এক্সপ্লোর

Actress Arrested: মুম্বই পুলিশের হাতে গ্রেফতার টলিউড অভিনেত্রী

এক মহিলা পুলিশকর্মীর কলার ধরে তাঁর গায়েও হাত তোলার অভিযোগ ওঠে অভিনেত্রীর বিরুদ্ধে। এমন ঘটনার পরই জুহু থানার পুলিশ তাঁকে গ্রেফতার করে।

মুম্বই: মুম্বই পুলিশের হাতে গ্রেফতার হলেন এক অভিনেত্রী। শুক্রবার জুহু পুলিশের পক্ষ থেকে জানানো হয় যে, মত্ত অবস্থায় গাড়ি চালিয়ে এক ব্যক্তিকে আহত করার পর তিনি পুলিশের সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়েন। শুধু তাই নয়, পুলিশকে অকথ্য ভাষায় গালিগালাজ করার অপরাধে তাঁকে গ্রেফতার করা হয়েছে। পাশাপাশি জানা যাচ্ছে, এদিন তাঁকে আন্ধেরি আদালতে তোলা হলে তাঁকে জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দেয় মহামান্য আদালত।

জানা গিয়েছে, টলিউড অভিনেত্রী কাব্য থাপার (Kavya Thapar) বৃহস্পতিবার সকালে মত্ত অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন। সেই অবস্থাতেই তিনি এক ব্যক্তিকে ধাক্কা মারেন। অভিনেত্রীর গাড়ির ধাক্কায় গুরুতর আহত হন ওই ব্যক্তি। এরপরই স্থানীয় ব্যক্তিদের পক্ষ থেকে পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ ঘটনাস্থলে আসলে তাঁদের সঙ্গে কথা কাটাকাটি এবং হাতাহাতিতে জড়িয়ে পড়েন অভিনেত্রী কাব্য থাপার। এক মহিলা পুলিশকর্মীর কলার ধরে তাঁর গায়েও হাত তোলার অভিযোগ ওঠে অভিনেত্রীর বিরুদ্ধে। এমন ঘটনার পরই জুহু থানার পুলিশ তাঁকে গ্রেফতার করে।

বিভিন্ন সূত্রে খবর, অপ্রীতিকর এই ঘটনাটি ঘটেছে জুহুর জে ডব্লু ম্যারিয়ট হোটেলের সামনে। বৃহস্পতিবার সকালে মত্ত অবস্থায় তিনি প্রথমে এক ব্যক্তিকে ধাক্কা মারেন। দুর্ঘটনা ঘটার পরই সেখানে যখন পুলিশ আসে, তখনই পুলিশকর্মীদের সঙ্গে বচসা এবং মারামারি করেন অভিনেত্রী কাব্য থাপার। জানা যাচ্ছে, পুলিশকর্মীদের সঙ্গে কথা কাটাকাটির সময় সঠিক অবস্থায় ছিলেন না অভিনেত্রী। তাঁর বিরুদ্ধে ভারতীয় দন্ডবিধির ৩৫৩, ৫০৪, ৩৩২ এবং ৪২৭ ধারায় মামলা দায়ের হয়েছে। পুলিশ ঘটনাটির তদন্ত চালাচ্ছে। 

আরও পড়ুন - Richa Chadha: মুম্বইয়ের রাস্তায় যেকোনও কাউকে জড়িয়ে ধরছেন রিচা চাড্ডা! ব্যাপারটা কী?

প্রসঙ্গত, 'তৎকাল' নামের একটি শর্ট ফিল্ম দিয়ে হিন্দি ছবির জগতে আত্মপ্রকাশ হয় অভিনেত্রী কাব্য থাপারের। তিনি বেশ কিছু তামিল ও তেলুগু ছবিতে কাজ করেছেন। এছাড়াও বেশ কিছু নামী ব্র্যান্ডের বিজ্ঞাপনেও দেখা গিয়েছে তাঁকে। গত বছর 'এক মিনি কথা' নামের একটি ছবিতেও দেখা যায় তাঁকে। যেটি মুক্তি পায় ওটিটি প্ল্যাটফর্মে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Filmmaker Arrested : পরবর্তী ছবি নিয়ে আলোচনার জন্য ডেকে অভিনেত্রীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার নামী পরিচালক
পরবর্তী ছবি নিয়ে আলোচনার জন্য ডেকে অভিনেত্রীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার নামী পরিচালক
Sonu Nigam: অপারেশন টেবিলেও সোনু নিগমের সংগীতচর্চা, চিকিৎসকদের কী বার্তা?
অপারেশন টেবিলেও সোনু নিগমের সংগীতচর্চা, চিকিৎসকদের কী বার্তা?
Mithun Chakraborty: হাসপাতাল থেকে ছুটি পেলেন মিঠুন চক্রবর্তী, কী হয়েছিল কিংবদন্তি অভিনেতার?
হাসপাতাল থেকে ছুটি পেলেন মিঠুন চক্রবর্তী, কী হয়েছিল কিংবদন্তি অভিনেতার?

ভিডিও

Kolkata News | কলকাতার রবীন্দ্র সরোবরে শেষ হল ২৭তম সাব জুনিয়র ন্যাশনাল রোয়িং চ্যাম্পিয়নশিপ
Bhangar News: তৃণমূল নেতাদের গ্রেফতারের দাবিতে রাস্তায় BJP, ভাঙরে পদযাত্রা ও পথ অবরোধ | ABP Ananda
Abhishek Banerjee PA News: ভবানী ভবনে অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ | Sumit Roy | ABP Ananda
CM Suvendu Adhikari:
Ratna Debnath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget