এক্সপ্লোর

Ayan Mukerji Birthday: অয়ন মুখোপাধ্যায়ের জন্মদিনে পরিচালক সম্পর্কে কিছু অজানা তথ্য

অয়ন মুখোপাধ্যায়, বলিউডের অন্যতম সফল পরিচালকের জন্মদিন, জেনে নিন তাঁর সম্বন্ধে কিছু অজানা তথ্য।

মুম্বই: অয়ন মুখোপাধ্যায়, বলিউডের অন্যতম সফল পরিচালক। তাঁর আজ জন্মদিন, পা দিলেন ৩৮ বছরে। তাঁর কাজের ভক্ত তো সকলেই, তবে তাঁর ব্যক্তিত্বও চোখে পড়ার মতো। খুব কম বয়সেই তাঁর কাজের মাধ্যমে নজর কাড়তে শুরু করেন অয়ন। মাত্র ২৬ বছর বয়সে পরিচালক হিসাবে আত্মপ্রকাশ করেন তিনি। 

১৯৮৩ সালের ১৫ অগাস্ট কলকাতার এক বিশেষ পরিবারের জন্মগ্রহণ করেন অয়ন মুখোপাধ্যায়। অবাক শুনতে লাগলেও নিজের দুটি পরিচালিত ছবি  দিয়েই বাজিমাত করেন তিনি। এই প্রতিভাবান পরিচালকের জন্মদিনে তাঁকে আরও একটু ভাল ভাবে চেনা যাক।

অয়ন মুখোপাধ্যায়ের ঠাকুমা ছিলেন শান্তিদেবী মুখোপাধ্যায়। তিনি আসলে 'দ্য লেজেন্ড' কিশোর কুমারের বোন। অর্থাৎ তিনি অশোক কুমার, অনুপ কুমারের একমাত্র বোন।

অয়ন এক বাঙালি-মারাঠি পরিবারে, অর্থাৎ  মুখোপাধ্যায়-সামার্থা পরিবারে জন্ম নেন।

অমৃত দেবী ও দেব মুখোপাধ্যায়ের সন্তান অয়ন মুখোপাধ্যায়। জন্মসূত্রে অয়ন বলিউডের অন্যতম প্রভাবশালী পরিবারের সঙ্গে সম্পর্কযুক্ত। এছাড়া তাঁর বাবা বাংলা ও হিন্দি ছবির জন্য বেশ পরিচিত।

তাঁর ঠাকুর্দা শশধর মুখোপাধ্যায় ১৯৩০ দশকের একজন বিখ্যাত হিন্দি ছবি প্রযোজক। মুম্বইয়ের ফিল্মিস্তান স্টুডিওর প্রতিষ্ঠাতাদের অন্যতম ছিলেন তিনি।

তাঁর বাবা দেব মুখোপাধ্যায়ের ভাই হলেন জয় মুখোপাধ্যায় যিনি ১৯৬০-এর দশকের বিখ্যাত অভিনেতা। অপর এক ভাই হলেন সোমু মুখোপাধ্যায়, তিনি একজন বিখ্যাত পরিচালক, লেখক, প্রযোজক এবং বিখ্যাত অভিনেত্রী তনুজার স্বামী।

বলি অভিনেত্রী কাজল, তানিশা, রানি মুখোপাধ্যায় হলেন অয়নের বোন।

কিং খান অভিনীত 'স্বদেশ' ছবিতে আশুতোষ গোয়ারিকরের সঙ্গে মিলিত ভাবে স্ক্রিপ্ট লেখেন অয়ন। তিনি ওই ছবির সহ-পরিচালকও বটে। কর্ণ জোহরের 'কভি অলবিদা না কহনা' ছবিরও সহ-পরিচালক ছিলেন তিনি।

এখনও পর্যন্ত অয়ন মুখোপাধ্যায় দুটি ছবি পরিচালনা করেছেন। একটি কঙ্কনা সেনশর্মা ও রণবীর কপূর অভিনীত 'ওয়েক আপ সিড'। ২০০৯ সালে এই ছবির মাধ্যমেই তিনি পরিচালনায় পা রাখেন। এই ছবির জন্য বেস্ট ডেবিউ ডিরেক্টর হিসেবে ফিল্মফেয়ার পুরস্কার পান তিনি। 'ওয়েক আপ সিড'-এর ঝকঝকে নতুন কনসেপ্ট সকলের খুব পছন্দ হয়েছিল।

তাঁর পরিচালিত পরবর্তী ছবি ২০১৩ সালে মুক্তি পাওয়া বিখ্যাত 'ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি'। ছবিতে অভিনয় করেছিলেন রণবীর কপূর, দিপীকা পাড়ুকোন, কল্কি কোয়েচলিন ও আদিত্য রায় কপূর। প্রবল পরিমাণে প্রশংসিত হয় এই ছবিটি। ৫৯তম ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড অনুষ্ঠানে সর্বাধিক মনোনয়ন পায় এই ছবিটি।

সেরা শিরোনাম

Bollywood Actor: দুর্ঘটনায় পাঁজরের হাড়ে চিড়, দীর্ঘদিন ICU-তে! এখন কেমন আছেন বর্ষীয়ান অভিনেতা?
দুর্ঘটনায় পাঁজরের হাড়ে চিড়, দীর্ঘদিন ICU-তে! এখন কেমন আছেন বর্ষীয়ান অভিনেতা?
Sandip Roy: সত্যজিতের চারটি ছোটগল্প এবার সিনেমার পর্দায়, পরিচালনায় সন্দীপ রায়
সত্যজিতের চারটি ছোটগল্প এবার সিনেমার পর্দায়, পরিচালনায় সন্দীপ রায়
Kharaj Mukherjee: দীর্ঘ অভিনয়ের কেরিয়ার, এবার নতুন ইনিংস খরাজ মুখোপাধ্যায়ের! কী উদ্যোগ নিচ্ছেন তিনি?
দীর্ঘ অভিনয়ের কেরিয়ার, এবার নতুন ইনিংস খরাজ মুখোপাধ্যায়ের! কী উদ্যোগ নিচ্ছেন তিনি?
Kareena Kapoor Khan: 'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের

ভিডিও

Cyclone Update | নতুন করে তৈরি হচ্ছে আরেকটি নিম্নচাপ, আবার বৃষ্টির সম্ভাবনা? প্রভাব আগামী সপ্তাহেই
High Court on Abhishek Banerjee: কোন কোন বিচারক BJP-র, আর কে কে TMC-র? তালিকা দিতে আইনজীবীকে নির্দেশ
Durgapur News: দুর্গাপুরে বিজেপির দলীয় কার্যালয়ে ভাঙচুর, খবর জানাজানি হতেই... | ABP Ananda
Santanu Sinha Biswas | শান্তনু সিন্হা বিশ্বাসের ২ কোটি ৭৮ লক্ষ টাকার সম্পত্তি বাজেয়াপ্ত ED-র
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১১.২৬) পর্ব ২: সেবাশ্রয় নিয়ে অভিষেককে নিশানা কুণালের, 'দলে আলোচনাই হত না', সমর্থন সৌগতর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gibran Rakabuming Raka: স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
Delhi Pollution: মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
Government Employee Benefits: অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
Daily Astrology : কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
District News: গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
Kareena Kapoor Khan: 'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
Abhishek Banerjee: বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
Weather Update: আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
Embed widget