এক্সপ্লোর

Neel Trina: 'ক্লথ বাই তৃনীল'-এর নতুন উদ্য়োগ, তিলোত্তমার বুকে হয়ে গেল জমজমাট ফ্যাশন শো

Fashion Show: বেশ অন্য়রকম সাজে এদিন দেখা মিলল অভিনেত্রী অপরাজিতা আঢ্যর।

কলকাতা: বাংলার সেলিব্রিটি কাপলদের মধ্য়ে অন্য়তম অভিনেতা নীল ভট্টাচার্য ও অভিনেত্রী তৃনা সাহা। সম্প্রতি এই দম্পতির নতুন সংস্থা 'ক্লথ বাই তৃনীল'  (Kloth By Trineel) শহরের বুকে আয়োজন করেছিল একটি জমকালো ফ্য়াশান শোয়ের। আর সেখানেই বসেছিল চাঁদেরহাট। ঝলমলে পোশাকে ব়্য়াম্প মাতালেন শহরের নামীদামী মডেলরা।

কিছুদিন আগেই 'ক্লথ বাই তৃনীল'  (Kloth By Trineel) হাত ধরে নতুন যাত্রা শুরু করেছেন অভিনেতা নীল ভট্টাচার্য ও অভিনেত্রী তৃনা সাহা। এবার পুজোয় সপ্তমী থেকে দশমীর কীভাবে সাজবেন, তারই ঝলক মিলল এদিনের অনুষ্ঠানে। শহরের নামকরা মডেলদের সাজ-পোশাক এদিন নজর কাড়ল সকলের। গড়িয়াহাটের যশোদা ভবনের পাঁচতলাতে হয়েছিল এই জমজমাট অনুষ্ঠান। এদিনের অনুষ্ঠানে শো স্টপার ছিলেন সৌরভ দাস ও অপরাজিতা আঢ্য। অপরাজিতা আঢ্য লুক এদিন নজর কেড়ে নিয়েছিল সমস্ত লাইমলাইট।

আরও পড়ুন...

ট্যান দূর করতে বাড়িতেই তৈরি করে নিন এই ফেসপ্যাকগুলি, ব্যবহার করতে পারেন রান্নাঘরের এইসব জিনিস

এই অনুষ্ঠান সম্পর্কে কথা বলতে গিয়ে অভিনেতা নীল ভট্টাচার্য ও অভিনেত্রী তৃনা সাহা জানান, 'ক্লথ বাই তৃনীল আমাদের দুজনের জীবনের এক নতুন ও বর্ণময় অধ্যায়। আমরা ভালোবেসে ও অনেকটা খেটে এই নতুন জার্নি টা শুরু করেছি। মানুষের ভালোবাসা পেয়ে আজ এই জায়গায় এসছি , আশা করছি আরও ভালোবাসা পাবো।'

উল্লেখ্য়, কিছুদিন পর তৃণাকে দেখা যাবে ওয়েব সিরিজ 'পিলকুঞ্জ'-এ। বাঘ সংরক্ষণ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করবে এই সিরিজ। পরিচালক অর্ণব রিঙ্গো বন্দ্যোপাধ্যায়ের এই সিরিজে জুটি বেঁধেছেন শন বন্দ্যোপাধ্যায় ও তৃণা সাহা। সেই সঙ্গে অভিনয় করেছেন শঙ্কর দেবনাথ, জয়ী দেবরায়, দেবতনু, বৃষ্টি রায়, সোহম গুহা পত্তাদার, প্রতীক রায়, সৌরভ সাহা, পালওয়াল চক্রবর্তী, গৌতম মৃদ্ধা।সিরিজ প্রযোজনা করছেন ঐন্দ্রিলা বন্দ্যোপাধ্যায়। পরিচালনা, চিত্রনাট্য, সিনেমাটোগ্রাফি, সম্পাদনা ও আবহ সঙ্গীতের দায়িত্বে রয়েছেন পরিচালক স্বয়ং। শব্দবিন্যাস তীর্থঙ্কর মজুমদার ও ভিসুয়াল এফেক্স, রজত দলুই। গল্পের প্রেক্ষাপট উত্তর ভারতের একটি ছোট্ট গ্রাম। সেখানে বাঘের হাতে প্রায়শই নিহত হতে হয় গ্রামবাসীদের। কিন্তু সত্যিই কি এই সমস্ত ঘটনা নিছক কাকতালীয় নাকি এর মধ্যে রয়েছে কোনও মারাত্মক পরিকল্পনা?সেই রহস্য সমাধানেই, কলকাতা থেকে ছদ্মবেশে ওই গ্রামে পৌঁছন সাংবাদিক সিদ্ধার্থ। তিনি পরিচয় নেন একজন ফটোগ্রাফারের। এই চরিত্রেই দেখা যাবে শন বন্দ্যোপাধ্যায়কে।

 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

 

সেরা শিরোনাম

Jeetu-Srijla: বিবাহ-বিচ্ছেদ পেরিয়ে, জিতুর জীবনে নতুন বসন্ত? ক্যামেরার সামনেই সৃজলাকে প্রেম নিবেদন
বিবাহ-বিচ্ছেদ পেরিয়ে, জিতুর জীবনে নতুন বসন্ত? ক্যামেরার সামনেই সৃজলাকে প্রেম নিবেদন
Rajveer-Nandini: রাজবীরকে একের পর এক চড়, ধাক্কা! নন্দিনীর আচরণে ক্ষোভ উগরে দিলেন টলিউডের একাধিক অভিনেতা
রাজবীরকে একের পর এক চড়, ধাক্কা! নন্দিনীর আচরণে ক্ষোভ উগরে দিলেন টলিউডের একাধিক অভিনেতা
Bigg Boss: বিগ বসের ঘরে ভাঙনের মুখে রাজনন্দিনী জুটি! নন্দিনীকে ধাক্কা রাজবীরের, রাগে নিজের গালেই মারলেন চড়
বিগ বসের ঘরে ভাঙনের মুখে রাজনন্দিনী জুটি! নন্দিনীকে ধাক্কা রাজবীরের, রাগে নিজের গালেই মারলেন চড়
Tollywood News: টলিউডে শুরু হচ্ছে নতুন সিনেমার শ্যুটিং, লোকেশন শুনলে চমকে যাবেন!
টলিউডে শুরু হচ্ছে নতুন সিনেমার শ্যুটিং, লোকেশন শুনলে চমকে যাবেন!

ভিডিও

Madan Mitra:
Tarapith Temple: রবিবার কালীপুজো, তার আগে আলোয় সেজেছে তারাপীঠ, নিষ্ঠা ভরে মায়ের সন্ধ্যারতি | ABP
Punjab Train Fire: পাঞ্জাবে ট্রেনে বিধ্বংসী অগ্নিকাণ্ড, দাউদাউ করে জ্বলল আগুন... | ABP Ananda
Kunal Ghosh:
Road Accident: কেশপুর চন্দ্রকোণা রাজ্য সড়কে মুগবাসান এলাকায় দুর্ঘটনা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Virat Kohli: ফের এক ম্যাচ, আবারও কোহলির সামনে বিরাট রেকর্ড গড়ার সুযোগ
ফের এক ম্যাচ, আবারও কোহলির সামনে বিরাট রেকর্ড গড়ার সুযোগ
DA News: কবে মিলবে বকেয়া ডিএ ? রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
কবে মিলবে বকেয়া ডিএ ? রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
Post Office Vs SBI RD : পোস্ট অফিস না স্টেটব্যাঙ্কে রেকারিং করবেন ? মাসে ১০,০০০ টাকা ১০ বছরের জন্য রাখলে কোথায় বেশি লাভ ? 
পোস্ট অফিস না স্টেটব্যাঙ্কে রেকারিং করবেন ? মাসে ১০,০০০ টাকা ১০ বছরের জন্য রাখলে কোথায় বেশি লাভ ? 
CM Suvendu Adhikari: পালাবদলের রাজ্যের নতুন শিল্প নীতি ঘোষণা মুখ্যমন্ত্রীর,
পালাবদলের রাজ্যের নতুন শিল্প নীতি ঘোষণা মুখ্যমন্ত্রীর, "রাজ্য জমি কিনে.."
News Live Update: 'রাজ্যে বন্ধ হয়ে গেছে তোলাবাজি, অভিযোগ জানালে ১৫ মিনিটের মধ্যে ব্যবস্থা নেওয়া হচ্ছে', কী বার্তা মুখ্যমন্ত্রীর ?
'রাজ্যে বন্ধ হয়ে গেছে তোলাবাজি, অভিযোগ জানালে ১৫ মিনিটের মধ্যে ব্যবস্থা নেওয়া হচ্ছে', কী বার্তা মুখ্যমন্ত্রীর ?
Jeetu-Srijla: জিতু আর সৃজলার মান-অভিমান... দেখেই দুর্নিবার গান ধরলেন, 'গল্প হল শুরু..'
জিতু আর সৃজলার মান-অভিমান... দেখেই দুর্নিবার গান ধরলেন, 'গল্প হল শুরু..'
Embed widget