এক্সপ্লোর

Abantika Biswas: রবীন্দ্রনাথ ঠাকুরের 'চোখের বালি' এবার নাট্য়মঞ্চে, মুখ্য় চরিত্রে অবন্তিকা বিশ্বাস

১৯০৪ সালে অমরেন্দ্রনাথ দত্ত 'চোখের বালি' উপন্যাসকে নাট্যরূপ দেন, তারপর একাধিক বার মঞ্চস্থ হয়েছে রবিঠাকুরের লেখা অন্য়তম জনপ্রিয় এই গল্প।

কলকাতা: চোখের বালি রবীন্দ্রনাথ ঠাকুরের (Rabindranath Tagore) লেখা একটি সামাজিক উপন্যাস। যুগে যুগে সাহিত্য়প্রেমী মানুষের কাছে সমাদৃত হয়ে এসেছে এই কাহিনি। এবার এই গল্পই উঠে আসতে চলেছে নাটকের মঞ্চে। "নির্মুখ" গ্রুপের প্রযোজনায় এই নাটকে মহেন্দ্রর ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে শুভঙ্কর মারিককে, ও বিনোদিনীর চরিত্রে দেখা মিলবে'রসগোল্লা' খ্য়াত অবন্তিকা বিশ্বাসের (Abantika Biswas)।

পরিচালক পাভেলের (Pavel) ছবি 'রসগোল্লা'য় ক্ষীরোদমণির চরিত্রে অভিনয় করে অনেকদিন আগেই দর্শকের নজর কেড়েছিলেন অভিনেত্রী অবন্তিকা বিশ্বাস (Abantika Biswas)। এই ছবিতে তাঁর বিপরীতে অভিনয় করছিলেন কৌশিক গঙ্গোপাধ্য়ায় (Kaushik Ganguly) ও চৃর্ণী গঙ্গোপাধ্য়ায়ের ছেলে উজান গঙ্গোপাধ্য়ায়। এই ছবির হাত ধরেই হাত ধরেই বড়পর্দায় অভিষেক হয় অভিনেত্রীর। তবে শুধুমাত্র অভিনয়ই নয়, পরিচালনাতেও হাত পাকিয়েছেন অবন্তিকা। তাঁর পরিচালিত ‘ম্যাজিক’ ছবিটি মুক্তি পেয়েছে গতবছর মহালয়ায়।

প্রসঙ্গত, রবিঠাকুরের 'চোখের বালি' সিনেমার পর্দার ফুটিয়ে তুলেছিলেন প্রবাদপ্রতিম পরিচালক ঋতুপর্ণ ঘোষ (Rituporno Ghosh)। সেই ছবিতে বিনোদিনীর চরিত্রে অভিনয় করেছিলেন ঐশ্বর্য রাই বচ্চন। মহেন্দ্র চরিত্রে প্রসেনজিৎ চট্টোপাধ্য়ায় (Prosenjit Chatterjee) ও বিনোদবিহারীর চরিত্রে দেখা মিলেছিল টোটা রায়চৌধুরীর (Tota Roychowdhury)। এছাড়া এই ছবির বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছিলেন লিলি চক্রবর্তী (Lily Chakraborty), রাইমা সেনের (Raima Sen) মত অভিনেতারা।

আরও পড়ুন...

Besharam Rang: এত বিতর্কের পর অবশেষে 'বেশরম রং' নিয়ে মুখ খুললেন দীপিকা পাড়ুকোন

এছাড়াও ১৯৩৮ সালে 'চোখের বালি' উপন্য়াসটি প্রথমবার পর্দায় এনেছিলেন পরিচালক সেতু সেন।  এই ছবিতে অভিনয় করেছিলেন সুপ্রভা মুখোপাধ্যায়, ইন্দিরা রায়, শান্তিলতা ঘোষ, রমা বন্দ্যোপাধ্যায়, হরেন মুখোপাধ্যায়, ছবি বিশ্বাস, মনোরঞ্জন ভট্টচার্যসহ একাধিক অভিনেতারা।                                                                                             

ইতিহাস বলে, ক্লাসিক থিয়েটার মঞ্চে ১৯০৪ সালে তিন বার ও ১৯০৫ সালে দু-বার 'চোখের বালি' মঞ্চস্থ হয়। অমরেন্দ্রনাথ নিজে এই নাটকে নায়ক মহেন্দ্রের চরিত্রে অভিনয় করেছিলেন। শোনা যায়, প্রথমবার নাটকটি মঞ্চস্থ হয় গিরিশচন্দ্র ঘোষের পরিচালনায়। যদিও এনিয়ে মতানৈক্য রয়েছে।


পরিচালক আকাশ এর নির্দেশনায় নাটক 'চোখের বালি' মঞ্চস্থ হবে আসন্ন বৈশাখে। তাই এইমুহূর্তে জোরকদমে চলছে প্রস্তুতি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Mukesh Khanna on National Anthem: 'জন গণ মন' নয়, জাতীয় সঙ্গীত হোক 'বন্দে মাতরম'.. 'শক্তিমান' মুকেশ খান্নার মন্তব্যে ফের বিতর্ক
'জন গণ মন' নয়, জাতীয় সঙ্গীত হোক 'বন্দে মাতরম'.. 'শক্তিমান' মুকেশ খান্নার মন্তব্যে ফের বিতর্ক
Mithun Chakraborty: মিঠুন চক্রবর্তীর উদ্যোগে টলিউডের জট কাটাতে মিটিং, ঠিক হয়ে গেল নির্বাচনের দিনক্ষণও
মিঠুন চক্রবর্তীর উদ্যোগে টলিউডের জট কাটাতে মিটিং, ঠিক হয়ে গেল নির্বাচনের দিনক্ষণও
Govinda-Sunita: বিবাহ বহির্ভূত সম্পর্ক নিয়ে গোবিন্দকে কটাক্ষ সুনীতার, নায়কের পাশে দাঁড়িয়ে সলমনের প্রাক্তন বললেন...
বিবাহ বহির্ভূত সম্পর্ক নিয়ে গোবিন্দকে কটাক্ষ সুনীতার, নায়কের পাশে দাঁড়িয়ে সলমনের প্রাক্তন বললেন...
Rathijit Bhattacharjee: হঠাৎ গুরুতর অসুস্থ, হাসপাতালে ভর্তি করাতে হল বাংলার জনপ্রিয় সঙ্গীতশিল্পীকে! কেমন আছেন তিনি?
হঠাৎ গুরুতর অসুস্থ, হাসপাতালে ভর্তি করাতে হল বাংলার জনপ্রিয় সঙ্গীতশিল্পীকে! কেমন আছেন তিনি?

ভিডিও

Sougata Roy: বিজেপি ভাল লোকেদের টার্গেট করে অপমান করেছে, মারধর করছে : সৌগত রায় | ABP Ananda Live
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়ে পৌঁছল ফরেন্সিক টিম
Tarapith Hotel Fire : কৌশিকী অমাবস্য়ার আগে তারাপীঠ নিয়ে বিশেষভাবে সতর্ক রাজ্য সরকার
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায় অস্বাভাবিক মৃত্যুতে তদন্তের দাবি Ritabrata Banerjee-এর
Tarapith Hotel Fire : তারাপীঠের হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় বাংলায় পোস্ট PM Narendra Modi-এর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget