এক্সপ্লোর

Kolkata News: ছাদ থেকে পড়ে গুরুতর আহত পরিচালক অনীক দত্ত, অবস্থা সঙ্কটজনক, ভর্তি করা হল হাসপাতালে

Anik Dutta in Hospital: পরিচালক অনীক দত্ত ছাদ থেকে পড়ে গেলেন। গুরুতর আহত তিনি। অবস্থা সঙ্কটজনক। ভর্তি করা হয়েছে হাসপাতালে।

কলকাতা: ছাদ থেকে পড়ে গুরুতর আহত পরিচালক অনীক দত্ত। সঙ্কটজনক অবস্থায় ঢাকুরিয়া মণিপাল হাসপাতালে ভর্তি। গড়িয়াহাটের স্ত্রীর বাড়ির ছাদ থেকে পড়ে আহত অনীক। তাঁর বাড়ির নীচে চাপ চাপ রক্ত পড়ে রয়েছে। ঘটনাস্থলে পৌঁছেছে গড়িয়াহাট থানার পুলিশ। রয়েছেন অফিসার ইনচার্জ এবং অন্যরা। পৌঁছেছে হোমিসাইড শাখাও। পরিচালক ছাদ থেকে পড়ে গিয়েছেন, না কি অন্য কিছু ঘটেছে, এখনও স্পষ্ট নয়। পরিবারের তরফে কিছু জানানো হয়নি এখনও পর্যন্ত। (Anik Dutta in Hospital)

বুধবার দুপুরে এই ঘটনা ঘটেছে। জানা গিয়েছে, হিন্দুস্তান পার্কে স্ত্রীর বাড়ির, ছ'তলার ছাদ থেকে পড়ে যান অনীক। ঘটনাস্থলে এখনও চাপ চাপ রক্ত পড়ে রয়েছে। ওই জায়গাটি এনক্লোজ করে দিয়েছে পুলিশ। এলাকার বাসিন্দারা ভিড় করেছেন বাড়িতে। কলকাতা গোয়েন্দা পুলিশের হোমিসাইড শাখার অফিসাররাও রয়েছেন। তবে অনীকের অবস্থা আশঙ্কাজনক। ঢাকুরিয়ার মণিপাল হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে তাঁকে। তাঁর অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। (Kolkata News)

কী করে ছাদ থেকে পড়ে গেলেন অনীক, দুর্ঘটনাবশত পড়ে গেলেন, না কি অন্য কোনও কারণ রয়েছে, এখনও স্পষ্ট নয় তা। তবে আশঙ্কাজনক অবস্থায় তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঘটনাস্থলের ছবি তুলছে পুলিশের টিম। টক দিয়ে ডিমার্কেশন করে দেওয়া হয়েছে। বিরাট পুলিশের টিম পৌঁছেছে বাড়িতে। বহুতলের সামনে একটি গাছের ডাল ভেঙে গিয়েছে। অনীক পড়ে যাওয়ার সময় গাছে ধাক্কা খান বলে মনে করা হচ্ছে। সব দিক খতিয়ে দেখা হচ্ছে।

আরও পড়ুন: SIR-এ নাম বাদ যাওয়া মানেই কি নাগরিকত্ব বাতিল? বড় রায় দিল সুপ্রিম কোর্ট

হিন্দুস্তান পার্কের অভিজাত এলাকার সাদা রংয়ের অভিজাত বহুতলে থাকতেন অনীকের স্ত্রী। অনীক থাকতেন গড়িয়াহাট থানার সামনে। দুপুরে স্ত্রীর ফ্ল্যাটে গিয়েছিলেন। সেখানেই তিনি ছাদ থেকে পড়ে যান বলে পুলিশ খবর পায়। যদিও প্রশ্ন উঠছে, এই ভর দুপুরে, খাঁ খাঁ রোদে কেন ছাদে গিয়েছিলেন অনীক? বাড়ির লোকজন এখনও পর্যন্ত কিছু জানাননি। তবে গোটা ঘটনায় প্রশ্ন উঠতে শুরু করেছে। 

আরও পড়ুন: কলকাতা পুরসভায় ফের ঘর ভাঙছে তৃণমূলের? আজই পদত্যাগ করতে পারেন দুই আধিকারিক

হাসপাতালে অনীককে দেখতে অনেকেই পৌঁছে গিয়েছেন। পরিচালক সৃজিত মুখোপাধ্যায়, অভিনেতা জিতু কমল পৌঁছেছেন সেখানে। এমার্জেন্সির সামনে রয়েছেন অনীকের স্ত্রী এবং পরিবারের বাকিরা। পুলিশ এই ঘটনায় তদন্ত শুরু করেছে। ঘটনার সময় বাড়িতেই ছিলেন অনীকের স্ত্রী। তবে ঠিক কী ঘটে, এখনও কিছু জানা যায়নি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

East Bengal: 'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
Kangana Ranaut: কঙ্গনার উপর ক্ষুব্ধ নেটিজেনরা ক্ষমা চাইলেন হৃতিকের কাছে, অভিনেতা বললেন…
কঙ্গনার উপর ক্ষুব্ধ নেটিজেনরা ক্ষমা চাইলেন হৃতিকের কাছে, অভিনেতা বললেন…
Susmita Dey: আরজি কর কাণ্ডের ছায়ায় তৈরি ধারাবাহিক? 'তিলোত্তমা' -র জন্য ব্যালে শিখছেন, অ্যাকশনও করছেন সুস্মিতা!
আরজি কর কাণ্ডের ছায়ায় তৈরি ধারাবাহিক? 'তিলোত্তমা' -র জন্য ব্যালে শিখছেন, অ্যাকশনও করছেন সুস্মিতা!
P. C. Sorcar Jr.: জাপানি মেয়ের প্রেমপত্র গিয়ে পড়ল বাবার হাতে, এল দ্বিতীয় বিয়ের প্রস্তাব ও! অজানা পি সি সরকার জুনিয়র
জাপানি মেয়ের প্রেমপত্র গিয়ে পড়ল বাবার হাতে, এল দ্বিতীয় বিয়ের প্রস্তাব ও! অজানা পি সি সরকার জুনিয়র
Advertisement

ভিডিও

Kolkata News: ভেন্টিলেটরের কার্যকারিতা তুলে ধরতে ওয়ার্কশপের আয়োজন করল মণিপাল ব্রডওয়ের ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন বিভাগ
South 24 Parganas News: কেরলে বাংলার পরিযায়ী শ্রমিকের রহস্য মৃত্যু, কী জানাচ্ছে মৃতের পরিবার?
Chok Bhanga 6ta: হ্যান্ডলার অর্পিতা, মন্ত্রীর ছেলে হানিট্র্যাপে ফেলার ছকের সূত্র ধরেই জালে হামিম
Terrorist Arrest:'প্রথমে সাহেবগঞ্জে হ্যান্ডলার অর্পিতার খোঁজ, তারপর হামিমের হদিশ: বেঙ্গল STF
Samik Bhattacharya: ডিম কিন্তু অন্য দিকে ঘুরে পড়তেও পারে। আমাদের দলকে মনে রাখতে হবে: শমীক
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget