এক্সপ্লোর

Hiran Chatterjee News: 'তুমি মা, তুমিই বাবা, তুমিই আমার হিরো', ভাইরাল হিরণের দ্বিতীয় বিয়ের ছবি, ইঙ্গিতপূর্ণ পোস্ট মেয়ে নিয়াসার

Hiran Chatterjee's Daughter: একটি ইঙ্গিতপূর্ণ বার্তা দিলেন কন্যা নিয়াসা। সোশ্যাল মিডিয়ায়  একটি আবেগঘন পোস্টের মাধ্যমে তিনি স্পষ্ট জানিয়ে দিলেন...

কলকাতা: সম্প্রতি সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে অভিনেতা তথা বিজেপি নেতা হিরণ চট্টোপাধ্যায়ের। অবশ্য নিজেই সমাজমাধ্যমে ঋত্বিকার সঙ্গে বিয়ের ছবি ভাগ করেছিলেন হিরণ। তবে কিছুক্ষণের মধ্যেই পোস্ট মুছে দেন তিনি।  যদিও হিরণের পক্ষ থেকে এখনও পর্যন্ত এই বিষয়ে কোনও মন্তব্য আসেনি। তবে এরই মধ্যে ইনস্টাগ্রামে  একটি ইঙ্গিতপূর্ণ রিল পোস্ট করেছেন মেয়ে নিয়াসা।  

বারাণসীর ঘাটে হিরণের বিয়ের ছবি প্রকাশ্যে আসতেই একদিকে যেমন প্রথম স্ত্রী অনিন্দিতা চট্টোপাধ্যায় সরব হয়েছেন, তেমনই এবার বাবার কথা উল্লেখ না করেও একটি ইঙ্গিতপূর্ণ বার্তা দিলেন কন্যা নিয়াসা। সোশ্যাল মিডিয়ায়  একটি আবেগঘন পোস্টের মাধ্যমে তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, তাঁর জীবনে মা-ই সব। 

১৯ বছর বয়সি কন্যা নিয়াসা একটি রিল পোস্ট করে লিখেছেন,  ‘যতদূর মনে পড়ছে বহুদিন হল আমরা দু’জনেই আছি। তুমিই ভালোবাসা দিয়ে সব দায়িত্ব পালন করে চলেছ প্রতিনিয়ত। তুমিই আমার মা, তুমিই বাবা। তুমিই আমার পথপ্রদর্শক এবং সবচেয়ে বড় সমর্থক। তুমিই আমার হিরো মা।’ 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Niyasa Chatterjee (@niyasachatterjee)

বিগত কয়েক বছরে টলিপাড়ার অন্দরমহলে কান পাতলেই শোনা যেত, স্ত্রী-সন্তানের সঙ্গে নাকি দূরত্ব বেড়েছিল হিরণের। 

হিরণকন্যা বর্তমানে মধ্য কলকাতার এক কলেজে মনোবিজ্ঞান নিয়ে পড়াশোনা করছেন। 

এদিকে,  হিরণের এই বিয়ে পুরোপুরি বেআইনি বলে দাবি করলেন তাঁর প্রথম স্ত্রী অনিন্দিতা চট্টোপাধ্যায়। সংবাদমাধ্যমে ক্ষোভ উগরে দিয়েছেন তিনি।  এই বিয়েটা অবৈধ বলেও দাবি জানিয়েছেন তিনি।  সংবাদমাধ্যমে হিরণের প্রথম স্ত্রীর কথায়, এই বিয়েটা একেবারেই অবৈধ। এটার কোনও ভ্যালু নেই।

তিনি এও বলেন, 'আমাদের বা আমার মেয়ের উপরে যেটা হল আজ, মানে এর আগেও অনেক মানসিক যন্ত্রণার মধ্যে দিয়ে আমরা গিয়েছি। সেটা তো আঘাত করেছে। মানে আমার মেয়ের প্যালপিটিশন হয়, ডাক্তার দেখাতে হয়েছে। এইসব থেকেই হয়েছে। এখন বাবা হয়ে এরকম কর্তব্য জ্ঞানহীন এরকম, জঘন্য বাবা থাকলে ফেস করতে হবেই। এটা দুঃখ যেমন আমরা বাবা মা পছন্দ করে নিয়ে আসি না, ..এটাই দুঃখ আমার যে এরকম একটা লোকের সঙ্গে থাকি। যে সবচেয়ে কাছের লোকেদের সবচেয়ে যন্ত্রণা দেয়।' 


 

সেরা শিরোনাম

Soumitrisha Kundu: 'আবার ছোটপর্দায় ফিরতে চাই', বলছেন সৌমিতৃষা! পরিকল্পনা চলছে?
'আবার ছোটপর্দায় ফিরতে চাই', বলছেন সৌমিতৃষা! পরিকল্পনা চলছে?
Jeetu Kamal: সৌরভকে ধাক্কা, টাস্কে জিতে বিগ বসের ফাইনালে পৌঁছে গেলেন জিতু কমল
সৌরভকে ধাক্কা, টাস্কে জিতে বিগ বসের ফাইনালে পৌঁছে গেলেন জিতু কমল
Sabyasachi Chowdhury: আমি শূন্য থেকে শুরু করেছি, কাউকে কিছু প্রমাণ করার নেই: সব্যসাচী চৌধুরী
আমি শূন্য থেকে শুরু করেছি, কাউকে কিছু প্রমাণ করার নেই: সব্যসাচী চৌধুরী
Sabyasachi Chowdhury: 'সাধক বামাক্ষ্যাপা' নিয়ে প্রত্যাশা বাড়তি চাপ? শুধু অভিনয় নয়, ছবির একাধিক দায়িত্ব ছিল সব্যসাচীর কাঁধে
'সাধক বামাক্ষ্যাপা' নিয়ে প্রত্যাশা বাড়তি চাপ? শুধু অভিনয় নয়, ছবির একাধিক দায়িত্ব ছিল সব্যসাচীর কাঁধে

ভিডিও

Medical College |
Cyclonic Storm Akvan | ধেয়ে আসছে 'আকভান', বাতিল ১৪টি ট্রেন | #abpananda
Suvendu Adhikari : দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP
Kolkata Medical College | কলকাতা মেডিক্যাল কলেজ কান্ডে উপাধ্যক্ষকে তলব স্বাস্থ্য ভবনের
Supreme Court: কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget