এক্সপ্লোর

Sanjay Dutt: হঠাৎ গাড়ির নম্বর বদলে ফেললেন সঞ্জয় দত্ত, কিন্তু কেন?

কিন্তু হঠাৎ গাড়ির নম্বর কেন বদলে ফেললেন সঞ্জয় দত্ত?

মুম্বই: বলিউড সুপারস্টার সঞ্জয় দত্তের (Sanjay Dutt) গাড়ির প্রতি আকর্ষণের কথা অজানা নয় কারও। তাঁর গ্যারাজে নামী দামী নানা কোম্পানির গাড়ি রয়েছে। সম্প্রতি তিনি একটি বিলাসবহুল মার্সিডিজ গাড়ি বুকিং করেছেন। তবে, এবার তাঁর গাড়িতে অন্য নম্বর প্লেট দেখা যাচ্ছে। এতদিন তাঁর গাড়ির নম্বর প্লেটে চোখ রাখলেই যে সংখ্যা চোখে পড়ত, এবার তা বদলে গিয়েছে। কিন্তু হঠাৎ গাড়ির নম্বর কেন বদলে ফেললেন সঞ্জয় দত্ত?

সঞ্জয় দত্তের গাড়ির নম্বর কত?

বিভিন্ন সূত্রে খবর, বলিউড তারকা সঞ্জয় দত্তের সমস্ত গাড়িতেই আগে ৪৫৪৫ সংখ্যা ব্যবহার করা হত। কিন্তু সম্প্রতি তিনি যে মার্সিডিজ গাড়িটি বাড়ি নিয়ে আসতে চলেছেন, তার নম্বর বদলে গিয়েছে। ৪৫৪৫-এর পরিবর্তে সঞ্জু বাবা তাঁর নতুন গাড়ির নম্বর ২৯৯৯ করেছেন। কী এমন হল হঠাৎ, যে এতদিনের রাখা নম্বর বদলে ফেললেন সঞ্জয় দত্ত? বিভিন্ন সূত্র অনুযায়ী জানা যাচ্ছে, জ্যোতিষীর পরামর্শ মেনে চলেন অভিনেতা। নানা বিষয়ে তাঁর পরিমর্শ মতো সিদ্ধান্ত নেন। তাঁর এই গাড়ির নম্বর বদলানোর পিছনেও জ্যোতিষীরই পরামর্শ রয়েছে। ব্যক্তিগত এবং পেশাগত জীবনে ভাগ্য পরিবর্তনের জন্য তিনি নানা সময়ে জ্যোতিষীর পরামর্শ নিয়েছেন আগেও। এবারও তাই ৪৫৪৫ থেকে বদলে গাড়ির নম্বর তিনি রেখেছেন ২৯৯৯।

আরও পড়ুন - Tiger Shroff: ব্যর্থ হচ্ছে ছবি, পারিশ্রমিক অর্ধেক করতে বলা হল টাইগার শ্রফকে!

সঞ্জয় দত্তের এক ঘনিষ্ঠ ব্যক্তি এই প্রসঙ্গে বলছেন, 'মাস খানেক আগেই নিজের জন্য একটি বিলাসবহুল মার্সিডিজ গাড়ি বুকিং করেছেন সঞ্জয় দত্ত। আর এবার তিনি নতুন নম্বরের জন্যও আবেদন করেছেন। সবাই খুব শীঘ্রই সেটি দেখতে পাবেন।' কেন ২৯৯৯ নম্বরটি নতুন গাড়ির জন্য বেছে নিলেন সঞ্জয় দত্ত, সে সম্পর্কেও জানা যাচ্ছে তথ্য। সূত্রের খবর, সঞ্জয় দত্তের জন্ম তারিখ ২৯ জুলাই। জ্যোতিষ অনুযায়ী (২+৯ = ১১, ১+১ = ২)। জ্যোতিষীর মতে, সঞ্জয় দত্তের লাকি নম্বর ২। যা তাঁর পেশাগত এবং ব্যক্তিগত জীবনে উন্নতি ঘটাতে সাহায্য করবে। সৌভাগ্য ফেরাতে তাই এই পদ্ধতিই মানছেন অভিনেতা। আর তাই নিজের পছন্দের ২৯ নম্বরটিকেই গাড়ির নতুন নম্বর করেছেন তিনি।

প্রসঙ্গত, সঞ্জয় দত্তকে শেষবার পর্দায় দেখা গিয়েছে 'শামশেরা' ছবিতে। এই ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করেন রণবীর কপূর ও বাণী কপূর। এই ছবিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন সঞ্জু বাবা। তাঁকে শীঘ্রই দেখা যাবে 'দ্য গুড মহারাজা' এবং 'গুড়ছড়ি' ছবিতে।

সেরা শিরোনাম

Bollywood Actor: দুর্ঘটনায় পাঁজরের হাড়ে চিড়, দীর্ঘদিন ICU-তে! এখন কেমন আছেন বর্ষীয়ান অভিনেতা?
দুর্ঘটনায় পাঁজরের হাড়ে চিড়, দীর্ঘদিন ICU-তে! এখন কেমন আছেন বর্ষীয়ান অভিনেতা?
Sandip Roy: সত্যজিতের চারটি ছোটগল্প এবার সিনেমার পর্দায়, পরিচালনায় সন্দীপ রায়
সত্যজিতের চারটি ছোটগল্প এবার সিনেমার পর্দায়, পরিচালনায় সন্দীপ রায়
Kharaj Mukherjee: দীর্ঘ অভিনয়ের কেরিয়ার, এবার নতুন ইনিংস খরাজ মুখোপাধ্যায়ের! কী উদ্যোগ নিচ্ছেন তিনি?
দীর্ঘ অভিনয়ের কেরিয়ার, এবার নতুন ইনিংস খরাজ মুখোপাধ্যায়ের! কী উদ্যোগ নিচ্ছেন তিনি?
Kareena Kapoor Khan: 'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের

ভিডিও

CM Suvendu Adhikari |
TMC: 'সরিষায় TMC-র পার্টি অফিস থেকে উদ্ধার হওয়া টাকা আসলে তোলারই টাকা': ডায়মন্ড হারবার জেলা পুলিশ
Bally Halt Fire | বালি হল্ট বাস স্ট্যান্ডের নিচের বন্ধ দোকানে আগুন, ঘটনাস্থলে দমকলের ৩টি ইঞ্জিন
Howrah Municipal Corporation | হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের সিপিএমের
Weather news | আগামী ২ দিনে তাপমাত্রা কমতে পারে আরও, ধারণা আবহবিদদের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Adhikari: পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Gold Price Today: সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
South 24 Parganas News: টিউশন সেরে বাড়ি ফিরছিল, আচমকাই লরির ধাক্কা, মৃত ষষ্ঠ শ্রেণির ছাত্র, রণক্ষেত্র মাঝেরহাট
টিউশন সেরে বাড়ি ফিরছিল, আচমকাই লরির ধাক্কা, মৃত ষষ্ঠ শ্রেণির ছাত্র, রণক্ষেত্র মাঝেরহাট
Howrah Municipal Corporation : হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
IPL: নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
Delhi Pollution: মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
Kharaj Mukherjee: দীর্ঘ অভিনয়ের কেরিয়ার, এবার নতুন ইনিংস খরাজ মুখোপাধ্যায়ের! কী উদ্যোগ নিচ্ছেন তিনি?
দীর্ঘ অভিনয়ের কেরিয়ার, এবার নতুন ইনিংস খরাজ মুখোপাধ্যায়ের! কী উদ্যোগ নিচ্ছেন তিনি?
Government Employee Benefits: অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
Embed widget