এক্সপ্লোর

Hrithik Viral Dance: জিম সেশনে হৃত্বিকের ডান্স স্টেপে মেতে উঠেছেন বলি সেলেবরা, ভিডিও ভাইরাল নেট দুনিয়ায়

জিম করতে করতেই বন্ধুদের সঙ্গে কথা বলতে বলতে দিব্যি নেচে উঠলেন হৃত্বিক রোশন। তাঁর পরণে রয়েছে একটি কালো টি শার্ট, ছাই রঙের জিম ট্রাউজার। আর মাথায় লাল কালো টুপি। আর ট্রেডমার্ক দাড়ি তো তাঁর মুখে রয়েছেই।

মুম্বই : বলিউডের খানদের একচেটিয়া আধিপত্য ভেঙে চুরমার করে দিয়েছিলেন 'কহো না পেয়ার হ্যায়' দিয়ে। সেদিকে সেই 'রোহিত' কিংবা 'রাজ' দুদশক পেরিয়ে ভারতীয় ছবির গ্রিক গড। মানুষ তাঁকে যেমন অভিনেতা হিসেবে ভালোবেসেছে, বোধহয় তাঁর নাচের অনুরাগীর সংখ্যা আরও বেশি। তাই হৃত্বিক রোশন কোথাও একটু স্টেপ মেলালেই তা এক ঝলক দেখা জন্য বলিউড প্রেমীরা উদগ্রীব হয়ে থাকেন। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় জিম সেশনে আটের দশকের বলিউডের হিট গান শোনেন হৃত্বিক রোশন (Hrithik Roshan)। নাচ যাঁর রক্তে যতই তিনি ব্যস্ত থাকুন শরীর গড়তে, একটু আধটু যে পা দুলবেই। এই ভাবনা থেকেই হৃত্বিক রোশন মাঝেমধ্যে জিমের ভিডিও পোস্ট করেন নিজের ইনস্টাগ্রাম হ্য়ান্ডলে। সিরিজটিতে #braindead #totalloss এই হ্যাশট্যাগ দুটো ব্যবহার করেন বলিউড তারকা। তাঁর সাম্প্রতিকতম ভিডিওটি পোস্ট করেছেন 'ওয়ার' স্টার। যেখানে আটের দশকের বলিউড ছবির 'জানু মেরি জান, ম্যায় তেরে কুরবান' গানটি শোনা যাচ্ছে একিট জিমের ভিতরে। আর জিম করতে করতেই বন্ধুদের সঙ্গে কথা বলতে বলতে দিব্যি নেচে উঠলেন হৃত্বিক রোশন। তাঁর পরণে রয়েছে একটি কালো টি শার্ট, ছাই রঙের জিম ট্রাউজার। আর মাথায় লাল কালো টুপি। আর ট্রেডমার্ক দাড়ি তো তাঁর মুখে রয়েছেই।

আরও পড়ুন - Ranveer Singh Update: রণবীর সিংহের কুইজ শো 'দ্য বিগ পিকচার'-র প্রথম প্রতিযোগী কত টাকা জিতলেন?

ইনস্টাগ্রামে এই ভিডিও পোস্ট করার পরই যেন ঝড় বয়ে গিয়েছে অনুরাগীদের কমেন্টের। শুধু সাধারণ অনুরাগীরাই নন। কমেন্টে ভরিয়ে দিতে থাকেন বলিউডের অন্যান্য তারকারাও। দীপিকা পাড়ুকোন থেকে কৃতী শ্যানন। রণবীর সিংহ থেকে আয়ুষ্মান খুরানা। বরুণ ধবন থেকে প্রীতি জিন্টা। সকলেই কমেন্টে উচ্ছ্বাস প্রকাশ করেছেন হৃত্বিক রোশনের ওই পোস্টে। বলা বাহুল্য হৃত্বিকের এই ভিডিও শুধু ভাইরাল হয়নি, নতুন সেনসেশন হতে চলেছে যেন।

আরও পড়ুন - Mahima Chaudhry Update: একজন অভিনেত্রী কাউকে ডেট করলে ইন্ডাস্ট্রি তাঁকে কীভাবে দেখত? বিস্ফোরক মহিমা চৌধুরী

এই মুহূর্তে হৃত্বিক রোশন ব্যস্ত রয়েছেন তামিল ছবি 'বিক্রম বেদা'র রিমেকে। সেটাও অবশ্য কিছুদিন আগে হৃত্বিক নিজেই তাঁর ইনস্টাগ্রাম হ্যান্ডলে জানিয়েছিলেন। ছবিটি পরিচালনা করছেন পুস্কর-গায়েত্রী জুটি। তামিল ছবিটির পরিচালকও ছিলেন ওঁরাই। এই ছবিতে হৃত্বিক রোশনের সঙ্গে দেখা যাবে বলিউডের ছোটে নবাব সেফ আলি খানকে। এরপর দীপিকা পাড়ুকোনের সঙ্গে প্রথমবার জুটি বেঁধে তাঁকে দেখা যাবে 'ফাইটার' ছবিতে। এটাই বলিউডের প্রথম এরিয়াল অ্যাকশন ড্রামা তৈরি হতে চলেছে। ছবিটি পরিচালনা করবেন হৃত্বিকেরই 'ওয়ার' খ্যাত পরিচালক সিদ্ধার্থ আনন্দ। তিনি এই ছবিতে প্রযোজক হিসেবেও আত্মপ্রকাশ করছেন। 

সেরা শিরোনাম

Salman Khan: অ্যাকশন সিকোয়েন্স করতে গিয়ে সেটেই বডি ডবলের হার্ট অ্যাটাক! বড় সিদ্ধান্ত নিলেন সলমন খান
অ্যাকশন সিকোয়েন্স করতে গিয়ে সেটেই বডি ডবলের হার্ট অ্যাটাক! বড় সিদ্ধান্ত নিলেন সলমন খান
Kareena Kapoor: পরিবারে আসছে নতুন সদস্য? তৃতীয় সন্তানের মা হতে চলেছেন করিনা কপূর? কী জানা গেল
পরিবারে আসছে নতুন সদস্য? তৃতীয় সন্তানের মা হতে চলেছেন করিনা কপূর? কী জানা গেল
Arjun Rampal: দীর্ঘ সম্পর্ক, ২ সন্তান... অবশেষে বিয়ে করলেন অর্জুন রামপাল, পাত্রী কে?
দীর্ঘ সম্পর্ক, ২ সন্তান... অবশেষে বিয়ে করলেন অর্জুন রামপাল, পাত্রী কে?
Salman Khan: দিল্লিতে সলমন খানের নামাঙ্কিত জিমে আগুন! কী ঘটেছে?
দিল্লিতে সলমন খানের নামাঙ্কিত জিমে আগুন! কী ঘটেছে?

ভিডিও

Jadavpur University: মেরামত করে ফিরল ঐতিহ্যের এমব্লেম, ৩ সদস্যের তদন্ত কমিটি যাদবপুরে
ED News : ইঞ্জিনিয়ারদের আপত্তি, তারপরেও কীভাবে প্রকল্পের অনুমোদন? আনন্দপুরে সাড়ে ৩ একর জমিতে আবাসন প্রকল্প, তদন্তে ED
Saokat Molla News | সওকত মোল্লার বিরুদ্ধে এবার UAPA-র ধারা? আরও বিপাকে সওকত?
Jadavpur University Chaos : যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গেরুয়া বাহিনীর সন্ত্রাস, অভিযোগ দায়েরে ৩৭ ঘণ্টা!
Kolkata Fire News | ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডে মৃত্যুমিছিল, ১৬টি হোটেল-রেস্তোরাঁ বন্ধের নির্দেশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bank of Baroda: কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
Embed widget