এক্সপ্লোর

Tollywood Director: ব্যাঙ্ক থেকে টাকা তুলতে বেরিয়েছিলেন, নিখোঁজ পরিচালক উৎসব মুখোপাধ্যায়! উদ্বেগে পরিবার

চারদিকে খোঁজখবর করেও কোথাও না পেয়ে গভীর রাতে আনন্দপুর থানায় মিসিং ডায়েরি দায়ের করেন পরিচালকের স্ত্রী মৌপিয়া বন্দ্যোপাধ্যায়

কলকাতা: নিখোঁজ পরিচালক উৎসব মুখোপাধ্যায়। আনন্দপুর থানায় মিসিং ডায়েরি দায়ের করেছে তাঁর পরিবার। পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, বৃহস্পতিবার সকালে ব্যাঙ্ক থেকে টাকা তোলার কথা জানিয়ে বাড়ি থেকে বেরিয়েছিলেন পরিচালক। স্ত্রীর বক্তব্য, দুপুরে একবার কথা হয়েছিল স্বামীর সঙ্গে। সেটাই ছিল শেষবারের মতো কথা। তারপর থেকেই ফোন সুইচড অফ।

চারদিকে খোঁজখবর করেও কোথাও না পেয়ে গভীর রাতে আনন্দপুর থানায় মিসিং ডায়েরি দায়ের করেন পরিচালকের স্ত্রী মৌপিয়া বন্দ্যোপাধ্যায়। বর্তমানে আনন্দপুরে থাকলেও, উত্তর ২৪ পরগনার নিমতায় একটি বাড়ি রয়েছে পরিচালকের। কিছুদিন আগেই তাঁর বাবা মারা গেছেন। স্ত্রী জানিয়েছেন, নিমতা এলাকার ব্যাঙ্ক থেকে টাকা তোলার কথা জানিয়ে বাড়ি থেকে বেরিয়েছিলেন স্বামী। নিজের ফোন রেখে বাবার ফোন নিয়ে বেরিয়েছিলেন। 

বৃহস্পতিবার দুপুর থেকে বাড়ি ফিরে না আসায় স্ত্রী মৌপিয়া রাতেই নিখোঁজ অভিযোগ দায়ের করেন আনন্দপুর থানায়। একাধিক সংবাদমাধ্যমকে উৎসবের স্ত্রী তাঁর স্বামীর নিখোঁজ প্রসঙ্গে বলেন যে বৃহস্পতিবার সকালে ব্যাঙ্কের কাজে নিমতা গিয়েছিলেন উৎসব। তাঁর কাছে তাঁর প্রয়াত বাবার ফোনটি ছিল আর পরিচালকের ফোন ছিল স্ত্রীর কাছে। স্ত্রী মৌপিয়ার সোশ্যাল মিডিয়া পোস্ট অনুযায়ী, তাঁর সঙ্গে উৎসবের কথা হয়েছে বৃহস্পতিবার দুপুর ২টো ২২ মিনিটে। সেই সময় পরিচালক ব্যাঙ্কে ছিলেন। এরপর তাঁর ফোন বন্ধ হয়ে যায়। পরিচালককে পাওয়া যায়নি। 

ফোন নম্বর ট্র‍্যাক করে জানা গিয়েছে, সেটি শেষ উল্টোডাঙা স্টেশনের কাছে চালু ছিল। তার পরেই বন্ধ হয়ে যায়। পরিচালকের স্ত্রীর ধারণা, সম্ভবত যানজট এড়াতে ট্রেনে করে ফিরছিলেন পরিচালক। কিন্তু কেন কোনও খোঁজ পাওয়া যাচ্ছে না তা নিয়ে চিন্তা বেড়েছে।                                                                     

পরিচালকের স্ত্রী সকলের কাছে অনুরোধ করেছেন যে যদি তাঁর কোনও বন্ধু জেনে থাকেন যে পরিচালক কোথায় রয়েছেন, যেন তাঁকে জানিয়ে দেওয়া হয় যে তাঁর স্ত্রী চিন্তায় রয়েছেন।                                                   

সেরা শিরোনাম

Kangana-Ramdev Spat: রামদেবকে ‘পুঁজিবাদী’ বললেন কঙ্গনা, প্রশ্ন করলেন, ‘বাদুড় হয়ে আমার বেডরুমে ঝুলছিলেন?’
রামদেবকে ‘পুঁজিবাদী’ বললেন কঙ্গনা, প্রশ্ন করলেন, ‘বাদুড় হয়ে আমার বেডরুমে ঝুলছিলেন?’
Ankit Baliyan Killed: গুলিতে ঝাঁঝরা জনপ্রিয় গায়ক, জিম থেকে বেরোতেই হামলা, রাজনীতিতে আসার কথা ছিল
গুলিতে ঝাঁঝরা জনপ্রিয় গায়ক, জিম থেকে বেরোতেই হামলা, রাজনীতিতে আসার কথা ছিল
Kharaj Mukherjee : শ্যুটিং করতে গিয়ে নেপালে আটকে খরাজ মুখোপাধ্যায়, কী অবস্থায় রয়েছেন? ভয়াবহ অভিজ্ঞতা জানালেন
শ্যুটিং করতে গিয়ে নেপালে আটকে খরাজ মুখোপাধ্যায়, কী অবস্থায় রয়েছেন? ভয়াবহ অভিজ্ঞতা জানালেন
Ritwick Chakraborty: টলিউডের ওপর রাজনীতির সরাসরি প্রভাব ছিল, সরকার বদলের পরে সেটা দেখছি না: ঋত্বিক চক্রবর্তী
টলিউডের ওপর রাজনীতির সরাসরি প্রভাব ছিল, সরকার বদলের পরে সেটা দেখছি না: ঋত্বিক চক্রবর্তী

ভিডিও

Dumdum Dengue Death: দমদমে ডেঙ্গি আক্রান্ত ১০ বছরের স্কুল ছাত্রের মৃত্যু | ABP Ananda
Kalighat TMC news | আরও ৪টি ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে চেয়ে আদালতের দ্বারস্থ ''কালীঘাট তৃণমূল'' | Calcutta Hiigh Court
UP News | কানপুরে ভেঙে পড়ল ট্রেনিং এয়ারক্রাফট, দুর্ঘটনায় ২ জন গুরুতর আহত। ABP Ananda LIVE
Flash Flood in Nepal: নেপালে দুর্যোগ, এখনও পর্যন্ত ২০৭ জনের মৃত্যুর খবর, আহত ৭৩ | ABP Ananda
Flash Flood in Nepal: পুরু কাদার স্তরে ঢাকল নেপালের জাতীয় সড়ক, উদ্ধারকার্যে নামল পে লোডার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Uttar Ptadesh Plane Crash: বিমান ভেঙে পড়ল কানপুরে, নিহত পাইলট, প্রশিক্ষণ চলাকালীন দুর্ঘটনা
বিমান ভেঙে পড়ল কানপুরে, নিহত পাইলট, প্রশিক্ষণ চলাকালীন দুর্ঘটনা
POCSO Case: নাবালিকাকে লাগাতার ধর্ষণ প্রধান শিক্ষকের, জোর করে গর্ভপাত করাতে নিয়ে গেলে বেঘোরে মৃত্যু, উত্তাল জম্মু ও কাশ্মীর
নাবালিকাকে লাগাতার ধর্ষণ প্রধান শিক্ষকের, জোর করে গর্ভপাত করাতে নিয়ে গেলে বেঘোরে মৃত্যু, উত্তাল জম্মু ও কাশ্মীর
Sugar Crunch: চাইলেই আর ১০-১২ কেজি চিনি কিনতে পারবেন না, সর্বোচ্চ সীমা বেঁধে দিল Blinkit, Instamart, Zepto, DMart, Reliance
চাইলেই আর ১০-১২ কেজি চিনি কিনতে পারবেন না, সর্বোচ্চ সীমা বেঁধে দিল Blinkit, Instamart, Zepto, DMart, Reliance
Bengal Cricket: দিলীপ দোশি-গোপাল বসুদের নামে টুর্নামেন্ট করার ভাবনা, বদলে যাচ্ছে অম্বর রায় ট্রফির নিয়ম?
দিলীপ দোশি-গোপাল বসুদের নামে টুর্নামেন্ট করার ভাবনা, বদলে যাচ্ছে অম্বর রায় ট্রফির নিয়ম?
Nepal Flash Flood: নেপালে ঘুরতে গিয়ে আপনার পরিবারের কেউ আটকে পড়েছে ? মুখ্যমন্ত্রীর নির্দেশে খুলেছে কন্ট্রোল রুম, রইল হেল্প লাইন নম্বর
নেপালে ঘুরতে গিয়ে আপনার পরিবারের কেউ আটকে পড়েছে ? মুখ্যমন্ত্রীর নির্দেশে খুলেছে কন্ট্রোল রুম, রইল হেল্প লাইন নম্বর
Weather Alert: বঙ্গোপসাগরে নিম্নচাপ, বাড়বে ঝড়বৃষ্টি, উত্তর থেকে দক্ষিণ - সপ্তাহান্তে দুর্যোগের সতর্কতা জারি
বঙ্গোপসাগরে নিম্নচাপ, বাড়বে ঝড়বৃষ্টি, উত্তর থেকে দক্ষিণ - সপ্তাহান্তে দুর্যোগের সতর্কতা জারি
Nepal Flash Flood: নেপালে লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা, এখনও পর্যন্ত ১৬০ জনের মৃত্যুর খবর, খোঁজ মিলছে না ১৩৩ জন ভারতীয় পর্যটকের
নেপালে লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা, এখনও পর্যন্ত ১৬০ জনের মৃত্যুর খবর, খোঁজ মিলছে না ১৩৩ জন ভারতীয় পর্যটকের
Nepal Flash Flood: ভয়াবহ বন্যার কবলে পড়ল নেপাল, কেন এই বিপর্যয়?
ভয়াবহ বন্যার কবলে পড়ল নেপাল, কেন এই বিপর্যয়?
Embed widget