এক্সপ্লোর

দু'হাতে ক্রাচ, বৃদ্ধ মাস্ক বিক্রেতার পাশে দাঁড়ালেন দেব

দেব তৃণমূল সাংসদ হয়েও করোনা আবহে কেন্দ্র-রাজ্যের জটিলতায় না গিয়ে বলেন, এখন রাজনীতির সময় নয়, মানুষের পাশে দাঁড়ানোর সময়।

কলকাতা: করোনা আবহে গরিব, দুর্গত মানুষের পাশে কতটা দাঁড়াতে পেরেছেন রুপোলি পর্দার মানুষরা? এই প্রশ্ন উঠে এসেছে বারবার। পরিযায়ী শ্রমিকদের ঘরে ফিরিয়ে আনার ক্ষেত্রে বারবার আলোচনায় উঠে এসেছে বলিউড অভিনেতা সোনু সুদের নাম। কখনও গাড়ি, বাস, কখনও আবার চাটার্ড বিমানে চাপিয়ে ঘরে পৌঁছে দিয়েছেন সোনু। লক্ষ লক্ষ মানুষ উপকৃত হয়েছেন তাঁর কাছ থেকে। কঠিন এই পরিস্থিতিতে বাংলার বহু অসহায় মানুষের কাছে মসিহা হয়ে উঠেছেন অভিনেতা দেবও। ঘাটালের সাংসদের সৌজন্যে দীর্ঘদিন নেপালে আটকে থাকার পর ঘরে ফেরেন পশ্চিম মেদিনীপুরের ৬৭ জন পরিযায়ী শ্রমিক। তৃণমূল সূত্রে খবর, ২৫০ জন ঘরে ফিরে এসেছেন দেবের উদ্যোগে। তিনি তৃণমূল সাংসদ হয়েও কেন্দ্র-রাজ্যের জটিলতায় না গিয়ে বলেন, এখন রাজনীতির সময় নয়, মানুষের পাশে দাঁড়ানোর সময়। তিনি যে ব্যতিক্রমী আবার প্রমাণ করলেন দেব। সোশ্যাল মিডিয়ায় এক গরিব, শারীরিক প্রতিবন্ধী মাস্ক বিক্রেতার পাশে দাঁড়ালেন তিনি। বেলঘড়িয়ার এই মাস্ক বিক্রেতার কথা তুলে ধরেন সোমনাথ সরকার নামে এক ব্যক্তি। তিনি ফেসবুকে ছবি সহ পোস্ট করেন, ভদ্রলোকের নাম অমল ভৌমিক, বাড়ি বেলঘড়িয়ার প্রফুল্লনগর রিক্রিয়েশন ক্লাবের সামনে। এই প্রতিকূল পরিস্থিতির মধ্যে এই শারীরিক প্রতিবন্ধকতার সঙ্গে লড়াই করে উনি গোটা বেলঘড়িয়া জুড়ে হেঁটে হেঁটে মাস্ক বিক্রি করেন। নাইট ডিউটি শেষে বাড়ি ফেরার পথে সকাল বেলায় হঠাৎ করে ওঁর সাথে রাস্তায় দেখা, সাধ্যমতো চেষ্টা করলাম যেটুকু করা যায়। ওঁর আক্ষেপ শাসক দলের অনেক নেতা,কাউন্সিলের কাছে ঘুরেও ওঁর সামান্যতম সুরাহাও কিছু হয়নি,ভদ্রলোক বার্ধক্যভাতাও পান না, সবাই দেখছি দেখব বলে এড়িয়ে যায়। ভদ্রলোকের স্ত্রীর নম্বর পোস্ট করে তিনি অনুরোধ করেন, যদি কিছু করা যায় ওঁদের জন্যে। এই পোস্টটি পড়ে নিজেই সাহায্যের জন্য এগিয়ে আসেন সাংসদ দেব। পোস্ট রিশেয়ার করে তিনি লেখেন,'ওনার কথা জানানোর জন্য ধন্যবাদ, সাহায্য করতে পারলে খুশি হব।' দেবের তরফে সাড়া পেয়ে সোমনাথ সরকার সোশ্যাল মিডিয়ায় তাঁকে ধন্যবাদ জানান। লেখেন, 'মানুষগুলোকে বাঁচান, মানুষ বড্ড অসহায়।'

সেরা শিরোনাম

Jeetu-Srijla: প্রত্যাখান সহ্য করতে পারছেন না জিতু? নাকি পরিস্থিতি সামলাতে পারছেন না সৃজলাই? বিগ বস নিয়ে ভিন্নমত নেটিজেনদের
প্রত্যাখান সহ্য করতে পারছেন না জিতু? নাকি পরিস্থিতি সামলাতে পারছেন না সৃজলাই? বিগ বস নিয়ে ভিন্নমত নেটিজেনদের
Shah Rukh Khan: ১৫ বছর যেন সংখ্যামাত্র! শাহরুখ-করিনার ম্যাজিক অমলিন 'ড্যাডি কুল' -এ
১৫ বছর যেন সংখ্যামাত্র! শাহরুখ-করিনার ম্যাজিক অমলিন 'ড্যাডি কুল' -এ
Big Boss Bangla: চোখে জল সবার, প্রত্যেককে উপহার দিলেন নিরঞ্জন! এই সপ্তাহেই বিগ বসের যাত্রা শেষ লাফটারসেনের?
চোখে জল সবার, প্রত্যেককে উপহার দিলেন নিরঞ্জন! এই সপ্তাহেই বিগ বসের যাত্রা শেষ লাফটারসেনের?
Big Boss Bangla: 'শেষ হয়ে যাচ্ছি.. বিগ বস, আমি বেরিয়ে যেতে চাই..', হঠাৎ চলে যেতে চান সৃজলা! কী হয়েছে?
'শেষ হয়ে যাচ্ছি.. বিগ বস, আমি বেরিয়ে যেতে চাই..', হঠাৎ চলে যেতে চান সৃজলা! কী হয়েছে?

ভিডিও

CM Suvendu Adhikari | ৪ বছরের আইনি লড়াইয়ে ইতি, মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে দায়ের পুরনো মামলা প্রত্যাহার
Protest in SRFTI | আন্দোলনের ঝাঁঝ ক্রমশ বাড়াচ্ছে SRFTI-এর পড়ুয়ারা, দাবি উঠল উপাচার্যের পদত্যাগের
LOP of West Bengal Legislative Assembly | বিরোধী দলনেতা মামলায় বিধানসভার অধ্যক্ষের সিদ্ধান্ত খারিজ
Food Safety Department Raid | ফের রেস্তোরাঁয় পচা মাংস, ১৪ দিনের জন্য বন্ধের নির্দেশ
LOP of Legislative Assembly | বিরোধী দলনেতা মামলায় তৃণমূলকে 'অস্তিত্বহীনতার' খোঁচা CM Suvendu Adhikari-এর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
Kalyan Banerjee: হাইকোর্টের নির্দেশে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আর ‘বিরোধী দলনেতা’ নন, কী প্রতিক্রিয়া কল্যাণের ?
হাইকোর্টের নির্দেশে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আর ‘বিরোধী দলনেতা’ নন, কী প্রতিক্রিয়া কল্যাণের ?
Bratya Basu: ব্রাত্য বসুর মেয়াদকালে তহবিল তছরুপের অভিযোগ, প্রাক্তন বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বে বাংলা অ্যাকাডেমিতে পৌঁছল কমিশন
ব্রাত্য বসুর মেয়াদকালে তহবিল তছরুপের অভিযোগ, প্রাক্তন বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বে বাংলা অ্যাকাডেমিতে পৌঁছল কমিশন
Big Boss Bangla: 'শেষ হয়ে যাচ্ছি.. বিগ বস, আমি বেরিয়ে যেতে চাই..', হঠাৎ চলে যেতে চান সৃজলা! কী হয়েছে?
'শেষ হয়ে যাচ্ছি.. বিগ বস, আমি বেরিয়ে যেতে চাই..', হঠাৎ চলে যেতে চান সৃজলা! কী হয়েছে?
Weather Update: সপ্তাহ জুড়ে শুষ্ক আবহাওয়া, রোজ কমছে তাপমাত্রা! শীতের বিস্তারিত আপডেট দিল আবহাওয়া দফতর
সপ্তাহ জুড়ে শুষ্ক আবহাওয়া, রোজ কমছে তাপমাত্রা! শীতের বিস্তারিত আপডেট দিল আবহাওয়া দফতর
Gajkeshari Rajyog: গজকেশরী রাজযোগে ভাগ্যে সাফল্যর ঝড়, নভেম্বরের শেষ ৩ দিনে চাকরি-ব্যবসা-লটারিতে লাগতে পারে জ্যাকপট?
গজকেশরী রাজযোগে ভাগ্যে সাফল্যর ঝড়, নভেম্বরের শেষ ৩ দিনে চাকরি-ব্যবসা-লটারিতে লাগতে পারে জ্যাকপট?
Bhargavastra: শত্রুদেশের পাঠানো ড্রোনের ঝাঁক মুহূর্ত হবে ধ্বংস, ভারতের ভার্গবাস্ত্র-এর সফল উৎক্ষেপণ
শত্রুদেশের পাঠানো ড্রোনের ঝাঁক মুহূর্ত হবে ধ্বংস, ভারতের ভার্গবাস্ত্র-এর সফল উৎক্ষেপণ
Mohammed Siraj: দলে ব্রাত্য, সমর্থকদের মনে নয়, ক্রাইস্টচার্চে অটোগ্রাফ বিলোলেন সিরাজ, উচ্ছ্বাসে ভাসলেন অনুরাগীরা
দলে ব্রাত্য, সমর্থকদের মনে নয়, ক্রাইস্টচার্চে অটোগ্রাফ বিলোলেন সিরাজ, উচ্ছ্বাসে ভাসলেন অনুরাগীরা
Embed widget