এক্সপ্লোর

Hrithik Roshan: তাঁর ব্লাড গ্রুপ মেলে না সহজে, বিশেষ দিনে রক্তদান হৃত্বিক রোশনের

নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে একটি ছবি পোস্ট করেছেন 'কহোনা পেয়ার হ্যায়' অভিনেতা হৃত্বিক রোশন (Hrithik Roshan)। যে ছবিতে তাঁকে হাসপাতালের বিছানায় শুয়ে থাকতে দেখা যাচ্ছে। রক্তদান করছেন অভিনেতা।

মুম্বই: গতকাল ছিল রনডম অ্যাক্টস অফ কাইন্ডনেস ডে (Random Acts of Kindness Day)। বিশেষ এই দিনে বলিউড অভিনেতা অভিনেত্রীরা নানা কাজ করছেন। সম্প্রতি নিজের সোশ্য়াল মিডিয়া হ্যান্ডলে দুবছর আগেকার একটি ভিডিও পোস্ট করে সকলের উদ্দেশে ভালোবাসা ছড়িয়ে দেওয়ার বার্তা দিয়েছেন বলিউড অভিনেত্রী রিচা চাড্ডা (Richa Chadha)। ভিডিওতে তাঁকে দেখা যায় হাতে 'ফ্রি হাগস' লেখা প্ল্যাকার্ড নিয়ে মুম্বইয়ের রাস্তায় দাঁড়িয়ে রয়েছেন তিনি। আর পথচলতি যেকোনও মানুষকে জড়িয়ে ধরছেন। আসলে কোভিড পূর্ব সময়ের ভিডিও সেটি। করোনা পূর্ব আর করোনা পরবর্তী সময়ের মধ্যে পার্থক্য করেছেন অভিনেত্রী। পাশাপাশি আবার সমস্ত পরিস্থিতি ঠিক হয়ে যাওয়ার প্রত্যাশাও করেছেন। এবার এই বিশেষ দিনে বিশেষ কাজ করলেন বলিউড হার্টথ্রব হৃত্বিক রোশন (Hrithik Roshan)। 

আরও পড়ুন - Actress Arrested: মুম্বই পুলিশের হাতে গ্রেফতার টলিউড অভিনেত্রী

নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে একটি ছবি পোস্ট করেছেন 'কহোনা পেয়ার হ্যায়' অভিনেতা হৃত্বিক রোশন। যে ছবিতে তাঁকে হাসপাতালের বিছানায় শুয়ে থাকতে দেখা যাচ্ছে। পাশে রয়েছেন দুই চিকিৎসক। রক্তদান করছেন অভিনেতা। উল্লেখ্য, বলিউড তারকা হৃত্বিক রোশনের রক্ত সহজে পাওয়া যায় না। তাঁর রক্তের গ্রুপ বি নেগেটিভ। অনেক সময়ই প্রয়োজনমতো এইগ্রুপের রক্ত না পাওয়ার কারণে মৃত্যুর কোলে ঢলে পড়েন বহু মানুষ। আর সেই কারণেই এই বিশেষ দিনে রক্তদান করলেন অভিনেতা। ছবি পোস্ট করে তিনি লেখেন, 'আমি চিকিৎসকদের জানাই যে আমার ব্লাড গ্রুপ বি নেগেটিভ। যা সহজে পাওয়া যায় না। হাসপাতালগুলোতে প্রায়শই এই গ্রুপের রক্ত মেলে না। ব্লাড ব্যাঙ্কেও সবসময় পর্যাপ্ত পরিমাণে থাকে না। অনেক ধন্যবাদ কোকিলাবেন হাসপাতাল কর্তৃপক্ষকে যে তাঁরা আমাকে রক্তদান করতে সম্মতি দিয়েছেন।' এর পাশাপাশি হাসপাতালের চিকিৎসকদেরকেও ধন্যবাদ জানিয়েছেন অভিনেতা। হৃত্বিক রোশনের এমন মানবিক উদ্যোগে গর্বিত বাবা রাকেশ রোশন। কমেন্টে 'গর্বিত তোমার জন্য' লিখেছেন তিনি। এছাড়াও অভিনেতার অনুরাগী ও নেট নাগরিকরাও তাঁর এই প্রচেষ্টাকে সাধুবাদ জানিয়েছেন।

প্রসঙ্গত, হৃত্বিক রোশনকে খুব শীঘ্রই দেখা যাবে 'বিক্রম বেদা' (Vikram Vedha) ছবিতে। তামিল ছবি 'বিক্রম বেদা'র অফিশিয়াল হিন্দি রিমেক এটি। তামিল ছবিটিতে মুখ্য চরিত্রে অভিনয় করেন আর মাধবন ও বিজয় সেতুপতি। হিন্দি ভার্সনে মুখ্য চরিত্রে দেখা যাবে সেফ আলি খান, হৃত্বিক রোশন, রাধিকা আপ্তেকে। হৃত্বিক রোশনের জন্মদিনে তাঁর এই ছবির ফার্স্ট লুক প্রকাশ পায়। 'বেদা' চরিত্রে অভিনয় করছেন তিনি। চলতি বছর ৩০ সেপ্টেম্বর মুক্তি পেতে পারে এই ছবি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

FIFA World Cup 2026: জেলায় জেলায় বিগ স্ক্রিন, সিনেমাহলেও টিকিট কেটে দেখা যাবে বিশ্বকাপ ফাইনাল! কোথায় টিকিটের দাম কেমন?
জেলায় জেলায় বিগ স্ক্রিন, সিনেমাহলেও টিকিট কেটে দেখা যাবে বিশ্বকাপ ফাইনাল! কোথায় টিকিটের দাম কেমন?
Sonam Wangchuk: হাসপাতাল থেকে বড় বার্তা দিলেন সোনম ওয়াংচুক! আগামীকালের পদযাত্রা নিয়ে বললেন..
হাসপাতাল থেকে বড় বার্তা দিলেন সোনম ওয়াংচুক! আগামীকালের পদযাত্রা নিয়ে বললেন..
Sonam Wangchuk: 'সোনম ওয়াংচুক যদি না পারেন, তাহলে আমিই...', বড় ইঙ্গিত করলেন স্ত্রী গীতাঞ্জলি
'সোনম ওয়াংচুক যদি না পারেন, তাহলে আমিই...', বড় ইঙ্গিত করলেন স্ত্রী গীতাঞ্জলি
Sonam Wangchuk: সোনম ওয়াংচুকের মেডিক্যাল রিপোর্ট আদৌ সত্যি? প্রশ্ন তুললেন স্ত্রী, বললেন, 'হাসপাতাল নাকি জেলখানা?'
সোনম ওয়াংচুকের মেডিক্যাল রিপোর্ট আদৌ সত্যি? প্রশ্ন তুললেন স্ত্রী, বললেন, 'হাসপাতাল নাকি জেলখানা?'

ভিডিও

Kalyan Banerjee | এবার খোদ নেত্রীকে 'আল্টিমেটাম' কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের | ABP Ananda LIVE
Babul Supriyo | 'বিদ্রোহীরা বড় বড় কথা বলছেন, তাহলে তাঁরা পদ ছেড়ে দিন', বললেন বাবুল | ABP Ananda LIVE
Kolkata News | উদ্বেগ বাড়িয়ে করোনা আক্রান্ত ১০ বছরের বালক | ABP Ananda LIVE
World Cup News | অনূর্ধ্ব-১২ বিশ্ব ফুটবল যুব লিগে চ্যাম্পিয়ন ভারতের ক্লাব মিনার্ভা অ্যাকাডেমি | ABP Ananda LIVE
Mamata Banerjee | প্রাক্তন মুখ্যমন্ত্রীর ২ ভাইয়ের ক্লাবের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Accident News: কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট বাবা, বাঁচাতে এসে মৃত্যু হল মা-ছেলেরও! মর্মান্তিক দুর্ঘটনা
কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট বাবা, বাঁচাতে এসে মৃত্যু হল মা-ছেলেরও! মর্মান্তিক দুর্ঘটনা
IND Vs ENG: মেসিদের আগে মাঠে নামবেন রোহিতরা, ইংল্যান্ডের বিরুদ্ধে কখন, কোথায় দেখবেন ভারতের ম্য়াচ?
মেসিদের আগে মাঠে নামবেন রোহিতরা, ইংল্যান্ডের বিরুদ্ধে কখন, কোথায় দেখবেন ভারতের ম্য়াচ?
Income Tax Return: শুধু বেতন নয়, আয়কর রিটর্নে এই সব তথ্য না জানালে চাপে পড়বেন আপনিও!
শুধু বেতন নয়, আয়কর রিটর্নে এই সব তথ্য না জানালে চাপে পড়বেন আপনিও!
Weather Update: ফিরল লাল সতর্কতা, ঝোড়ো হাওয়ার সঙ্গেই ভারী বর্ষণের পূর্বাভাস আজ রাজ্যের এই জেলাগুলিতে
ফিরল লাল সতর্কতা, ঝোড়ো হাওয়ার সঙ্গেই ভারী বর্ষণের পূর্বাভাস আজ রাজ্যের এই জেলাগুলিতে
Sonam Wangchuk: পরীক্ষা হলে এত কড়াকড়ি, তারপরেও কীভাবে প্রশ্ন ফাঁস? সোনম ওয়াংচুকের ঘটনায় কী বলছেন ছাত্রছাত্রীরা?
পরীক্ষা হলে এত কড়াকড়ি, তারপরেও কীভাবে প্রশ্ন ফাঁস? সোনম ওয়াংচুকের ঘটনায় কী বলছেন ছাত্রছাত্রীরা?
BJP government in West Bengal: আচমকা RG Kar হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়
আচমকা RG Kar হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়
Sonam Wangchuk: 'সোনম ওয়াংচুক যদি না পারেন, তাহলে আমিই...', বড় ইঙ্গিত করলেন স্ত্রী গীতাঞ্জলি
'সোনম ওয়াংচুক যদি না পারেন, তাহলে আমিই...', বড় ইঙ্গিত করলেন স্ত্রী গীতাঞ্জলি
Abhishek Banerjee: অভিষেকের কার্যালয়ে বুলডোজার অ্যাকশন, 'হাইকোর্ট, সুপ্রিম কোর্ট যতদূর যাওয়ার যাব, এঁদের ব্যবস্থা করব', পাল্টা চ্যালেঞ্জ
অভিষেকের কার্যালয়ে বুলডোজার অ্যাকশন, 'হাইকোর্ট, সুপ্রিম কোর্ট যতদূর যাওয়ার যাব, এঁদের ব্যবস্থা করব', পাল্টা চ্যালেঞ্জ
Embed widget