এক্সপ্লোর

সেলফি তোলার নামে জড়িয়ে ধরল ‘অনুরাগী’, ক্ষুব্ধ বিদ্যা

মুম্বই: অনুরাগীদের সঙ্গে বলিউড অভিনেত্রী বিদ্যা বালন খুবই আন্তরিক ব্যবহার করেন। তাঁদের সঙ্গে কথাবার্তা বলার সময়ও বিদ্যার মনোভাব খুবই বন্ধুত্বপূর্ণ থাকে। কিন্তু কিছু অনুরাগী আবার তাঁদের প্রিয় তারকাদের সঙ্গে দেখা হলে সীমা ছাড়িয়ে যাওয়ার চেষ্টা করেন। সম্প্রতি কলকাতা বিমানবন্দরে বিদ্যাকে এর অনুরাগীর অভব্য আচরণের মুখে পড়তে হল। আগামী সিনেমা ‘বেগম জান’-এর প্রচারে কলকাতায় এসেছিলেন নায়িকা। বিমানবন্দরে তাঁর সঙ্গে ছিলেন সিনেমার পরিচালক ও প্রযোজক।সেই সময় এক অনুরাগী এগিয়ে এসে বিদ্যার সঙ্গে সেলফি তুলতে দেওয়ার অনুরোধ করেন। ওই আবদারে রাজিও হন বিদ্যা। কিন্তু তারপর যা হল, তা খুবই ক্ষুব্ধ বিদ্যা। সংবাদমাধ্যমে প্রকাশিত খবরে জানা গেছে, সেলফি তোলার সময় ওই ব্যক্তি বিদ্যাকে হঠাত্ই তাঁর কাঁধে হাত রেখে জড়িয়ে ধরেন। বিদ্যা সঙ্গে সঙ্গে বলেন, ‘এটা করবেন না।’তাঁর ম্যানেজারও ওই ব্যক্তিকে সতর্ক করেন। ওই ব্যক্তি প্রথমে হাত সরিয়ে নিলেও পরে ফের ক্যামেরা অন করে একই আচরণ করেন। বিদ্যা এ বার রীতিমতো রেগে যান। বলেন, ‘আপনি জানেন কী করছেন? এটা একেবারেই ঠিক নয়’। এর পরও ওই ব্যক্তি আরও সেলফি তোলার অনুরোধ জানালে বিদ্যা বলে ওঠেন, ‘অসম্ভব। আগে ঠিক মতো ব্যবহার করতে শিখুন।’ পরে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে ক্ষোভ উগরে দিয়েছেন বিদ্যা। তিনি বলেছেন, ‘কোনও অচেনা ব্যক্তি, সে তিনি মহিলাই হোন বা পুরুষ, আপনার কাঁধে হাত দেয়, তখন তো অস্বস্তি লাগেই। কারণ তিনি আপনার ব্যক্তিগত পরিসরে ঢুকে পড়ছেন। আমরা পাবলিক ফিগার, পাবলিক প্রপার্টি তো নই।’

সেরা শিরোনাম

Dev-Jeet: স্বাধীনতা দিবসে বড়পর্দায় জিৎ, জেনেই ছবির মুক্তি পিছিয়ে দিলেন দেব!
স্বাধীনতা দিবসে বড়পর্দায় জিৎ, জেনেই ছবির মুক্তি পিছিয়ে দিলেন দেব!
Jeet New Film: জট কাটিয়ে, অবশেষে মুক্তি পাচ্ছে জিতের নতুন সিনেমা
জট কাটিয়ে, অবশেষে মুক্তি পাচ্ছে জিতের নতুন সিনেমা
Rajesh Sharma Health Update: সেটেই বিষাক্ত পোকার কামড়, মিলেছিল প্রাথমিক চিকিৎসা? কেন কলকাতা ফিরে ভর্তি হলেন হাসপাতালে? রাজেশ শর্মার অসুস্থতায় একাধিক প্রশ্ন
সেটেই বিষাক্ত পোকার কামড়, মিলেছিল প্রাথমিক চিকিৎসা? কেন কলকাতা ফিরে ভর্তি হলেন হাসপাতালে? রাজেশ শর্মার অসুস্থতায় একাধিক প্রশ্ন
Rajesh Sharma: শ্যুটিংয়ে বিষাক্ত পোকার কামড়, শরীরে ছড়াচ্ছে বিষক্রিয়া! কিছুতেই বিপদ কাটছে না রাজেশ শর্মার!
শ্যুটিংয়ে বিষাক্ত পোকার কামড়, শরীরে ছড়াচ্ছে বিষক্রিয়া! কিছুতেই বিপদ কাটছে না রাজেশ শর্মার!

ভিডিও

Barasat Medical College News | বারাসাত মেডিক্যাল কলেজে সারপ্রাইজ ভিজিট স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়ের
Sujit Bose News | পুর নিয়োগ দুর্নীতি মামলায় প্রাক্তন মন্ত্রী সুজিত বসুর বিরুদ্ধে প্রথম সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ ইডির
Nabanna News | রাজ্য সরকারি দফতরের Group C ও Group D কর্মীদের ক্ল্যারিক্যাল ক্যাডারে পদোন্নতি নিয়ে বড় সিদ্ধান্ত নবান্নের
Agnimitra Paul on Asansole News | ফুটপাথ দখল করে দোকান, সামনের অংশ সরানোর নির্দেশ অগ্নিমিত্রা পালের | ABP ANANDA LIVE
Barun Biswas Files Reopen | এবার খুলছে বরুণ বিশ্বাস ফাইলস? সুটিয়ার নিহত প্রতিবাদী শিক্ষকের বাড়িতে CID

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Chian Fire Death Toll: চিনে জুতোর কারখানায় ভয়াবহ আগুন, লেলিহান শিখার গ্রাসে গোটা বহুতল, বহু শ্রমিকের মৃত্যু
চিনে জুতোর কারখানায় ভয়াবহ আগুন, লেলিহান শিখার গ্রাসে গোটা বহুতল, বহু শ্রমিকের মৃত্যু
BJP News: বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
BJP News: ‘শি ইজ ফিনিশড, দেওয়াল লিখন পড়তে পারেননি’, বললেন সুখেন্দুশেখর, বিজেপি-তে যোগ দিয়েই কি মমতাকে নিশানা?
‘শি ইজ ফিনিশড, দেওয়াল লিখন পড়তে পারেননি’, বললেন সুখেন্দুশেখর, বিজেপি-তে যোগ দিয়েই কি মমতাকে নিশানা?
FIFA World Cup 2026: মারা গিয়েছিলেন, শুরু হয়েছিল অন্ত্যেষ্টির ভাবনা! অলৌকিকভাবে বেঁচে যান নরওয়েকে শেষ আটে তোলা কোচ
মারা গিয়েছিলেন, শুরু হয়েছিল অন্ত্যেষ্টির ভাবনা! অলৌকিকভাবে বেঁচে যান নরওয়েকে শেষ আটে তোলা কোচ
Prosenjit Chatterjee: অমিত শাহের সঙ্গে সাক্ষাতের পর আজ নবান্নে শুভেন্দু অধিকারীর সঙ্গে সাক্ষাতে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়
অমিত শাহের সঙ্গে সাক্ষাতের পর আজ নবান্নে শুভেন্দু অধিকারীর সঙ্গে সাক্ষাতে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়
Baruipur Incident : বারুইপুর কাণ্ডে নিরপরাধ, তাও হত্যা! অভাবের সংসার ইন্দ্রজিতের, অর্থ জোগাতে কী করতেন জানেন ?
বারুইপুর কাণ্ডে নিরপরাধ, তাও হত্যা! অভাবের সংসার ইন্দ্রজিতের, অর্থ জোগাতে কী করতেন জানেন ?
Yusuf Pathan: নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ বহরমপুরের সাংসদ ইউসুফ পাঠানের
নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ বহরমপুরের সাংসদ ইউসুফ পাঠানের
US-Iran Strikes : ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
Embed widget