এক্সপ্লোর

‘বেফিকরে’-র অফার পেলে করতাম না: সুশান্ত সিংহ রাজপুত

মুম্বই: বক্স অফিসে সাফল্য পায়নি যশরাজ ফিল্মসের ‘বেফিকরে’। অসংখ্য চুম্বনদৃশ্য থাকা সত্ত্বেও রণবীর সিংহ-বাণী কপূর রসায়ন মনে ধরেনি দর্শকদের। শোনা যাচ্ছে, রণবীরের আগে ছবিটির অফার নাকি গিয়েছিল সুশান্ত সিংহ রাজপুতের কাছে। কিন্তু সুশান্ত অস্বীকার করেছেন সেই দাবি। তবে পরিষ্কার জানিয়েছেন, অফার এলেও ওই ছবি তিনি করতেন না। এক বিবৃতিতে সুশান্ত বলেছেন, তাঁকে কখনও ‘বেফিকরে’-র অফার করা হয়নি। কিন্তু অফার পেলেও ছবিটি তিনি করতেন না। ওই প্রযোজনা সংস্থাই যখন তাঁকে ‘ডিটেকটিভ ব্যোমকেশ বক্সী’-র অফার করে তিনি রাজি হয়ে যান, কারণ, পরিচালক দিবাকর বন্দ্যোপাধ্যায় পুরনো ক্লাসিককে নিয়ে আসেন নতুন আঙ্গিকে। শেখর কপূরের সঙ্গে ছবি করতেও তিনি আগ্রহী। রণবীর সিংহ রণবীর সিংহ তাঁর কথায়, ‘বেফিকরে’ যদি তার দাবিমত সত্যিই দেশের নতুন প্রজন্মের প্রতিনিধিত্ব করত, তাহলে বক্স অফিসে যথেষ্ট ভাল করত ছবিটি। কিন্তু দুর্ভাগ্যক্রমে তা সেটি করেনি ফলে ছবিটি করতে আগ্রহী হননি তিনি। তবে তার মানে এই নয়, ছবি শুধু বাস্তবের প্রতিচ্ছবি হবে, যেমন ‘পিঙ্ক’, ‘নীরজা’ বা ‘এম এস ধোনি’। সুশান্ত মনে করেন, ‘দ্য জাঙ্গল বুক’-এর মত ছবিও হতে পারে, যা অত্যন্ত জনপ্রিয় হয়েছে। কিন্তু নিজে কী তৈরি করছেন সেটা বুঝে তবে তা সম্পর্কে দাবি করা উচিত। দেশ সম্পূর্ণ নতুনভাবে তৈরি হচ্ছে, হিট ছবি আর ভাল ছবির মধ্যে দূরত্ব কমে আসছে দ্রুত। ‘এম এস ধোনি: দ্য আনটোল্ড স্টোরি’-র সাফল্যের পর সুশান্ত এখন তাঁর পরবর্তী ছবি ‘রাবতা’ নিয়ে ব্যস্ত। এতে তাঁর সঙ্গে অভিনয় করবেন তাঁর ‘বান্ধবী’ কৃতি শ্যানন।

সেরা শিরোনাম

R. Madhavan: ফের 'হরর' ছবির মুখ্যভূমিকায় আর মাধবন, পরিচালনায় বিশাল
ফের 'হরর' ছবির মুখ্যভূমিকায় আর মাধবন, পরিচালনায় বিশাল
Imran Khan: ‘শুধু মুচলেকা নয়, নিঃশর্ত ক্ষমা চাইতে হবে’, অভিনেতা ইমরান খানকে কড়া বার্তা বম্বে হাই কোর্টের
‘শুধু মুচলেকা নয়, নিঃশর্ত ক্ষমা চাইতে হবে’, অভিনেতা ইমরান খানকে কড়া বার্তা বম্বে হাই কোর্টের
Sabyasachi Chowdhury: কারণ 'রামায়ণ'? পিছিয়ে যাচ্ছে সব্যসাচীর প্রথম ছবি, 'সাধক বামাক্ষ্যাপা'-র মুক্তি
কারণ 'রামায়ণ'? পিছিয়ে যাচ্ছে সব্যসাচীর প্রথম ছবি, 'সাধক বামাক্ষ্যাপা'-র মুক্তি
Shah Rukh Khan: অপেক্ষার অবসান, জন্মদিনে 'বাদশাহি' দর্শন... মন্নতে এলেন শাহরুখ খান!
অপেক্ষার অবসান, জন্মদিনে 'বাদশাহি' দর্শন... মন্নতে এলেন শাহরুখ খান!

ভিডিও

Birbhum Tulu Mondal | DCR-জালিয়াতি কাণ্ডে গ্রেফতার আরও এক সরকারি কর্মী
Chok Bhanga 6 Ta | টুলুর 'তোলা-নেটওয়ার্কে' সরকারি কর্মীরাও | স্বাস্থ্যসাথীতেও বড় দুর্নীতির অভিযোগ
BJP Rally in Kolkata | টাকা ঢালছে বিদেশি শক্তি, 'গণতন্ত্র বাঁচাও' কর্মসূচি থেকে বললেন Arjun Singh
BJP Rally in Kolkata |
BJP Rally in Kolkata |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Road Accident : মর্মান্তিক, প্রায় মধ্যরাতে ভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত ৬, গুরুতর আহত কিশোর
মর্মান্তিক, প্রায় মধ্যরাতে ভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত ৬, গুরুতর আহত কিশোর
Cyclone Alert: শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় 'মুরাসু', আগামী কয়েকদিন উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কতটা ?
শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় 'মুরাসু', আগামী কয়েকদিন উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কতটা ?
Mamata Banerjee House: প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
LPG price : দীপাবলির আগেই বড় ধাক্কা, সিলিন্ডারের দাম কত বাড়ল কলকাতায় ? আজ কত দাম ঘরোয়া রান্নার গ্যাসের?
দীপাবলির আগেই বড় ধাক্কা, সিলিন্ডারের দাম কত বাড়ল কলকাতায় ? আজ কত দাম ঘরোয়া রান্নার গ্যাসের?
Astrology : ১২৮ বছর পর এমন সংযোগ ! দীপাবলির আগে এই ২ দিন অর্থের স্রোত, পাহাড়প্রমাণ লাভের যোগ ৫ রাশির
১২৮ বছর পর এমন সংযোগ ! দীপাবলির আগে এই ২ দিন অর্থের স্রোত, পাহাড়প্রমাণ লাভের যোগ ৫ রাশির
Gold Selling Tips: পুরনো সোনার গয়না বিক্রি করলেই বেশি দাম পাবেন ? ভুল ভাবছেন ! এই ৫ বিষয় আগে জানুন
পুরনো সোনার গয়না বিক্রি করলেই বেশি দাম পাবেন ? ভুল ভাবছেন ! এই ৫ বিষয় আগে জানুন
CM Suvendu Adhikari: মতুয়াদের জন্য 'কল্পতরু', কী কী প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর ?
মতুয়াদের জন্য 'কল্পতরু', কী কী প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর ?
Health Department: ফের বায়োমেট্রিক হাজিরা বাধ্যতামূলক করল রাজ্য স্বাস্থ্য দফতর, কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর,
ফের বায়োমেট্রিক হাজিরা বাধ্যতামূলক করল রাজ্য স্বাস্থ্য দফতর, কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর, "কিছু মাওবাদী ডাক্তারদের.."
Embed widget