এক্সপ্লোর

Hina Khan: ভারতকে সমর্থনের জেরে চরম নিন্দা, কুরুচিপূর্ণ মেসেজ ! পাকিস্তানি অনুরাগীদের সপাট জবাব দিলেন হিনা খান

Hina Khan Bashes Pakistani Fans: হিনা খান লিখেছেন, 'অপারেশন সিঁদুরের আগে ও পরে আমার দেশকে সমর্থন জানানোর জন্য আপনাদের অনেকেই আমাকে নিন্দা করেছেন...'।

নয়াদিল্লি: শনিবার ১০ মে নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে বলিউড অভিনেত্রী হিনা খান জানান যে তাঁকে চরম নিন্দাজনক এবং কুরুচিপূর্ণ মেসেজ পাঠানো হচ্ছে ভারতকে সমর্থনের জেরে। সন্ত্রাসবাদের বিরোধিতায় ভারতের অপারেশন সিঁদুরকে সমর্থন জানিয়েছিলেন হিনা খান আর তার জেরেই চরম নিন্দার মুখে পড়তে হয়েছে তাঁকে। আর এই প্রেক্ষিতে সমাজমাধ্যমে (Hina Khan) একটি বড়সড় পোস্টে যারা এতদিন নিন্দা করছিলেন, তাদের সপাট (India Pakistan Tension) জবাব দিয়েছেন হিনা খান। ট্রোলারদের হিনা খান সাফ জানিয়েছেন যে তারা চাইলেই তাঁকে আনফলো করতে পারেন, এতে তার কিছুই ক্ষতি-বৃদ্ধি হবে না।

এই পোস্টে হিনা খান লিখেছেন, 'আমার সারা জীবন ধরেই সীমান্তের ওপারের মানুষের কাছ থেকে ভালোবাসা পেয়ে এসেছি। অপারেশন সিঁদুরের আগে ও পরে আমার দেশকে সমর্থন জানানোর জন্য আপনাদের অনেকেই আমাকে নিন্দা করেছেন, আমার সঙ্গে কুরুচিকর আচরণ করেছেন। আমাকে অভিশাপও দিয়েছেন। অনেকে আবার আমাকে আনফলোও করেছেন।' তিনি আরও লেখেন, 'এই নিন্দার সঙ্গে জুড়ে রয়েছে গালিগালাজ, অবমাননাকর ঘৃণা, আমার স্বাস্থ্যের অবস্থা, আমার পরিবার, এমনকী আমার বিশ্বাসের প্রতিও নিন্দাবাণ এসেছে। আমি আশা করি না যে আপনারা আমার দেশকে সমর্থন করবেন। আপনারা নিজেদের দেশকে সমর্থন করছেন, এটা ঠিক আছে। আমি কেবল আশা করেছিলাম যে আপনারা অন্তত মানবিক আচরণ করবেন, যতটা এতদিন আমি করে এসেছি আপনাদের সঙ্গে'।

হিনা খান তাঁর পোস্টে আরও বলে চলেন, 'আমার মনে হয় এটাই পার্থক্য। আমি যদি ভারতীয় না হই, তাহলে আমি কিছুই নই। আমি সবসময় আগে একজন ভারতীয়, সবার আগে। ফলে আপনারা চালিয়ে যান, আমাকে আনফলো করে দিন। আমি পরোয়া করি না। আমি আপনাদের কাউকে নিন্দা করব না বা অভিশাপ দেব না। আমি কেবল আমার দেশকে সমর্থন করছি'।

থার্ড স্টেজের স্তন ক্যানসার ধরা পড়েছিল হিনা খানের। আর এই পরিস্থিতিতে অভিনেত্রী জানান যে তাঁর স্বাস্থ্য, পরিবার ও তাঁর বিশ্বাসের উপর ঝুঁকি রয়েছে। ব্যক্তিগত আক্রমণ এসেছে তাঁর কাছে। আর তাই নিয়েই দীর্ঘ এই পোস্ট লেখেন হিনা খান তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে। তাঁর এই পোস্টের শেষে হিনা খান আবারও মনে করিয়ে দেন যে তিনি তাঁর দেশকেই সমর্থন করবেন এবং জয়হিন্দ ধ্বনি দিয়ে পোস্ট শেষ করেন তিনি। 

সেরা শিরোনাম

Saurav Das: বিগ বসের বাড়িতে সৌরভ, তার মধ্যেই প্রকাশ্যে তাঁর নতুন কাজের খবর! সঙ্গে 'টুম্পা' সুমনা
বিগ বসের বাড়িতে সৌরভ, তার মধ্যেই প্রকাশ্যে তাঁর নতুন কাজের খবর! সঙ্গে 'টুম্পা' সুমনা
Imran Khan Leave India Notice: হঠাৎ রাজ ঠাকরের কাছে আমির খান, ভাগ্নে ইমরানকে দেশ ছেড়ে বেরিয়ে যাওয়ার নির্দেশ সরকারের, জোর গুঞ্জন
হঠাৎ রাজ ঠাকরের কাছে আমির খান, ভাগ্নে ইমরানকে দেশ ছেড়ে বেরিয়ে যাওয়ার নির্দেশ সরকারের, জোর গুঞ্জন
Tiger Shroff: 'সলমন খানের সঙ্গে কাজ করলেই..', টাইগার শ্রফের ওপর গুলি চালানোর ঘটনার নেপথ্য কারণ কী? প্রকাশ্যে এল..
'সলমন খানের সঙ্গে কাজ করলেই..', টাইগার শ্রফের ওপর গুলি চালানোর ঘটনার নেপথ্য কারণ কী? প্রকাশ্যে এল..
Tiger Shroff: জুহুতে টাইগার শ্রফের ওপর চলল গুলি! আহত ৩, কেমন আছেন অভিনেতা?
জুহুতে টাইগার শ্রফের ওপর চলল গুলি! আহত ৩, কেমন আছেন অভিনেতা?

ভিডিও

Durga Puja 2026 | প্রবাসেও উমার আরাধনা, লন্ডন থেকে ইংল্যান্ড! পুজোর আনন্দে গা ভাসিয়েছে বাঙালি
Durga Puja 2026 | যেখানে বাঙালি, সেখানেই দুর্গোৎসব, বেঙ্গালুরুর বুকে উমার আরাধনা
Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Chorbagan Stampede: বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
Saurav Das: বিগ বসের বাড়িতে সৌরভ, তার মধ্যেই প্রকাশ্যে তাঁর নতুন কাজের খবর! সঙ্গে 'টুম্পা' সুমনা
বিগ বসের বাড়িতে সৌরভ, তার মধ্যেই প্রকাশ্যে তাঁর নতুন কাজের খবর! সঙ্গে 'টুম্পা' সুমনা
Road Accident News: গুগল ম্যাপের শর্টকাট নিতে গিয়েই সম্ভবত বিপত্তি, মন্দিরের সামনে ট্রাক উল্টে মৃত বহু দর্শনার্থী
গুগল ম্যাপের শর্টকাট নিতে গিয়েই সম্ভবত বিপত্তি, মন্দিরের সামনে ট্রাক উল্টে মৃত বহু দর্শনার্থী
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Embed widget