এক্সপ্লোর

Matthew Perry: সম্পন্ন হল শেষকৃত্য, উপস্থিত ছিলেন ম্যাথু পেরির ৫ 'ফ্রেন্ডস'

Matthew Perry Funeral: এর আগে 'ফ্রেন্ডস' কলাকুশলীরা তাঁদের বন্ধুর প্রয়াণের পর এক যৌথ বিবৃতি জারি করেন। 'ম্যাথু চলে যাওয়ায় আমরা সকলে গভীরভাবে শোকাহত। আমরা কেবল সহকর্মীর থেকেও অনেক বেশি ছিলাম।'

নয়াদিল্লি: ভাঙন ধরেছে 'ফ্রেন্ডস'-দের (F.R.I.E.N.D.S) মধ্যে। শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন, ম্যাথু পেরি (Matthew Perry)। ছেড়ে গেছেন তাঁর বাকি পাঁচ বন্ধুকে। সারা বিশ্বকে কাঁদিয়ে গত ২৮ অক্টোবর প্রয়াত হন সবার প্রিয়, সদাহাস্যময় চ্যান্ডলার বিং (Chandler Bing)। শুক্রবার, ৩ নভেম্বর, ম্যাথুর শেষকৃত্যে হাজির হয়েছিলেন বাকি 'ফ্রেন্ডস'রা। 

ম্যাটের শেষকৃত্যে হাজির বাকি পাঁচ 'ফ্রেন্ডস'

শুক্রবার, লস অ্যাঞ্জেলসের হিলসে 'ফরেস্ট লন চার্ট'-এ ম্যাথু পেরির শেষকৃত্যের আয়োজন করা হয়। অবশ্যই উপস্থিত ছিলেন তাঁর পরিবারের সদস্যরা। 

'দ্য নিউ ইয়র্ক পোস্ট'-এর প্রতিবেদন অনুযায়ী, ম্যাথু পেরির সৎ বাবা কিথ মরিসন ও বাবা জন বেনেট পেরিকে দেখতে পাওয়া যায় বাইরে। উল্লেখযোগ্য, এই কবরস্থানের উল্টোদিকেই ওয়ার্নার ব্রাদার্স স্টুডিওজ। সেখানেই এক দশক ধরে বিশ্বখ্যাত সিটকম 'ফ্রেন্ডস'-এর শ্যুটিং করেছিলেন ম্যাথু পেরি ও তাঁর পাঁচ বন্ধু। এদিন জেনিফার অ্যানিস্টন (Jennifer Aniston), লিসা কুদ্রো (Lisa Kudrow), কর্টনি কক্স (Courteney Cox), ম্যাট লেব্লাঙ্ক (Matt LeBlanc) ও ডেভিড স্ক্রুমারকে (David Schwimmer) দেখা যায় একসঙ্গে কালো পোশাক পরে পৌঁছতে। 

এর আগে 'ফ্রেন্ডস' কলাকুশলীরা তাঁদের বন্ধুর প্রয়াণের পর এক যৌথ বিবৃতি জারি করেন। 'ম্যাথু চলে যাওয়ায় আমরা সকলে গভীরভাবে শোকাহত। আমরা কেবল সহকর্মীর থেকেও অনেক বেশি ছিলাম। আমরা একটা পরিবার। কত কথা বলার আছে, কিন্তু আপাতত আমরা শোকপালনের জন্য এবং এতবড় অপূরণীয় ক্ষতি মেনে নেওয়ার জন্য সময় চেয়ে নেব। আপাতত আমার চিন্তা ও ভালবাসা ম্যাটির পরিবার, বন্ধু ও গোটা বিশ্বে যাঁরা ওঁকে ভালবাসতেন সকলের জন্য রইল।'

 

'ফ্রেন্ডস' সিটকমের সহ-নির্মাতা ও কার্যনিবাহী সহায়ক মার্টা কফম্যান ও ডেভিড ক্রেন, এবং কার্যনির্বাহী প্রযোজক ও পরিচালক কেভিন ব্রাইটও আবেগঘন বিবৃতি প্রকাশ করেন। 

আরও পড়ুন: Hrithik Roshan: 'টাইগার ৩'-তে কি দেখা মিলবে হৃত্বিক রোশনেরও? জোর জল্পনা বলিউড মহলে

২৮ অক্টোবর, বিকেল ৪টের পর, বাড়ির হটটাব থেকে উদ্ধার হয় ম্যাথু পেরির অসাড় দেহ। অতীতে নেশার জন্য একাধিকবার রিহ্যাবে যেতে হয়েছে পেরিকে। গত বছর প্রকাশিত 'Friends, Lovers and the Big Terrible Thing', শীর্ষক মেমোয়ায় তিনি নিজেই জানিয়েছিলেন, অন্তত ৬৫ বার 'ডিটক্স' করতে হয়েছিল তাঁকে। নেশার গ্রাস কাটিয়ে সুস্থ জীবনে ফেরার জন্য ৯০ লক্ষ মার্কিন ডলার খরচও হয় অভিনেতার। এখানেই শেষ নয়। ভেঙে পড়া শরীরের জন্য আরও ভুগেছেন তিনি। ২০১৮ সালে কোলনের সমস্যার জন্য সাত ঘণ্টার অস্ত্রোপচার হয়েছিল পর্দার সদাহাস্য চ্যান্ডলারের দেহে। তার পর, দীর্ঘ কয়েক মাস কোলোস্টমি ব্যাগ ব্যবহার করতে হত তাঁকে। গত শনিবার সমস্ত ব্যথা-যন্ত্রণার অবসান হয়। সর্বক্ষণ পর্দা মাতিয়ে রাখা চ্যান্ডলার বিং কিনা শেষমেশ নিজের বাড়িরই হটটাবে চলে গেলেন। আর শেষযাত্রায় সঙ্গী হলেন তাঁর পাঁচ 'ফ্রেন্ডস'। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Rupali Ganguly on Narendra Modi: 'প্রধানমন্ত্রী যদি সত্যিই একনায়ক হতেন...' রূপালি গঙ্গোপাধ্যায়ের মন্তব্যে জোর বিতর্ক
'প্রধানমন্ত্রী যদি সত্যিই একনায়ক হতেন...' রূপালি গঙ্গোপাধ্যায়ের মন্তব্যে জোর বিতর্ক
Language Row: ‘নিজের মাতৃভাষা না জানা লজ্জাজনক’, ভাষা বিতর্ক উস্কে দিলেন অভিনেতা ধনুষ, রাজনীতিতে আসা নিয়ে জল্পনার মধ্যেই
‘নিজের মাতৃভাষা না জানা লজ্জাজনক’, ভাষা বিতর্ক উস্কে দিলেন অভিনেতা ধনুষ, রাজনীতিতে আসা নিয়ে জল্পনার মধ্যেই
Being Human: ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
Pradeep Rawat Death: ক্যান্সার কেড়ে নিল জীবন, প্রয়াত লগান-এর 'দেবা', গজনি-র 'গজনি' প্রদীপ রাওয়াত
ক্যান্সার কেড়ে নিল জীবন, প্রয়াত লগান-এর 'দেবা', গজনি-র 'গজনি' প্রদীপ রাওয়াত

ভিডিও

Mohan Bhagwat: নিট প্রশ্নফাঁসকাণ্ডের পর দেশজুড়ে বিক্ষোভের পর জেন জি-কে পাশে পেতে এবার ময়দানে RSS
Sabyasachi Dutta: ১৫ কোটি টাকার দুর্নীতি! সব্যসাচীর বিরুদ্ধে চার্জশিটে দাবি পুলিশের
Abhishek PA News: তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন, সুমিত রায়কে বার্তা Supreme Court-র
Awas Yojna Scheme | শুধু বাড়ি নয়, কেন্দ্রই দেবে শৌচালয়, করবে বিদ্যুতের ব্যবস্থা, কীভাবে জানেন? শুনুন
CM Suvendu Adhikari on Awas Yojna | শুরু আবাসের দ্বিতীয় কিস্তি বিলি, কতজন উপভোক্তা টাকা পেলেন?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget