এক্সপ্লোর

নুসরত জাহান নাকি বিয়ে করেছেন?

কলকাতা: টলিউডের অন্যতম সুন্দরী অভিনেত্রী নুসরত জাহান নাকি বিয়ে করেছেন। তাও অল্পদিনের খবর নয়, কয়েক বছর ধরেই তিনি নাকি বিবাহিত। বয়ফ্রেন্ড ভিক্টর ঘোষকে কোনও এক ডিসেম্বরে বিয়ে করেছেন তিনি। ভিক্টর বা নুসরত কেউই অবশ্য বিয়ের খবর এখনও স্বীকার করেননি, তাঁদের দাবি, তাঁরা লিভ ইন করেন। কিন্তু শোনা যাচ্ছে, তাঁরা ইতিমধ্যেই বিবাহিত। ভিক্টর জামশেদপুরের ছেলে, আছেন অসামরিক উড়ান পরিবহনে। বিদেশে যাওয়ার সময় নাকি নুসরতের সঙ্গে তাঁর আলাপ। গোপনে বিয়ে করে বালিগঞ্জের এক অভিজাত এলাকায় উঠে এসেছেন তাঁরা। জানা যাচ্ছে, পেশাগত ও ব্যক্তিগত কারণে নুসরত খোলাখুলি তাঁর বিয়ের কথা স্বীকার করতে পারছেন না। কিন্তু তাঁর ঘনিষ্ঠ বন্ধুরা সকলে এ ব্যাপারে জানেন। নুসরতের বুকে ভিক্টরের নামে ট্যাটুও রয়েছে। ভিক্টর তাঁকে ছবি পছন্দ করার ব্যাপারে সাহায্য করেন, নুসরত আবার ভিক্টরকে সাহায্য করছেন তাঁর রেস্তোঁরার ব্যবসা সংক্রান্ত কাজে। এর আগে নুসরতের নাম জড়িয়েছিল এক টলিউডের প্রযোজকের সঙ্গে। কিন্তু তাতে কান দেননি তিনি। যাঁর সঙ্গে নাম জড়ায়, তিনিও নাকি জানতেন, নুসরত বিবাহিত। নুসরত অবশ্য ভিক্টরের সঙ্গে তাঁর বিয়ের কথা এখনও স্বীকার করেননি। তাঁর দাবি, তিনি বাগদত্তা, শিগগিরই বিয়ে করবেন। আর যেদিন করবেন, গোটা শহর সেদিন তা জানতে পারবে, টানা ৭ দিন ধরে বিয়ে করবেন তিনি। তাঁর কথায়, ৬ বছর ধরে তাঁরা লিভ ইন করছেন, আগামী বছরের মধ্যে সেরে ফেলবেন বিয়ে।

সেরা শিরোনাম

Pousali Banerjee: ফেসবুকে অশ্লীল মন্তব্য! পৌষালীর সাফ জবাব, 'যৌনকর্মী বোনকে বুকে জড়িয়ে কৃষ্ণের গান শোনাব'
ফেসবুকে অশ্লীল মন্তব্য! পৌষালীর সাফ জবাব, 'যৌনকর্মী বোনকে বুকে জড়িয়ে কৃষ্ণের গান শোনাব'
Tollywood News: প্রথমবার ক্যামেরার সামনে দাঁড়ানোর স্মৃতি, টলিউডের জনপ্রিয় এই নায়ককে চিনতে পারছেন?
প্রথমবার ক্যামেরার সামনে দাঁড়ানোর স্মৃতি, টলিউডের জনপ্রিয় এই নায়ককে চিনতে পারছেন?
Naseeruddin Shah: 'গর্বের সঙ্গে বলছি আমি দিমাগি নকশাল', বিজেপি সরকারের বিরুদ্ধে বিস্ফোরক অভিনেতা নাসিরুদ্দিন শাহ
'গর্বের সঙ্গে বলছি আমি দিমাগি নকশাল', বিজেপি সরকারের বিরুদ্ধে বিস্ফোরক অভিনেতা নাসিরুদ্দিন শাহ
BP Singh: পর্দায় 'এসিপি প্রদ্যুমন'-এর বস, বাস্তবে প্রিয় বন্ধু! ভেঙে গেল CID পরিবার, শোকস্তব্ধ শিবাজী
পর্দায় 'এসিপি প্রদ্যুমন'-এর বস, বাস্তবে প্রিয় বন্ধু! ভেঙে গেল CID পরিবার, শোকস্তব্ধ শিবাজী

ভিডিও

Kunal Ghosh |
Kajal Seikh | দেহরক্ষী তোলার প্রতিবাদে কোর্টে যাওয়ার ইঙ্গিত কাজলের
Agnimitra Paul, Kalipuja:
Kalipuja 2026 | প্রত্যেকটি থানায় কালী পুজো করার ডাক জগন্নাথ চট্টোপাধ্যায়ের
Trinamool Congress |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Railways Recruitment: নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
Nepal : আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
Baloch Prince Kidnapped: বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
Choosing Front Door Colour: সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়
সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়
Cyclone Arnab : আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
Salary Account: কোনও ব্যাঙ্কে স্যালারি অ্যাকাউন্ট খোলার আগে অবশ্যই মাথায় রাখুন এই বিষয়গুলো
কোনও ব্যাঙ্কে স্যালারি অ্যাকাউন্ট খোলার আগে অবশ্যই মাথায় রাখুন এই বিষয়গুলো
Gold Walkway in Dubai: খাঁটি সোনার রাস্তা তৈরি করছে দুবাই, ২৪ ক্যারাট ছাড়া অন্য কিছু নয়, পৃথিবীতে এই প্রথম
খাঁটি সোনার রাস্তা তৈরি করছে দুবাই, ২৪ ক্যারাট ছাড়া অন্য কিছু নয়, পৃথিবীতে এই প্রথম
Microsoft Layoffs: সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
Embed widget