এক্সপ্লোর

অবশেষে স্তব্ধতা ভেঙে মুখ খুললেন হৃত্বিক, সাত বছরের সম্পর্ক অসম্ভব, কাজের বাইরে একান্তে কখনও কঙ্গনার সঙ্গে দেখাই হয়নি

মুম্বই:  কঙ্গনা রানাউত-হৃত্বিক রোশন বিতর্কে আক্রমণ, পাল্টা আক্রমণের পর্ব চলছিলই। অভিযোগের পর অভিযোগ শোনা যাচ্ছিল। কখনও সংবাদমাধ্যমে মুখ খুলছিলেন কঙ্গনা, কখনও তোপ দাগতে শোনা যাচ্ছিল অভিনেত্রীর বোনকে। কিন্তু পুরো পর্বটিতেই মুখ বন্ধ রেখেছিলেন একজন। তিনি হলেন বিতর্কের অন্যতম কেন্দ্র হৃত্বিক রোশন। তাঁর আইনজীবী, বাবা রাকেশ রোশন মুখ খুলেছিলেন। এবার প্রথম তিনি খুললেন। হৃত্বিক ফেসবুকে একটি লম্বা বিবৃতিও দিয়েছেন এই ঘটনা প্রসঙ্গে। পুরো বিবৃতিতে তিনি কোথাও কঙ্গনার নাম উল্লেখ না করে দাবি করেছেন একতরফা একজন মহিলা যখন সমাজের কোনও পুরুষের বিরুদ্ধে শোষণের অভিযোগ তোলেন, তখন গোটা সমাজব্যবস্থা সেটা বিশ্বাস করে। কারণ প্রত্যেকেরই ধারনা, কেন একজন মহিলা মিথ্যে বলবে।কিন্তু সত্যিটা সবসময় সেটা হয় না। হৃত্বিক তাঁর লম্বা বিবৃতিতে দাবি করেছেন, তাঁর সঙ্গে কঙ্গনার দীর্ঘ সাত বছরের সম্পর্ক থাকাটা কার্যত অসম্ভব। কারণ, ‘কাইটস’ বা ‘কৃশ-থ্রি’ ছাড়া ব্যক্তিগত ভাবে তাঁরা একান্তে কখনওই দেখা করেননি। যেহেতু তিনি সৃষ্টিশীল, উদ্ভাবনী এবং গঠনমূলক কাজের সঙ্গে যুক্ত, তাই তার সঙ্গে যুক্ত নয় এমন কিছু নিয়েই মুখ খুলতে তিনি নারাজ। কিন্তু অনেক সময় শরীরের কোনও ঘ্যানঘ্যানে রোগকে পাত্তা না দিলে যেমন ক্ষতি হয়, তেমনই জীবনে কোনও বিষয় যেটা ক্ষতিকারক, সেটা পাত্তা না দিলে, তাতে নিজেরই ক্ষতি হয়। দুর্ভাগ্যজনক হলেও, বর্তমানে তাঁকে ঘিরে যে বিতর্কের পাহাড় তৈরি হয়েছে, সেটা আদও কতটা সত্যি সেটাও সকলের জানা প্রয়োজন, মন্তব্য হৃত্বিকের। এই পুরো পর্বটিকে সার্কাস বলে বর্ণনা করেছেন হৃত্বিক। সেখানে দাঁড়িয়ে নিজের চরিত্রের স্বপক্ষে কোনও সওয়াল করার তেমন কোনও ইচ্ছেও তাঁর নেই। কারণ অভিনেতার দাবি, তিনি এই পুরো ঘটনাটায় জড়িতও নন। তাঁকে অকারণেই টেনে আনা হয়েছে। যেখানে তিনি কঙ্গনার সঙ্গে একান্তে কখনও দেখাই করেননি, সেখানে তাঁদের দীর্ঘ সাত বছরের সম্পর্ক আসলে ভিত্তিহীন। তিনি আরও বলেন, তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগকে উড়িয়ে নিজেকে ভাল ছেলে প্রমাণের কোনও চেষ্টাই তিনি করছেন না। কারণ তিনি খুব ভাল করেই জানেন তাঁর দোষ, এবং একজন মানুষ হিসেবে তিনি কতটা ভুল করেছেন। আসলে তিনি মুখ খুলেছেন, কারণ ভবিষ্যতে এই নিয়ে আর কোনও জলঘোলা হোক, বা আরও খারাপ কিছু হোক, সেটা তিনি মোটেই চান না। তবে সাত বছরের দীর্ঘ সম্পর্কের কোনও ছবি, কোনও সেলফি কেন নেই সেটা অভিনেতার অন্যতম প্রশ্ন। কেন কোনও ফটোগ্রাফারের চোখ এড়িয়ে গেল তাঁদের একসঙ্গে কাটানো মুহূর্তগুলো, প্রশ্ন হৃত্বিকের। এমনকি ২০১৪ সালের জানুয়ারি মাসে যে সময় তাঁদের এনগেজমেন্ট হয়েছে বলে দাবি করা হয়েছে, তার কোনও ছবি কেন নেই। তারপরই অভিনেতার দাবি, পাসপোর্ট বলছে ২০১৪র জানুয়ারিতে দেশের বাইরে তিনি কোথাও যাননি। তাহলে সত্যিটা ঠিক কী, প্রশ্ন হৃত্বিকের। এরপর তিনি বলেন তিনি তাঁর মা-বাবা পরিবারের থেকে শিখেছেন মহিলাদের সম্মান করতে হয়। তিনি সেটাই করার চেষ্টা করেছেন। আগামী দিনেও তাঁর সন্তানদের শেখাবেন সেই কাজটাই করতে। তিনি তাঁর বিবৃতির শেষে বলেন, তাঁর কাউকে বিচার করার কোনও ইচ্ছেই নেই। কারও বিরুদ্ধে কোনও অভিযোগ নেই। কিন্তু যখন সত্যিটা বিকৃত করা হয়, তখন সারা সমাজের ক্ষতি হয়। একটা গোটা সভ্যতা ভোগে। বাড়িতে একজনের পরিবার ভোগে, এই সত্যি-মিথ্যের জালে ফেঁসে ভোগান্তি হয় সন্তানদের।

সেরা শিরোনাম

Rajatava Dutta: এবার পৌরাণিক গল্পে রজতাভ দত্ত! ছবি জুড়ে থাকছে কৃত্রিম বুদ্ধিমত্তার চমক
এবার পৌরাণিক গল্পে রজতাভ দত্ত! ছবি জুড়ে থাকছে কৃত্রিম বুদ্ধিমত্তার চমক
Abir Chatterjee: আগে শ্যুটিংয়ে যেতে দেরি হত, এখন ভাবি, ছোটরা কী শিখবে আমায় দেখে: আবির চট্টোপাধ্যায়
আগে শ্যুটিংয়ে যেতে দেরি হত, এখন ভাবি, ছোটরা কী শিখবে আমায় দেখে: আবির চট্টোপাধ্যায়
Ditipriya Roy: ফিরিয়েছেন মুম্বইতে কাজের অফার! নতুন ধারাবাহিক শুরু করার আগে, কী বললেন দিতিপ্রিয়া রায়?
ফিরিয়েছেন মুম্বইতে কাজের অফার! নতুন ধারাবাহিক শুরু করার আগে, কী বললেন দিতিপ্রিয়া রায়?
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা

ভিডিও

Delhi Protest:
Sukanta Majumdar: উন্নয়নের দিশা নির্ধারণের গুরুত্বপূর্ণ সুযোগ Kolkata-বাসীর সামনে: সুকান্ত মজুমদার
CJP Protest Delhi : ‘এভাবে আমাদের আটকানো যাবে না, আজ ফের যন্তরমন্তর অভিযান’, বললেন CJP নেতা অজিঙ্কা
Abhishek Banerjee: ক্যামাক স্ট্রিটে বিলবোর্ডকাণ্ডে নোটিস দিতে অভিষেকের বাড়িতে পুলিশ
Gariahat Bridge: দুর্গাপুজোর আগে নতুন রূপে সেজে উঠল গড়িয়াহাট ব্রিজ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Akash Deep: চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
Car Insurance: প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
Embed widget