এক্সপ্লোর

Hamare Baarah Controversy: 'ধর্মীয় উস্কানিমূলক ছবি', এই রাজ্যে মুক্তির পরেও নিষিদ্ধ করে দেওয়া হল সিনেমা!

Annu Kapoor's Film Controversy: সরকারের তরফ থেকে জানানো হয়েছে, এই ছবি ট্রেলার মুক্তির পর থেকেই বিভিন্ন সংস্থার কাছ থেকে আবেদন আসতে থাকে এই ছবিতে নিষিদ্ধ ঘোষণা করার জন্য।

কলকাতা: অনু কপূর (Annu Kapoor) পরিচালিত 'হামারে বরা' (Hamare Baarah) ছবিটিকে নিষিদ্ধ করল কর্ণাটক সরকার। সংবাদসংস্থা এএনআই (ANI) সূত্রের খবর, কর্ণাটকে আপাতত ২ সপ্তাহের জন্য নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে এই ছবি। সেই সঙ্গে এও বলা হয়েছে, আগামী কোনও নোটিস আসা পর্যন্ত বন্ধই থাকবে এই ছবির প্রদর্শন। কিন্তু যে ছবিতে ছাড়পত্র দিয়েছে সেন্সর বোর্ড, সেই ছবি নিয়ে কেন এই সিদ্ধান্ত কর্ণাটক সরকারের? 

সূত্রের খবর, সরকারের তরফ থেকে জানানো হয়েছে, এই ছবি ট্রেলার মুক্তির পর থেকেই বিভিন্ন সংস্থার কাছ থেকে আবেদন আসতে থাকে এই ছবিতে নিষিদ্ধ ঘোষণা করার জন্য। সেই সমস্ত আবেদনকে মান্যতা দিয়েই আপাতত ছবির প্রদর্শন বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। আরও বলা হয়েছে, জাতিগত সমস্যা যাতে কোনওরকমভাবে উস্কানি না পায়, সেই কারণেই এই সিদ্ধান্ত। কর্ণাটক সিনেমা রেগুলেশন অ্যাক্ট ১৯৬৪-এর সেকশন ১৫-র ১ এবং সেকশন ১৫-৫ ধারা অনুযায়ী (Karnataka Cinema Regulations Act 1964, sections 15(1) and 15(5)) এই ছবির প্রদর্শন সাময়িকভাবে বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এমন কী রয়েছে এই সিনেমায় যে কারণে বিতর্ক?

মুক্তির আগেই বারে বারেই বিরোধিতার মুখে পড়েছে এই ছবি। এই সিনেমার ট্রেলার মুক্তির পরেই অভিযোগ করা হয়েছিল, এই ছবিতে একাধিক এমন দৃশ্য রয়েছে যা ধর্মীয় উস্কানিমূলক ও সমাজে এর খারাপ প্রভাব পড়তে পারে। শুধু তাই নয়, এই ছবিকে একটা গোটা প্রজন্মের জন্য 'বিষ' বলেও উল্লেখ করেছেন অনেকেই। অনেকের মতে, এই ছবি সমাজে ধর্মীয় উস্কানির কাজ করতে পারে, কুপ্রভাব বা ভুল বার্তা ছড়াতে পারে ধর্ম নিয়ে। সেই কারণেই এই ছবির মুক্তি সমাজের জন্য ক্ষতিকারক। প্রসঙ্গত, এই ছবি মে মাসের ৩০ তারিখেই মুক্তি পেয়ে গিয়েছিল। তবে এই বিতর্কের পরে ওটিটি প্ল্যাটফর্মগুলি থেকে আপাতত এই ছবিটিকে সরিয়ে নেওয়া হয়েছে।

সম্প্রতি এই ছবি ও একে ঘিরে বিতর্ক নিয়ে মুখ খুলেছিলেন পরিচালক অনু কপূর। তিনি অনুরোধ করেছিলেন, কেবল ট্রেলার দেখে সিদ্ধান্তে উপনীত না হতে। প্রথমে পুরো ছবিটি দেখতে ও তারপরে সিদ্ধান্ত নিতে যে আদৌ ছবিটি সমাজের জন্য ক্ষতিকারক কি না।

আরও পড়ুন: Kangana Ranaut: বিমানবন্দরে সপাটে চড় কঙ্গনাকে, অভিনেত্রীর তোপের মুখে এবার বলিউডও!

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Raja Sen Demise: রেখে গেলেন 'দামু', 'তিন মূর্তি', 'আত্মীয়স্বজন'... না ফেরার দেশে পরিচালক রাজা সেন
রেখে গেলেন 'দামু', 'তিন মূর্তি', 'আত্মীয়স্বজন'... না ফেরার দেশে পরিচালক রাজা সেন
Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
Govinda Extramarital Allegations: ‘পয়সাওয়ালা সুগার ড্যাডি পেয়েছো, ভাল জামাকাপড় তো পরো!’, গোবিন্দের ‘প্রেমিকা’কে কটাক্ষ স্ত্রী সুনীতার
‘পয়সাওয়ালা সুগার ড্যাডি পেয়েছো, ভাল জামাকাপড় তো পরো!’, গোবিন্দের ‘প্রেমিকা’কে কটাক্ষ স্ত্রী সুনীতার
Ankush Hazra:
"আরও একবার জন্ম নাও প্লিজ, ফিরে এসো আমার জীবনে", প্রিয় 'বাবলাকে' হারিয়ে আবেগঘন পোস্ট অভিনেতা অঙ্কুশ হাজরার

ভিডিও

Asish Banerjee Death |
Asish Banerjee | 'শত্রুহীন' রাজনীতিক, আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু ঘিরে হাজার প্রশ্ন
Asish Banerjee Death | অধ্য়াপনা থেকে রাজনীতি, বন্ধ ঘরে মৃত্যু! কীভাবে এই পরিণতি 'মাস্টারমশাইয়ের'?
Terrorist Arrest: বেঙ্গালুরুতে জঙ্গি সন্দেহে গ্রেফতার বাদুড়িয়ার যুবক, কী অভিযোগ তার বিরুদ্ধে ?
Raja Sen Demise: ৭১ বছর বয়সে জীবনাবসান জাতীয় পুরস্কার জয়ী পরিচালক রাজা সেনের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cristiano Ronaldo: পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
KL Rahul: যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
AUS vs BAN Records: এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
North 24 Parganas News: আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
Asish Banerjee: 'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
Anant Maharaj: অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
Railway Station Water: রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
Embed widget