এক্সপ্লোর

Kajol: অজয় নন, এই বলি অভিনেতা ছিলেন কাজলের ক্রাশ! ফাঁস করলেন কর্ণ

Karan Johar: জানেন কি, অজয় দেবগন নন, কাজলের ক্রাশ ছিলেন অন্য আর এক বলিউড অভিনেতা। 'দিলওয়ালে দুলহনিয়া লে জায়েঙ্গে' অভিনেত্রীর ব্যক্তিগত জীবনের গোপন তথ্য ফাঁস করলেন কর্ণ জোহর

মুম্বই: বলিউড অভিনেত্রী কাজলের (Kajol) সঙ্গে অনস্ক্রিন জুটি হিসেবে সবসময়ই দর্শকেরা পছন্দ করে এসেছেন শাহরুখ খানকে (Shah Rukh Khan)। আবার বাস্তবে তিনি জুটি বেঁধেছেন অজয় দেবগনের (Ajay Devgn) সঙ্গে। কিন্তু জানেন কি, অজয় দেবগন নন, কাজলের ক্রাশ ছিলেন অন্য আর এক বলিউড অভিনেতা। 'দিলওয়ালে দুলহনিয়া লে জায়েঙ্গে' অভিনেত্রীর ব্যক্তিগত জীবনের গোপন তথ্য ফাঁস করলেন কর্ণ জোহর (Karan Johar)।

কোন বলি তারকাকে পছন্দ করতেন কাজল?

আগামী ছবি 'সালাম ভেঙ্কি'র প্রচারে সম্প্রতি ডান্স রিয়েলিটি শো 'ঝলক দিখলা যা সিজন ১০'-এ এসেছিলেন বলিউড ডিভা কাজল। সম্প্রতি নেট দুনিয়ায় এই শোয়ের যে প্রোমো শেয়ার করা হয়েছে, তাতে দেখা যাচ্ছে, ছবি নির্মাতা কর্ণ জোহর ফাঁস করছেন কাজলের ব্যক্তিগত জীবনের গোপন তথ্য। এই শোয়ের অন্য তিন বিচারক মাধুরী দীক্ষিত, কর্ণ জোহর এবং নোরা ফতেহির সঙ্গে যোগ দেন কাজল। কর্ণ এবং কাজল দুজনে যে একে অপরের অত্যন্ত ভালো বন্ধু, তা অজানা নয় কারও। আর তাই একে অপরের সম্পর্কে অনেক গোপন তথ্য জানবেন, সেটাও স্বাভাবিক। সঞ্চালক মনীশ পল একটি খেলার আয়োজন করেন। যেখানে কর্ণ এবং কাজলকে একে অপরের সম্পর্কে নানা প্রশ্ন করা হয়। আর সেখানেই সামনে আসে গোপন তথ্য।

আরও পড়ুন - Drishyam 2: প্রথম সপ্তাহান্তের জন্য় কত টিকিট অগ্রিম বুকিং হল 'দৃশ্যম ২'-এর?

'ঝলক দিখলা যা' সঞ্চালক মনীশ পল কর্ণ জোহরকে প্রশ্ন করেন, 'অজয় স্যর ছাড়া কাজল ম্যামের বলিউড ক্রাশ কে ছিলেন?' 'কুছ কুছ হোতা হ্যায়' পরিচালক সটান জানিয়ে দেন যে, অজয় ছাড়াও কাজলের ক্রাশ কে ছিলেন। এরপর স্লেটে তিনি নাম লেখেন অক্ষয় কুমারের (Akshay Kumar)। কর্ণর এমন উত্তরে হকচকিয়ে যান অভিনেত্রী। তিনিও বুঝতে পারেন না কী প্রতিক্রিয়া দেবেন।

প্রসঙ্গত, নয়ের দশকের অত্যন্ত সফল অভিনেতাদের মধ্যে অন্যতম কাজল এবং অক্ষয় কুমার। তাঁরা মাত্র একটি ছবিতেই একে অপরের সঙ্গে জুটি বাঁধেন। ১৯৯৪ সালে মুক্তি পায় দুই অভিনেতার ছবি 'ইয়ে দিল্লাগি'। তবে, এই প্রথমবার নয়। কর্ণ জোহর এর আগেও কাজলের গোপন তথ্য প্রকাশ্যে ফাঁস করেছেন। এর আগে 'দ্য কপিল শর্মা শো'তে এসেও কাজলের ক্রাশ হিসেবে অক্ষয়ের নাম নেন তিনি। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Tulu Mondal: বাজেট দেড়শো কোটি, ৭ দিনের উৎসব, হাজির বলি-টলি তারকারাও! টুলু মণ্ডলের মেয়ের রাজকীয় বিয়ে দেখে চোখ কপালে নেটপাড়ার
বাজেট দেড়শো কোটি, ৭ দিনের উৎসব, হাজির বলি-টলি তারকারাও! টুলু মণ্ডলের মেয়ের রাজকীয় বিয়ে দেখে চোখ কপালে নেটপাড়ার
Tollywood News: 'ঘরের কোণ থেকে মনের কোণে...', ধারাবাহিকের হাত ধরেই খুঁজে পেলেন জীবনসঙ্গী! কী লিখলেন নায়ক?
'ঘরের কোণ থেকে মনের কোণে...', ধারাবাহিকের হাত ধরেই খুঁজে পেলেন জীবনসঙ্গী! কী লিখলেন নায়ক?
Tollywood News: ঋত্বিক-পরমব্রতর টানাপোড়েন, রাজনৈতিক সমীকরণ.. সৃজিত মুখোপাধ্যায়ের ছবিতে আর কী কী চমক?
ঋত্বিক-পরমব্রতর টানাপোড়েন, রাজনৈতিক সমীকরণ.. সৃজিত মুখোপাধ্যায়ের ছবিতে আর কী কী চমক?
Second Heart Attack Risks: হাসপাতালে চিকিৎসা চলছিল, অস্ত্রোপচারের আগেই দ্বিতীয় হার্ট অ্যাটাক, দেব আনন্দের ছেলের মৃত্যুতে হৃদরোগ নিয়ে বাড়ল উদ্বেগ
হাসপাতালে চিকিৎসা চলছিল, অস্ত্রোপচারের আগেই দ্বিতীয় হার্ট অ্যাটাক, দেব আনন্দের ছেলের মৃত্যুতে হৃদরোগ নিয়ে বাড়ল উদ্বেগ

ভিডিও

Kalyan Banerjee | বিক্ষোভ দেখানোর সময় কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে টিপ্পনী প্রিয়ঙ্কা গান্ধীর
Blood Bank | ৫ ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে থানায় স্বাস্থ্য দফতরের নালিশ | ABP Ananda LIVE
Suvendu Adhikari | সল্টলেকে রাজ্য বিজেপির সদর দফতরে আজ ফের মুখ্যমন্ত্রীর জনতার দরবার
Birbhum News | মিনারের টাকা ভর্তি ট্রাঙ্ক নিয়ে গেল পুলিশ! তারপরই গ্রেফতার
Birbhum News | বাড়িতেই কোটি-কোটি টাকা! কীভাবে মিনারের টাকার পাহাড়ের হদিশ পেল পুলিশ?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
RG Kar News Update: আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
Bangladesh News: ভারত, আমেরিকা, না চিন, কাকে বেশি গুরুত্ব? বাংলাদেশ বলল, ‘এটা বউ আর সতীনের ঝগড়া নয়’
ভারত, আমেরিকা, না চিন, কাকে বেশি গুরুত্ব? বাংলাদেশ বলল, ‘এটা বউ আর সতীনের ঝগড়া নয়’
Birbhum Money Gold Found: 'সোনা আনা হয়েছিল দুবাই, সুইৎজারল্যান্ড থেকে', মিনারের বাড়িতে কোথা থেকে কীভাবে এল এত টাকা-সোনা ?
'সোনা আনা হয়েছিল দুবাই, সুইৎজারল্যান্ড থেকে', মিনারের বাড়িতে কোথা থেকে কীভাবে এল এত টাকা-সোনা ?
NEET Protest: 'ছর্‌রা গুলির হিসেব সংরক্ষণ করতে হবে', পেলেট গান ব্যবহার নিয়ে আর কী নির্দেশ সুপ্রিম কোর্টের?
'ছর্‌রা গুলির হিসেব সংরক্ষণ করতে হবে', পেলেট গান ব্যবহার নিয়ে আর কী নির্দেশ সুপ্রিম কোর্টের?
Saugata Roy: 'বলছিলাম আপনারা চলে আসুন...' শাহ-নাড্ডার সঙ্গে ছবি প্রসঙ্গে সৌগত রায় বললেন...
'বলছিলাম আপনারা চলে আসুন...' শাহ-নাড্ডার সঙ্গে ছবি প্রসঙ্গে সৌগত রায় বললেন...
Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Heavy Rainfall: মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
Taratala Incident: কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
Embed widget