এক্সপ্লোর

Ena Saha: 'বিয়ে কি হয়েই গেল ?', সিঁদুরদানের ভিডিয়ো নিয়ে ফের জল্পনার কেন্দ্রে এনা

Ena Saha Marriage: বিয়ের মরশুমে তিনিও কি বিয়ের পিঁড়িতে বসলেন? রবিবার এমনই একটি সিঁদূুরদানের ভিডিয়ো পোস্ট করতেই বিয়ের জল্পনা শুরু হয় এনা সাহাকে কেন্দ্র করে। সত্যিটা কী ?

কলকাতা: বিয়ের পিঁড়িতে বসে আছেন এনা (Ena Saha)। গায়ে বিয়ের সাজ, মাথায় সোনার টিয়ারি। অপূর্ব সুন্দর লাগছে তাঁকে। পাশে বসা একজন পুরুষ অতি যত্নভরে তাঁর মাথায় সিঁদুর পরিয়ে দিচ্ছেন। দুজনেই বিয়ের সাজে। তাহলে কি এই বিয়ের মরশুমে নিজের বিয়েটাও সেরে ফেললেন এনা? সমাজমাধ্যমে একটি ভিডিয়ো (Viral Video) পোস্ট করতেই জোর জল্পনা শুরু এনাকে নিয়ে। এনা কি সত্যি সত্যিই বিয়ে করে নিলেন ? কমেন্টের বন্যায় ভেসে গেল ইনস্টাগ্রাম প্রোফাইল।

রবিবার সপ্তাহান্তের আমেজে একটি রিল ভিডিয়ো পোস্ট করেন অভিনেত্রী, প্রযোজক এনা সাহা (Ena Saha)। সেই ভিডিয়োতেই দেখা যায় তাঁর সিঁদুরদান পর্ব চলছে। এই রিলের সঙ্গে লেখা ছিল 'শুভ বিবাহ'। আর এই ভিডিয়ো পোস্ট হতেই মুহূর্তে ভাইরাল হয়ে পড়ে। অনুরাগীদের কমেন্টে ভরে যায় প্রোফাইল। অভিনেত্রীর পাশেই বসে থাকতে দেখা গিয়েছে পাত্রকে, লাল পাড় সাদা শাড়িতে এনা, খালি গায়ে সাদা ফিনফিনে চাদরে তাঁরই পাশে পাত্রটি বসে। ভিডিয়ো দেখে কেউ বুঝতেই পারবেন না যে আদৌ সত্যি বিবাহ কিনা।

ভিডিয়োর (Ena Saha) কমেন্টে অনেকেই তাঁকে সরাসরি শুভেচ্ছা জানিয়েছেন। কেউ কেউ আবার পাত্রের গায়ে পোশাক নেই কেন তা নিয়েও মন্তব্য করতে ছাড়েননি। তবে এই ভিডিয়োতে কো-ট্যাগ করা হয়েছে রুদ্র সাহাকে। বিনোদনের দুনিয়ায় পোশাক শিল্পী হিসেবে সুপরিচিত রুদ্র সাহা। এ থেকে ধারণা করা যায়, আসল বিয়ে নয়, বরং বিয়ের পোশাকে ফটোশ্যুট করিয়েছেন এনা সাহা।

সম্প্রতি বেশ কিছু তারকা বিয়ের পিঁড়িতে বসেছেন এই মরশুমে। টলিউডে পরমব্রত-পিয়া থেকে শুরু করে বি-টাউনে আরবাজ-সুরা, ইরা-নূপুর এমনকী টলিউডে 'বল্লভপুরের রূপকথা' খ্যাত সত্যম ভট্টাচার্যও নাকি ছাদনাতলায় বসবেন তা নিয়ে গুঞ্জন ছড়িয়েছে। এই মরশুমে তবে কি এনাও বিয়ে করে ফেললেন, এই জল্পনাই শুরু হয়েছে এই ভিডিয়োকে কেন্দ্র করে।

আর কিছুদিনের মধ্যেই মুক্তি পাবে এনা সাহা প্রযোজিত ছবি ‘ডাক্তারকাকু’। অভিনয়ের পাশাপাশি প্রযোজনার কাজেও মন দিয়েছেন এনা, তবে এখনও পর্যন্ত বক্সঅফিসে তেমন প্রভাব ফেলতে পারেনি তাঁর কোনও ছবিই। আপাতত অন্যান্য ছবির কাজে হাত দিতে চান না এনা, তিনি অপেক্ষা করছেন ভাল ছবির জন্য। 'ডাক্তারকাকু' ছবিটির পরিচালনার দায়িত্বে রয়েছেন পাভেল। এই ছবিতে দেখা যাবে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee) ও ঋদ্ধি সেন (Riddhi Sen)-কে। এই ছবিতে অভিনেত্রী হিসেবেও দেখা যাবে এনা সাহাকেও।

আরও পড়ুন: Debasree Roy: কেমিস্ট্রি মাসি আমার কাছে ঘরে ফেরার আনন্দ

সেরা শিরোনাম

Rwitobroto Mukherjee: ঋতব্রত নাকি প্রেম করছেন? সেই সূত্র ধরে আবার সমস্যাতেও জেরবার অভিনেতা!
ঋতব্রত নাকি প্রেম করছেন? সেই সূত্র ধরে আবার সমস্যাতেও জেরবার অভিনেতা!
Dev-Dadagiri: শুভশ্রীর সঙ্গে রোম্যান্টিক নাচ, দেবের বাংলা উচ্চারণ নিয়ে ঠাট্টা! আর কি চমক 'দাদাগিরি'-র প্রথম এপিসোডে?
শুভশ্রীর সঙ্গে রোম্যান্টিক নাচ, দেবের বাংলা উচ্চারণ নিয়ে ঠাট্টা! আর কি চমক 'দাদাগিরি'-র প্রথম এপিসোডে?
Aditi Munshi: 'দেবরাজের বিরুদ্ধে এত অভিযোগ জানতেন? কোথায় পালিয়েছিলেন স্বামী?' পুলিশের কড়া প্রশ্নের মুখে কী জবাব অদিতির?
'দেবরাজের বিরুদ্ধে এত অভিযোগ জানতেন? কোথায় পালিয়েছিলেন স্বামী?' পুলিশের কড়া প্রশ্নের মুখে কী জবাব অদিতির?
Mahesh Kale: কলকাতায় আসছেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত সঙ্গীতশিল্পী মাহেশ কালে, অনুষ্ঠানে থাকবে কী কী চমক?
কলকাতায় আসছেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত সঙ্গীতশিল্পী মাহেশ কালে, অনুষ্ঠানে থাকবে কী কী চমক?

ভিডিও

Ashapur Brinjal GI Tag : আমের পর এবার বেগুনেও বাজিমাত! GI ট্যাগ পেল মালদার আশাপুর বেগুন
BJP Government in Bengal : থানায় থানায় হেল্প ডেস্ক, পথে নামবে 'দুর্গা স্কোয়াড', নারী নিরাপত্তা জিরো টলারেন্স
Debraj Chakraborty Arrested : ধৃত দেবরাজ, এবার মিলল ৭ দিনের পুলিশি হেফাজত!
Tarapith Temple : BJP ক্ষমতায় আসতেই ১৫ বছর পর তারাপীঠ মন্দিরে বড় বদল
Ritabrata Banerjee in Delhi :

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Energy Drinks In Trouble : এনার্জি ড্রিঙ্কসের দাবি নিয়ে আপত্তি, এই ৬ কোম্পানিকে নোটিস ধরাল FSSAI
এনার্জি ড্রিঙ্কসের দাবি নিয়ে আপত্তি, এই ৬ কোম্পানিকে নোটিস ধরাল FSSAI
FIFA World Cup 2026: টরন্টোয় রোনাল্ডো-উন্মাদনা, 'সিআর৭'-কে ১০ সেকেন্ড দেখার জন্য রাস্তার ধারে সমর্থকদের ঢল
টরন্টোয় রোনাল্ডো-উন্মাদনা, 'সিআর৭'-কে ১০ সেকেন্ড দেখার জন্য রাস্তার ধারে সমর্থকদের ঢল
India Total Debt: ৭২৭৮০৬১৬৮৬০০০০...অনেকটা বাড়ল ভারতের বৈদেশিক ঋণ, ঠিক কত টাকা ধার, হিসেব দিল RBI
৭২৭৮০৬১৬৮৬০০০০...অনেকটা বাড়ল ভারতের বৈদেশিক ঋণ, ঠিক কত টাকা ধার, হিসেব দিল RBI
Vaibhav Sooryavanshi: ভারতীয় দলে বৈভবের অভিষেক যত পিছিয়ে যাবে তত... বড় মন্তব্য করলেন গাওস্কর
ভারতীয় দলে বৈভবের অভিষেক যত পিছিয়ে যাবে তত... বড় মন্তব্য করলেন গাওস্কর
Viral Video: মেট্রোয় ‘How to Kill Men’ বই পড়ছিলেন এক মহিলা, মুহূর্তে ভাইরাল সেই ভিডিও!
মেট্রোয় ‘How to Kill Men’ বই পড়ছিলেন এক মহিলা, মুহূর্তে ভাইরাল সেই ভিডিও!
Dhaniakhali Violence: ৮ বছর আগে 'লুঠপাট' তৃণমূলের, 'ভয়ের পরিবেশ' কাটতেই অভিযোগ বিজেপি নেতার, গ্রেফতার ৬
৮ বছর আগে 'লুঠপাট' তৃণমূলের, 'ভয়ের পরিবেশ' কাটতেই অভিযোগ বিজেপি নেতার, গ্রেফতার ৬
Hindu Marriage Act: ‘শুধুমাত্র রেজিস্ট্রি যথেষ্ট নয়, সাতপাকে না ঘুরলে বিয়ে বৈধ বলে গণ্য নাও হতে পারে’, বলল আদালত
‘শুধুমাত্র রেজিস্ট্রি যথেষ্ট নয়, সাতপাকে না ঘুরলে বিয়ে বৈধ বলে গণ্য নাও হতে পারে’, বলল আদালত
New Tax Regime: শুধু পুরোনোতে নয়, নতুন কর ব্যবস্থাতেও রয়েছে কর ছাড়ের সুবিধা; কোন কোন ক্ষেত্রে তা কার্যকর জেনে নিন
শুধু পুরোনোতে নয়, নতুন কর ব্যবস্থাতেও রয়েছে কর ছাড়ের সুবিধা; কোন কোন ক্ষেত্রে তা কার্যকর জেনে নিন
Embed widget