এক্সপ্লোর

Dia Mirza: ভাইঝিকে হারালেন দিয়া মির্জা, আবেগপ্রবণ পোস্টে চোখে জল তারকাদের

দিয়া মির্জার পোস্ট দেখে মন খারাপ সাধারণ নেট নাগরিক থেকে অন্য়ান্য তারকাদেরও। তাঁরাও অভিনেত্রীর দুঃখে সহমর্মী হয়েছেন।

মুম্বই: মন ভারাক্রান্ত বলিউড অভিনেত্রী দিয়া মির্জার (Dia Mirza)। অত্য়ন্ত কাছের একজন মানুষকে হারিয়ে শোকে বিহ্বল তিনি। সোশ্য়াল মিডিয়া হ্যান্ডলে শোকপ্রকাশ কবে লিখলেন অনেক আবেগপ্রবণ কথা। দিয়া মির্জার পোস্ট দেখে মন খারাপ সাধারণ নেট নাগরিক থেকে অন্য়ান্য তারকাদেরও। তাঁরাও অভিনেত্রীর দুঃখে সহমর্মী হয়েছেন।

দিয়া মির্জার ভাইঝি তনয়া প্রয়াত-

জানা গিয়েছে, এক পথ দুর্ঘটনায় মারা গিয়েছেন বলিউড অভিনেত্রী দিয়া মির্জার ভাইঝি তনয়া কেকড়ে। তাঁর আরও একটি পরিচয় রয়েছে। তিনি কংগ্রেস নেতা ফিরোজ খানের কন্যা। বিভিন্ন সূত্র অনুয়ায়ী জানা যাচ্ছে, তেলেঙ্গানার শামসাবাদে একটি পথ দুর্ঘটনায় প্রাণ হারান তনয়া। এদিন নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে বলিউড অভিনেত্রী দিয়া মির্জা তাঁর ভাইঝি তনয়ার একটি হাসি মুখের ছবি পোস্ট করেছেন। সঙ্গে লিখেছেন, 'আমার ভাইঝি। আমার সন্তান। আমার প্রাণ। আলোর মধ্যে চলে গেলে। তুমি যেখানেই থাকো না কেন, সেখানেই শান্তি এবং ভালোবাসা পাও, এটাই প্রার্থনা করি। তুমি সবসময় আমাদের মুখে হাসি ফুটিয়েছো। আমাদের প্রাণে ভালোবাসা ভরে দিয়েছো। আর যখন তুমি নাচতে, গাইতে আর হাসতে, আমরা খুশিতে থাকতাম। তোমার হাসি আমাদের হৃদয়ে সবসময় একইরকম থাকবে। ওম শান্তি।'

আরও পড়ুন - Laal Singh Chaddha: আমির নন, 'লাল সিং চাড্ডা' দিয়ে আত্মপ্রকাশের কথা ছিল এই স্টার কিডের

প্রাণোচ্ছ্বল অল্পবয়সী তনয়া কেকড়ের মৃত্যুতে শোকে আচ্ছ্বন্ন দিয়া মির্জা। তাঁর পোস্টে দুঃখ প্রকাশ করেছেন সাধারণ নেট নাগরিক থেকে অন্যান্য তারকারা। অভিনেতা বোমান ইরানি কমেন্টে লিখেছেন, 'এই খবর হৃদয় ভাঙার। তোমার প্রতিটা শব্দ অনেক কথা বলছে।' অর্জুন রামপাল লিখেছেন, 'খুব দুঃখ পেলাম দিয়া খবরটা পড়ে। প্রার্থনা করি তুমি এবং তোমার পরিবার এই শোক কাটিয়ে ওঠো। ওর আত্মার শান্তি কামনা করি।' সুনীল শেট্টি, গওহর খান, ফারাহ আলি খান থেকে অন্যান্য তারকারা কমেন্টে শোক প্রকাশ করেছেন।

বিভিন্ন সূত্র অনুযায়ী জানা গিয়েছে, হায়দরাবাদের রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে ফিরছিলেন তনয়া কেকড়ে। সেই সময়ই তিনি পথ দুর্ঘটনার মধ্যে পড়েন। দ্রুত তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। পুরনো এক সাক্ষাৎকারে তনয়া জানিয়েছিলেন যে, দিয়া মির্জা তাঁর প্রেরণা। দিয়ার মতো শক্তিশালী মনের নারী তিনি খুব কমই দেখেছেন। তাঁর কাছ থেকে তিনি অনেক কিছু শেখেন রোজ। দিয়াকে নিজের মা বলেও উল্লেখ করেন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Iran Israel Conflict-Sandipta Sen: ইরান-ইজরায়েল যুদ্ধের প্রভাবে উড়ান বাতিল, প্যারিসে আটকে অভিনেত্রী সন্দীপ্তা
ইরান-ইজরায়েল যুদ্ধের প্রভাবে উড়ান বাতিল, প্যারিসে আটকে অভিনেত্রী সন্দীপ্তা
Shreya Ghoshal: আইডিয়াজ় অব ইন্ডিয়ার মঞ্চে শ্রেয়া ঘোষাল, সুরের জাদু ছড়িয়ে গাইলেন 'যাও পাখি বলো...'
আইডিয়াজ় অব ইন্ডিয়ার মঞ্চে শ্রেয়া ঘোষাল, সুরের জাদু ছড়িয়ে গাইলেন 'যাও পাখি বলো...'
Shah Rukh Khan: 'সাহস ও আগ্রহ - জীবনের দুই ভিটামিন', আইডিয়াজ় অব ইন্ডিয়ার মঞ্চে তরুণ তুর্কিদের সম্মান জানালেন তারুণ্যের গুণগ্রাহী শাহরুখ
'সাহস ও আগ্রহ - জীবনের দুই ভিটামিন', তরুণ তুর্কিদের সম্মান জানালেন তারুণ্যের গুণগ্রাহী শাহরুখ
Subhashree Ganguly in Dubai: উত্তপ্ত মধ্যপ্রাচ্য! দুবাইয়ে ছেলেকে নিয়ে আটকে শুভশ্রী, চিন্তায় স্বামী রাজ
উত্তপ্ত মধ্যপ্রাচ্য! দুবাইয়ে ছেলেকে নিয়ে আটকে শুভশ্রী, চিন্তায় স্বামী রাজ

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (২.৩.২৬) পর্ব ২: বিজেপির 'পরিবর্তন যাত্রা'র সূচনা করে তীব্র আক্রমণ অমিত শাহের
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (২.৩.২৬) পর্ব ১: যুদ্ধে জ্বলছে পশ্চিম এশিয়া । বাড়ছে তেলের দাম । যুদ্ধ ছড়াতে পারে পৃথিবীজুড়ে ?
Kalyan Banerjee: রাজ্য সরকারের ক্রীড়া ও যুব কল্যাণ দফতরে কাজ পেলেন এক দৃষ্টিহীন দাবাড়ু
Kolkata Ink: ২ দিন ব্য়াপী কর্মশালার আয়োজন করল ইনস্টিটিউট অফ নিউরো সায়েন্সেস কলকাতা
T20 WORLD CUP 2026। ইডেনে মরণ-বাঁচন ম্যাচে আজ চমক ভারতের একাদশে? কী নকশা সাজাচ্ছেন গম্ভীর

ফটো গ্যালারি

ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Crude Oil Crisis : হরমুজ প্রণালী বন্ধের আশঙ্কা, তেলের চিন্তায় ঘুম ছুটছে ভারতের ! কত ব্যারেল মজুদ আছে ?
হরমুজ প্রণালী বন্ধের আশঙ্কা, তেলের চিন্তায় ঘুম ছুটছে ভারতের ! কত ব্যারেল মজুদ আছে ?
Stock Market Prediction :  শেয়ার বাজারে বড় ধসের আশঙ্কা, বুধবার কি রক্তাক্ত হবে দালাল স্ট্রিট ?
শেয়ার বাজারে বড় ধসের আশঙ্কা, বুধবার কি রক্তাক্ত হবে দালাল স্ট্রিট ?
Best stocks To Buy : পতনের বাজারেও এই স্টকগুলিতে ভরসা রাখছে বিদেশি বিনিয়োগকারীরা, তিন মাসে বিনিয়োগ বাড়ল ৫০% পর্যন্ত
পতনের বাজারেও এই স্টকগুলিতে ভরসা রাখছে বিদেশি বিনিয়োগকারীরা, তিন মাসে বিনিয়োগ বাড়ল ৫০% পর্যন্ত
Iran Israel War : ইরান-ইজরায়েল যুদ্ধে লাফিয়ে বাড়ছে তেলের দাম, এবার কোন 'ট্রাম্প কার্ড' খেলবে ভারত ?
ইরান-ইজরায়েল যুদ্ধে লাফিয়ে বাড়ছে তেলের দাম, এবার কোন 'ট্রাম্প কার্ড' খেলবে ভারত ?
Holi Special Cars :  এই হোলিতে আপনার পছন্দের গাড়িগুলি পাবেন নতুন রঙে, দেখে নিন একনজরে
এই হোলিতে আপনার পছন্দের গাড়িগুলি পাবেন নতুন রঙে, দেখে নিন একনজরে
Stock Market Crash : শেয়ার বাজারে হাহাকার, কয়েক মিনিটেই বিনিয়োগকারীদের সাড়ে ১৭ লক্ষ কোটি টাকা উধাও!
শেয়ার বাজারে হাহাকার, কয়েক মিনিটেই বিনিয়োগকারীদের সাড়ে ১৭ লক্ষ কোটি টাকা উধাও!
Pakistan Stock Market Crash : সামলে নিল ভারত, পাকিস্তানের শেয়ার বাজার পড়ল ১০ শতাংশ, বন্ধ করে দেওয়া হল মার্কেট 
সামলে নিল ভারত, পাকিস্তানের শেয়ার বাজার পড়ল ১০ শতাংশ, বন্ধ করে দেওয়া হল মার্কেট 
Stock Market Crash : ধসের বাজারে এই ৩০ শেয়ারে ভরসা রাখছে দুই ব্রোকারেজ ফার্ম, জেনে নিন নাম 
ধসের বাজারে এই ৩০ শেয়ারে ভরসা রাখছে দুই ব্রোকারেজ ফার্ম, জেনে নিন নাম 
Embed widget