এক্সপ্লোর

Sara Ali Khan: ধনুশের সামনেই দক্ষিণের ৫জন পরিচালকের নাম বলতে পারলেন না সারা, তারপর?

সম্প্রতি নেট দুনিয়ায় এক ভিডিও পোস্ট হয়েছে, যেখানে কর্ণ জোহর সারা আলি খানকে বেশ কিছু প্রশ্ন করছেন। আর 'আতরঙ্গী রে' অভিনেত্রীও সেই সব প্রশ্নের মজাদার উত্তর দিচ্ছেন। এভাবেই চলছিল অনুষ্ঠান।

মুম্বই: ফের সঞ্চালনায় ফিরে এসেছেন কর্ণ জোহর (Karan Johar)। তবে তিনি 'কফি উইথ কর্ণ'-র পরিবর্তে শুরু করেছেন 'কফি শটস উইথ কর্ণ'। আর সেখানেই আগামী ছবি 'আতরঙ্গী রে'র (Atrangi Re) প্রোমোশনে হাজির থাকতে দেখা গেল সারা আলি খান (Sara Ali Khan) ও ধনুশকে (Dhanush)। কর্ণের অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুই তারকা। নানা গল্পের মাঝে ছবির প্রোমোশন ও আলাপচারিতায় মেতে উঠতে দেখা গেল তাঁদের।

সম্প্রতি নেট দুনিয়ায় এক ভিডিও পোস্ট হয়েছে, যেখানে কর্ণ জোহর সারা আলি খানকে বেশ কিছু প্রশ্ন করছেন। আর 'আতরঙ্গী রে' অভিনেত্রীও সেই সব প্রশ্নের মজাদার উত্তর দিচ্ছেন। এভাবেই চলছিল অনুষ্ঠান। 'কফি শট্স উইথ কর্ণ'তে দুই তারকা বাজার গেমে অংশগ্রহণ নেন। খুব তাড়াতাড়ি বাজার প্রেস করে কর্ণ জোহরের প্রশ্নের উত্তর দিতে হবে। সেখানে প্রায় সমস্ত প্রশ্নেরই উত্তর দিতে থাকেন দুই তারকা। এরপর হঠাৎই কর্ণ সারা আলি খানকে দক্ষিণের পাঁচজন পরিচালকের নাম বলতে বলেন। কিন্তু সেই প্রশ্নের উত্তর দিতে পারলেন না তিনি। নেট নাগরিকদের নজর কাড়ল ধনুশের প্রতিক্রিয়ায়। সারার এমন কাণ্ডে কী প্রতিক্রিয়া দিলেন ধনুশ? না, অভিনেত্রীর দক্ষিণের পরিচালকদের নাম বলতে না পারায় কোনও মন্তব্য করেননি 'শমিতাভ' তারকা। তবে, তাঁকে মুচকি হাসতে দেখা যায়।

আরও পড়ুন - Sara Ali Khan: মাকে মিথ্যে বলে বন্ধুর সঙ্গে দেখা, কীভাবে ধরা পড়েন সারা আলি খান?

পরিচালক আনন্দ এল রাইয়ের ছবি 'আতরঙ্গী রে'তে প্রথমবার একসঙ্গে স্ক্রিন শেয়ার করতে দেখা যাবে সারা আলি খান ও ধনুশকে। এই ছবিতে রয়েছেন আরও একজন তারকা। বলিউড অভিনেতা অক্ষয় কুমারও রয়েছেন এই ছবির এক ক্যামিও চরিত্রে। প্রসঙ্গত, ছবির তিন চরিত্রের বয়সের ফারাকও চোখে পড়ার মতো। জানা যাচ্ছে, সারা আলি খান ধনুশের থেকে বারো বছরের ছোট। আবার অক্ষয় কুমার অভিনেত্রীর থেকে ২৮ বছরের বড়। তা নিয়েও নেট দুনিয়ায় চলছে নানারকম আলোচনা। অন্যদিকে, পরিচালক আনন্দ এল রাইয়ের সঙ্গে এই নিয়ে বেশ কয়েকটি ছবিতে কাজ করলেন ধনুশ। পরিচালকের প্রসঙ্গে প্রশংসায় পঞ্চমুখ অভিনেতা। খুব শীঘ্রই মুক্তি পেতে চলেছে সারা আলি খান, ধনুশ ও অক্ষয় কুমার অভিনীত 'আতরঙ্গী রে'। ইতিমধ্যেই মুক্তি পেয়েছে ছবির বেশ কয়েকটি গান। যা দর্শকের পছন্দের তালিকায় জায়গা করে নিয়েছে।

সেরা শিরোনাম

Dev-Subhasree: লাদাখের রাস্তায় 'মালা রে' নাচ, 'দেশু7'-এর শ্যুটিং শেষে দেব-শুভশ্রী ছুঁয়ে গেলেন নস্ট্যালজিয়া
লাদাখের রাস্তায় 'মালা রে' নাচ, 'দেশু7'-এর শ্যুটিং শেষে দেব-শুভশ্রী ছুঁয়ে গেলেন নস্ট্যালজিয়া
Poonam Pandey on Govinda: 'এত ভাল স্বামী পেয়েছেন, তারপরেও খারাপ কথা...', পরকীয়া বিতর্কে গোবিন্দের পাশে পুনম পাণ্ডে
'এত ভাল স্বামী পেয়েছেন, তারপরেও খারাপ কথা...', পরকীয়া বিতর্কে গোবিন্দের পাশে পুনম পাণ্ডে
Jaayjeet Banerjee: গাড়িতে বেপরোয়া গতির লরির ধাক্কা, দুর্ঘটনার সম্মুখীন জয়জিৎ! কেমন আছেন জনপ্রিয় অভিনেতা?
গাড়িতে বেপরোয়া গতির লরির ধাক্কা, দুর্ঘটনার সম্মুখীন জয়জিৎ! কেমন আছেন জনপ্রিয় অভিনেতা?
Govinda Sunita Divorce News: বিবাহবিচ্ছেদের মামলা তুলে নিয়েছেন সুনীতা, জানালেন গোবিন্দর ম্যানেজার, কী বলেছেন তিনি ?
বিবাহবিচ্ছেদের মামলা তুলে নিয়েছেন সুনীতা, জানালেন গোবিন্দর ম্যানেজার, কী বলেছেন তিনি ?

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ২: বাম-তৃণমূল থেকে বিজেপি, টাকার খেলাতেই 'আগুনখেকো' সব আমল?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ১: দমকলের সদর দফতরের ৫০ মিটারের মধ্যেই ভয়াবহ জতুগৃহ! কলকাতায় আগুনের বলি আরও ৯
Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget