এক্সপ্লোর

'Fatafati' First Look: প্রেম দিবসে প্রকাশ্যে ঋতাভরী-আবিরের 'ফাটাফাটি' লুক

'Fatafati': প্রসঙ্গত, চলতি মাসে ছবি মুক্তির নতুন তারিখ ঘোষণা করা হয়। প্রযোজনা সংস্থার তরফে জানানো হয় এবারের গরমের ছুটি কাটবে ফাটাফাটি। কারণ 'ফাটাফাটি' মুক্তি পাচ্ছে গ্রীষ্মকালে (Summer Release)।

কলকাতা: আজ ভ্যালেন্টাইন্স ডে (Valentine's Day)। আর এই বিশেষ দিনেই প্রকাশ্যে এল ঋতাভরী চক্রবর্তী (Ritabhari Chakraborty) ও আবির চট্টোপাধ্যায় (Abir Chatterjee) অভিনীত 'ফাটাফাটি' (Fatafati) ছবিতে দুই তারকার প্রথম লুক পোস্টার (First Look Poster)। সঙ্গে মিষ্টি ক্যাপশন। 'উইন্ডোজ প্রোডাকশন'-এর (Windows Production) হাত ধরে জুটি বাঁধতে চলেছেন ঋতাভরী ও আবীর।

প্রকাশ্যে 'ফাটাফাটি' চরিত্রদের 'ফাটাফাটি' প্রথম লুক

আগামী ১২ মে প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে 'ফাটাফাটি'। এল মুখ্য চরিত্রদের প্রথম লুক প্রকাশ্যে। নীল-গোলাপী শাড়ি পরে ঋতাভরী। নীল পাঞ্জাবী পরে আবির। পর্দায় তাঁদের স্বামী-স্ত্রীর চরিত্রে দেখা যাবে। একটি ছবিতে দেখা যাচ্ছে স্ত্রীকে জড়িয়ে ধরে রয়েছেন পর্দার স্বামী। পরের ছবিতেই দেখা যাচ্ছে যত্ন সহকারে স্ত্রীর শাড়ির কুঁচি ঠিক করে দিচ্ছেন স্বামী। ছবি দুটি পোস্ট করে ক্যাপশনে লেখা হয়েছে, 'প্রত্যেকটা মেয়ে এমন একজন ভালোবাসার মানুষ চায় যে সারা জীবন শুধু তার হাত নয়, প্রয়োজনে শাড়ির কুচিটাও ধরবে! এই ভ্যালেন্টাইন্স ডে আর মোটামুটি নয়, কাটুক ফাটাফাটি!' নন্দিতা রায় এবং শিবপ্রসাদ মুখোপাধ্যায় নিবেদিত, 'উইন্ডোজ' প্রযোজিত এই ছবি অরিত্র মুখোপাধ্যায়ের পরিচালনায় মুক্তি পাবে ১২ মে।

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Ritabhari Chakraborty (@ritabhari_chakraborty)

প্রসঙ্গত, চলতি মাসের ৪ তারিখ, ছবি মুক্তির নতুন তারিখ ঘোষণা করা হয়। প্রযোজনা সংস্থার তরফে জানানো হয় এবারের গরমের ছুটি কাটবে ফাটাফাটি। কারণ 'ফাটাফাটি' মুক্তি পাচ্ছে গ্রীষ্মকালে (Summer Release)। 'ব্রহ্মা জানেন গোপন কম্মোটি' ও 'বাবা বেবি ও' ছবি দুটির বিপুল সাফল্যের পর পরিচালক অরিত্র মুখোপাধ্যায় তাঁর তৃতীয় ছবি নিয়ে একেবারে তৈরি। ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী স্বস্তিকা দত্তকেও (Swastika Dutta)। 

আরও পড়ুন: Abantika Biswas: রবীন্দ্রনাথ ঠাকুরের 'চোখের বালি' এবার নাট্যমঞ্চে, মুখ্য চরিত্রে অবন্তিকা বিশ্বাস

প্রসঙ্গত, এই ছবি মুক্তি পাওয়ার কথা ছিল মার্চ মাসে। তবে ছবির মুক্তির নতুন তারিখ স্থির করা হয়েছে। উচ্ছ্বসিত অভিনেত্রী বলেন, 'ব্রহ্মা জানেন গোপন কম্মোটির পর এটা অরিত্র ও জিনিয়া দির সঙ্গে এটা আমার দ্বিতীয় ছবি এবং ওঁদের সঙ্গে একটা মিষ্টি সম্পর্ক তৈরি হয়েছে যা আমি খুবই উপভোগ করি। গ্রীষ্মের মুক্তি নিয়ে আমি খুবই উত্তেজিত এবং মানুষ আমাদের কঠিন পরিশ্রম বড়পর্দায় ভালবাসবেন বলেই আশা করি।'

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Filmmaker Arrested : পরবর্তী ছবি নিয়ে আলোচনার জন্য ডেকে অভিনেত্রীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার নামী পরিচালক
পরবর্তী ছবি নিয়ে আলোচনার জন্য ডেকে অভিনেত্রীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার নামী পরিচালক
Sonu Nigam: অপারেশন টেবিলেও সোনু নিগমের সংগীতচর্চা, চিকিৎসকদের কী বার্তা?
অপারেশন টেবিলেও সোনু নিগমের সংগীতচর্চা, চিকিৎসকদের কী বার্তা?
Mithun Chakraborty: হাসপাতাল থেকে ছুটি পেলেন মিঠুন চক্রবর্তী, কী হয়েছিল কিংবদন্তি অভিনেতার?
হাসপাতাল থেকে ছুটি পেলেন মিঠুন চক্রবর্তী, কী হয়েছিল কিংবদন্তি অভিনেতার?

ভিডিও

BJP LIVE: 'কেন তোলাবাজের সঙ্গে বৈঠকে মন্ত্রী?' পুর ও নগরোন্নয়ন প্রতিমন্ত্রীকে প্রশ্ন BJP নেতার
RG Kar News: ফের বিতর্কে আর জি করকাণ্ডে থ্রেট কালচারের নাম জড়ানো অভীক দে
Recruitment Scam: স্কুলে শিক্ষকের নিয়োগ প্রক্রিয়ায় সিঁদুরে মেঘ? ভেরিফিকেশনের প্রক্রিয়া আপাতত স্থগিত
Sabyasachi Dutta: তোলাবাজির মামলায় আরও বিপাকে সব্যসাচী দত্ত
CPM-BJP Chinsurah: চুঁচুড়ায় বামেদের পথসভায় হামলা ও মঞ্চ ভাঙচুর বিজেপির বিরুদ্ধে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget