এক্সপ্লোর

মাত্র ১০ বছর বয়সে এক সুন্দরী মেয়ের প্রেমে পড়েছিলেন আমির খান!

মুম্বই: ভ্যালেন্টাইন দিবসের দিন ভক্ত ও অনুরাগীদের শুভেচ্ছা জানালেন বলিউড সুপারস্টার আমির খান। একইসঙ্গে অভিনেতা স্বীকার করলেন, মাত্র ১০ বছর বয়সে তিনি কারও প্রেমে পড়েছিলেন।

ভ্যালেন্টাইন দিবস উপলক্ষ্যে ভক্তরা আমির খানের কাছে জানতে চান, তাঁর ‘পহেলা নশা’ বা প্রথম প্রেমের নারী কে ছিলেন?  ফেসবুকে একটি ভিডিও বার্তায় সেই উত্তর দিতে গিয়ে আমির খান জানান, তিনি প্রথমদিকে এই বিষয়ে তাঁর ভাগ্যে শিকে ছেঁড়েনি। একাধিকবার ব্যর্থতার সম্মুখীন হতে হয়েছে।

আমির বলেন, বিশ্বাস করুন, আমি মাত্র ১০ বছর বয়সে প্রেমে পড়েছিলাম। আমি একটা টেনিস কোচিং শিবিরে যোগ দিয়েছিলাম। সেখানে অনেকে ছিল। প্রায় ৪০-৫০ জন। তাদের মধ্যে এক সুন্দর মেয়েকে দেখে আমি স্তম্ভিত হয়ে পড়েছিলাম। সেও আমার বয়সী ছিল। ওটাই ছিল আমার প্রথম প্রেম। আমি ওর জন্য পাগল ছিলাম। কিন্তু, কখনই সাহস করে বলতে পারিনি।

আমির যোগ করেন, আমার টেনিসে দারুন উন্নতি ঘটেছিল। কারণ, আমি সকলের আগে পৌঁছতাম। সকলের পরে বের হতাম। আমি ওকে ইমপ্রেস করতে চেয়েছিলাম। কিন্তু, এক বছর পর তাঁর পরিবার সেখান থেকে চলে যায়। ফলে, আমার প্রেমেরও ইতি ঘটে।

এদিন ভিডিও বার্তায় প্রেম না পাওয়া মানুষদের প্রতি সমবেদনা জানান আমির। বলেন, আমিও প্রথমদিকে প্রেমে সফল হইনি। এখনও আমার জীবনে প্রেম আছে, কিন্তু, সবসময় তা ছিল না। ফলে, সেই সব মানুষ যাঁরা তাঁদের ভালবাসার মানুষটিকে পান না, তাঁদের জন্য কিছু বলতে চাই। আমার আশা, আপনারা সকলে জীবনের ভালবাসা পেয়ে যাবেন।

সেরা শিরোনাম

Big Boss Bangla: বিগ বসের এপিসোড এডিট নিয়ে প্রশ্ন তুলে সৌরভ গঙ্গোপাধ্যায়ের ভর্ৎসনার মুখে রাজবীর! দেওয়া হল সতর্কবার্তাও
বিগ বসের এপিসোড এডিট নিয়ে প্রশ্ন তুলে সৌরভ গঙ্গোপাধ্যায়ের ভর্ৎসনার মুখে রাজবীর! দেওয়া হল সতর্কবার্তাও
Srijit on Sabyasachi: সব্যসাচীর অভিনয় দেখে মুগ্ধ সৃজিত মুখোপাধ্যায়, লিখলেন নিজের অনুভূতির কথাও
সব্যসাচীর অভিনয় দেখে মুগ্ধ সৃজিত মুখোপাধ্যায়, লিখলেন নিজের অনুভূতির কথাও
Sadhak Bamakhyapa: 'তুমি আবার প্রমাণ করে দিলে..', 'সাধক বামাক্ষ্যাপা' দেখে আবেগপ্রবণ প্রসেনজিৎ! কী বললেন?
'তুমি আবার প্রমাণ করে দিলে..', 'সাধক বামাক্ষ্যাপা' দেখে আবেগপ্রবণ প্রসেনজিৎ! কী বললেন?
Ramayana Controversy: রামকে হেয় করে রাবণের মর্যাদা বৃদ্ধি? এবার রোষের মুখে রণবীরের 'রামায়ণ'
রামকে হেয় করে রাবণের মর্যাদা বৃদ্ধি? এবার রোষের মুখে রণবীরের 'রামায়ণ'

ভিডিও

BJP Government in Bengal | কৃষকরা যেন বঞ্চিত না হন, জেলায় জেলায় চিঠি পাঠাল রাজ্যের কৃষি দফতর
NCPI in Panchayat | বসিরহাটে তৃণমূল ছেড়ে NCPI-তে যোগদানের হিড়িক
PM Modi in IIT Kharagpur |
Sharadwat Mukherjee |
Industry in Singur | ফিরবে শিল্প, কতটা আশার আলো দেখতে পাচ্ছে সিঙ্গুরবাসী?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NZ vs IND: চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Employees' Provident Fund Organisation: ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
Expensive Superbike : বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
Uttar Pradesh News: বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
US-India Relations: ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
Devdutt Padikkal: নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
Sanjay Raut: ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
Embed widget