এক্সপ্লোর

Operation Sindoor: ভারত-পাক দ্বন্দ্বের জেরে ইন্টারনেট ব্যবহারে সতর্কতা জারি, কী কী করা যাবে না ? জানাল তথ্য-প্রযুক্তি মন্ত্রক

Operation Sindoor: তথ্য প্রযুক্তি মন্ত্রকের পক্ষ থেকে একটি বিস্তারিত তালিকা প্রকাশ করে জানিয়েছে কী কী করা যাবে আর কী কী করা যাবে না। ব্যবহারকারীদের সতর্ক থাকা এবং দায়িত্বশীল থাকার অনুরোধ করা হয়েছে।

Internet Users in India: ভারতের ইলেকট্রনিক্স ও ইনফরমেশন টেকনোলজি মন্ত্রকের পক্ষ থেকে নতুন নির্দেশিকা জারি করা হয়েছে। এই নির্দেশিকায় স্পষ্ট বলা হয়েছে ভারত ও পাকিস্তানের মধ্যে যে যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে সেই প্রেক্ষিতে ভারতের ইন্টারনেট ব্যবহারকারীরা (Online Safety) কী করবেন, কী কী করবেন না। অপারেশন সিঁদুরের (Operation Sindoor) পর থেকেই উত্তেজনা বেড়েছে ভারত ও পাকিস্তানের মধ্যে। আর এই আবহে (Internet Users) এক্স হ্যান্ডলে দায়িত্বশীল অনলাইন আচরণ মেনে চলা এবং ইন্টারনেট ব্যবহারকারীদের কোনও ভুয়ো তথ্যের শিকার হওয়া থেকে বিরত থাকতে বলা হয়েছে।

তথ্য প্রযুক্তি মন্ত্রকের পক্ষ থেকে একটি বিস্তারিত তালিকা প্রকাশ করা হয়েছে কী কী করা যাবে আর কী কী করা যাবে না, সেটির। ব্যবহারকারীদের উদ্দেশ্যে সতর্ক থাকা এবং দায়িত্বশীল থাকার অনুরোধ করা হয়েছে মন্ত্রকের পক্ষ থেকে। এক্স হ্যান্ডলে এই পোস্টে তথ্য প্রযুক্তি মন্ত্রকের পক্ষ থেকে লেখা হয়েছে, 'গুরুত্বপূর্ণ অনলাইন নিরাপত্তা সতর্কতা মেনে চলতে হবে, সাইবার নিরাপত্তার মানক মাথায় রাখতে হবে। আগাম সতর্কতা জরুরি। ইন্টারনেট ব্যবহারের সময় সতর্ক থাকতে হবে, কোনও ফাঁদে পা দেবেন না, ভুয়ো তথ্যের শিকার হবেন না। দেশপ্রেমী থাকুন, সতর্ক থাকুন, নিরাপদ থাকুন'। ডিজিটাল ইন্ডিয়া ও অপারেশন সিঁদুরের হ্যাশট্যাগ যুক্ত করা ছিল এই পোস্টে।

সাইবার নিরাপত্তার আগাম সতর্কতা হিসেবে বেশ কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট মেনে চলতে নির্দেশ দিয়েছে তথ্য প্রযুক্তি মন্ত্রক।

কী কী করা যাবে ?

অফিসিয়াল নির্দেশিকা, হেল্পলাইন নম্বর, উদ্ধার বা ত্রাণ সংক্রান্ত আপডেট শেয়ার করা যাবে।

ফ্যাক্ট-চেক খবর অফিসিয়াল সোর্স থেকে শেয়ার করা যাবে।

ভুয়ো খবর সঙ্গে সঙ্গে রিপোর্ট করতে হবে।

কী কী করা যাবে না ?

সেনাবাহিনীর কার্যক্রম শেয়ার করা যাবে না।

যাচাই না করে কোনও তথ্য শেয়ার করা যাবে না।

হিংসা ও সাম্প্রদায়িক হানাহানি উসকে দিতে পারে এমন পোস্ট সমাজমাধ্যমে করা যাবে না।

তথ্য প্রযুক্তি মন্ত্রক এও জানিয়েছে যে হোয়াটসঅ্যাপে (৮৭৯৯৭১১২৫৯) কিংবা ইমেলে (socialmedia@pib.gov.in) ভুয়ো তথ্য পাওয়া মাত্র রিপোর্ট করা যাবে।

ওটিটি চ্যানেলগুলিকে নির্দেশ

তথ্য ও সম্প্রচার মন্ত্রকের তরফ থেকে সমস্ত ওটিটি প্ল্যাটফর্মগুলিকেও গুরুত্বপূর্ণ নির্দেশিকা জারি করা হয়েছে অপারেশন সিঁদুরের আবহে। মিডিয়া স্ট্রিমিং পরিষেবাদাতাদের এই নির্দেশিকা মেনে চলতে হবে। মন্ত্রকের তরফ থেকে এই নির্দেশিকায় বলা হয়েছে যে সমস্ত ওটিটি প্ল্যাটফর্মগুলিকে বর্তমানে জাতীয় নিরাপত্তার খাতিরে এমন সব ওয়েব সিরিজ, সিনেমা, গান, পডকাস্ট সরিয়ে ফেলতে হবে যা কোনওভাবে পাকিস্তানের সঙ্গে সংযুক্ত বা পাকিস্তানে নির্মিত।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Amazon Freedom Sale: ফোন থেকে এসি, অ্যামাজন ফ্রিডম সেলে ৮০ শতাংশ পর্যন্ত ছাড়ে পাবেন এই প্রোডাক্টগুলি, কবে থেকে শুরু ?
ফোন থেকে এসি, অ্যামাজন ফ্রিডম সেলে ৮০ শতাংশ পর্যন্ত ছাড়ে পাবেন এই প্রোডাক্টগুলি, কবে থেকে শুরু ?
Battery Management System: দূর থেকে মুহূর্তেই বন্ধ করে দেওয়া যায় ব্যাটারি চলিত যানবাহন, তিন মোবাইল অ্যাপ সরিয়ে দেওয়ার নির্দেশ কেন্দ্রের
দূর থেকে মুহূর্তেই বন্ধ করে দেওয়া যায় ব্যাটারি চলিত যানবাহন, তিন মোবাইল অ্যাপ সরিয়ে দেওয়ার নির্দেশ কেন্দ্রের
WhatsApp Username: ফোন নম্বরের বদলে WhatsApp-এ ইউজার নেম, বিস্তারিত জানতে চেয়ে মেটাকে নোটিস, ৩ দিনের মধ্যে জবাব দিতে বলল কেন্দ্র
ফোন নম্বরের বদলে WhatsApp-এ ইউজার নেম, বিস্তারিত জানতে চেয়ে মেটাকে নোটিস, ৩ দিনের মধ্যে জবাব দিতে বলল কেন্দ্র
Titan by Tata: বিরাট ঝুঁকি নিয়ে টাইটানের শুরু, আজ দেশের অন্যতম বড় লাইফস্টাইল সংস্থায় পরিণত হয়েছে JRD Tata-র টাইটান
বিরাট ঝুঁকি নিয়ে টাইটানের শুরু, আজ দেশের অন্যতম বড় লাইফস্টাইল সংস্থায় পরিণত হয়েছে JRD Tata-র টাইটান

ভিডিও

BJP Government: করোনা পরক্ষীর কিট জালিয়াতির অভিযোগ। জাতীয় মেডিক্যাল কমিশনে অভিযোগ অভিজিৎ দাসের
Jharkhand News: জেলে নিয়ে যাওয়ার সময় পালানোর চেষ্টা, পুলিশি এনকাউন্টারে মৃত্যু গ্যাংস্টারের
Kalighat TMC: 'কালীঘাট তৃণমূল'-এ আরও ভাঙন? কাকলি-শশী সাক্ষাৎ নিয়ে জল্পনা ওড়ালেন কাকলি
West Bengal Police: রাজ্য পুলিশের দুর্নীতি দমন শাখায় নিযুক্ত করা হল নতুন ৩ IPS অফিসারকে
Swasthya Bhawan: রক্তের গুণমান নিয়ে সন্দেহ , পিপলস ব্লাড ব্যাঙ্ক কর্তৃপক্ষকে আজ স্বাস্থ্য ভবনে তলব

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Malda News: বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Weekly Astro : চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Embed widget