এক্সপ্লোর

'Pathaan' Controversy: 'সবকিছুর সঙ্গে রংটা সুন্দর লাগছিল', গেরুয়া পোশাক বিতর্কে মুখ খুললেন 'পাঠান' পরিচালক

Siddharth Anand: সম্প্রতি এক সাক্ষাৎকারে এই বিতর্ক প্রসঙ্গে ছবির পরিচালক সিদ্ধার্থ আনন্দ বলেন, 'আমরা ভয়ও পাইনি, উত্তেজিতও হইনি। এটা পুরোটাই বিতর্ক তৈরির উদ্দেশ্যে করা হয়েছিল।

নয়াদিল্লি: 'বেশরম রং' গানের পোশাক বিতর্ক (Besharam Rang Controversy) নিয়ে মুখ খুললেন 'পাঠান' (Pathaan) পরিচালক সিদ্ধার্থ আনন্দ (Sidharth Anand)। তাঁর কথায়, শাহরুখ খান (Shah Rukh Khan) অভিনীত এই ছবিতে কোনও আপত্তিকর কিছু ছিল না, শুধুমাত্র চাঞ্চল্য-বিতর্ক তৈরি করাই একদল মানুষের উদ্দেশ্য ছিল বলে দাবি তাঁর। গত ২৫ জানুয়ারি, মুক্তি পায় 'পাঠান'। কিন্তু তার আগে থেকেই বিতর্ক তৈরি হয় এই ছবি নিয়ে। কী বললেন পরিচালক?

দীপিকার গেরুয়া পোশাক বিতর্কে কী বললেন পরিচালক সিদ্ধার্থ আনন্দ?

২৫ জানুয়ারি মুক্তি পেয়েছে শাহরুখ খান, দীপিকা পাড়ুকোন, জন আব্রাহাম অভিনীত 'পাঠান'। ছবির প্রথম গান 'বেশরম রং' মুক্তি পাওয়ার পর থেকেই শুরু হয় বিতর্ক। গানের শেষ দৃশ্যে গেরুয়া রঙের বিকিনি পরে দেখা যায় দীপিকাকে। এর বিরুদ্ধে সরব হয় একাধিক দক্ষিণ পন্থী দল। ধর্মীয় ভাবাবেগে আঘাত হানার অভিযোগ তুলে তারা 'পাঠান' বয়কটের ডাক দেয়। একাধিক রাজনীতিকও সরব হন ওই গানের বিরুদ্ধে। 

সম্প্রতি এক সাক্ষাৎকারে এই বিতর্ক প্রসঙ্গে ছবির পরিচালক সিদ্ধার্থ আনন্দ বলেন, 'আমরা ভয়ও পাইনি, উত্তেজিতও হইনি। এটা পুরোটাই বিতর্ক তৈরির উদ্দেশ্যে করা হয়েছিল। আমরা জানতাম আমাদের ছবিতে আপত্তিকর কিছুই ছিল না। আমরা স্পেনে ছিলাম এবং হঠাৎই ওই পোশাকটা আমি পছন্দ করি। কিন্তু সেই নিয়ে এত কিছু হতে পারে বলে কখনও ভাবিনি। রৌদ্রজ্জ্বল দিন, সবুজ ঘাস আর নীল জলের সঙ্গে পোশাকের রংটা ভাল লাগছিল। এটাই এর পিছনে কারণ ছিল।' পরিচালকের কথায় তিনি দর্শকের কাছে কৃতজ্ঞ যে তাঁরা এসব বিতর্কে কান না দিয়ে ছবিটিকে দুর্দান্তভাবে সফল করে তুলেছেন। 

সিদ্ধার্থ আরও বলেন, 'যখন এসব ঘটে, আমরা ভেবেছিলাম দর্শক যখন ছবিটা দেখবেন বুঝতেই পারবেন যে আমাদের কোনও খারাপ উদ্দেশ্য ছিল না এবং যা তাঁরা পর্দায় দেখছেন তাতে কিছুই আপত্তিকর নেই। কিন্তু দর্শক যতদিন ছবি দেখেননি ততদিন তাঁদের দোষও দেওয়া যায় না। আমি মনে করি দর্শকের বিপুল সংখ্যায় প্রেক্ষাগৃহে আসা এবং তাঁদের অগ্রিম টিকিট বুক করা খুবই প্রশংসনীয়। তাঁরা বয়কট আন্দোলনকে ভুল প্রমাণ করেছেন।' 

আরও পড়ুন: Uorfi Javed: 'আমার পোশাক মানুষের অনুভূতিতে আঘাত করার জন্য ক্ষমাপ্রার্থী', উরফির পোস্টে শোরগোল নেটদুনিয়ায়

চার বছর পর পূর্ণ দৈর্ঘ্যের ছবিতে নায়কের চরিত্রে এই ছবির হাত ধরেই শাহরুখ খান বড়পর্দায় ফিরেছেন। গ্লোবাল বক্স অফিসে এই ছবি ১ হাজার কোটিরও বেশি আয় করেছে। আপাতত 'পাঠান' দেখা যায় জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম অ্যামাজন প্রাইমে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

S. Janaki Passes Away : প্রয়াত 'নাইটিঙ্গল অফ সাউথ ইন্ডিয়া' এস জানকী
প্রয়াত 'নাইটিঙ্গল অফ সাউথ ইন্ডিয়া' এস জানকী
ED Raids at Shekhar Suman Aide: অভিনেতা শেখর সুমনের সহযোগী, ‘Shekhar Tonite’-এর প্রযোজকের ঠিকানায় এবার ইডি
অভিনেতা শেখর সুমনের সহযোগী, ‘Shekhar Tonite’-এর প্রযোজকের ঠিকানায় এবার ইডি
Rajpal Yadav: চেক বাউন্স মামলায় ধাক্কা, বলিউড অভিনেতাকে ৩ মাস জেলের নির্দেশ আদালতের
চেক বাউন্স মামলায় ধাক্কা, বলিউড অভিনেতাকে ৩ মাস জেলের নির্দেশ আদালতের
Bollywood News: উভকামী জেনেও বিয়ে-সংসার, সম্পর্ক ভেঙে যাচ্ছে জনপ্রিয় এই জুটির!
উভকামী জেনেও বিয়ে-সংসার, সম্পর্ক ভেঙে যাচ্ছে জনপ্রিয় এই জুটির!

ভিডিও

TMC News: এবার কি বিদ্রোহী শিবিরে নাম লেখাচ্ছেন Mamata Banerjee-র প্রিয় Anubrata Mondal?
TMC News: গ্রেফতার কলকাতার ১২৯ নং ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর অঞ্জন দাস
Suvendu Adhikari:কামদুনির নির্যাতিতার পরিবারকে সরকার সরকারি আইনজীবী দিয়ে সহযোগিতা করবে: মুখ্যমন্ত্রী
BJP News: ডায়মন্ড হারবারে বিজেপি কর্মীকে অপহরণ করে মারধরের অভিযোগ
PM Modi:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
তৃণমূলের কার্যালয়ে উদ্ধার কন্ডোম, ফাইল ও কাগজপত্র! চাঞ্চল্য এলাকায়, কী অভিযোগ বিজেপির?
তৃণমূলের কার্যালয়ে উদ্ধার কন্ডোম, ফাইল ও কাগজপত্র! চাঞ্চল্য এলাকায়, কী অভিযোগ বিজেপির?
Indian Cricket Team: সূর্যকেই নেতৃত্বে ফেরানোর দাবি তুললেন প্রাক্তন ভারতীয় ওপেনার, পছন্দের তালিকায় পাতিদারও
সূর্যকেই নেতৃত্বে ফেরানোর দাবি তুললেন প্রাক্তন ভারতীয় ওপেনার, পছন্দের তালিকায় পাতিদারও
Astrology : জগন্নাথের প্রিয় ৪ রাশি বলে মনে করা হয় এদের , ভক্তিভরে ডাকলেই রক্ষা করেন তিনি
জগন্নাথের প্রিয় ৪ রাশি বলে মনে করা হয় এদের , ভক্তিভরে ডাকলেই রক্ষা করেন তিনি
Norway vs England: সম্মুখ-সমরে দুই বিশ্ববন্দিত স্ট্রাইকার, হালান্ড-কেন দ্বৈরথ প্রসঙ্গে মুখ খুললেন ইংল্যান্ড অধিনায়ক
সম্মুখ-সমরে দুই বিশ্ববন্দিত স্ট্রাইকার, হালান্ড-কেন দ্বৈরথ প্রসঙ্গে মুখ খুললেন ইংল্যান্ড অধিনায়ক
Sebaashray scam : 'পঙ্গু হয়ে গেলাম'! সেবাশ্রয়ের ভুল চিকিৎসায়' বাদ পা, কী ঘটেছে মালতী বিশ্বাসের সঙ্গে ? হতবাক সকলে
'পঙ্গু হয়ে গেলাম'! সেবাশ্রয়ের ভুল চিকিৎসায়' বাদ পা, কী ঘটেছে মালতী বিশ্বাসের সঙ্গে ? হতবাক সকলে
Lakshmir Bhandar : 'পুরুষ লক্ষ্মী'দের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা, গ্রেফতার পঞ্চায়েত প্রধান, কীভাবে চলত এই স্ক্যাম ?
'পুরুষ লক্ষ্মী'দের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা, গ্রেফতার পঞ্চায়েত প্রধান, কীভাবে চলত এই স্ক্যাম ?
Petrol Diesel Price : পশ্চিম এশিয়ায় ফের বাড়ছে সংঘর্ষের ঝাঁঝ ! তার জেরে বদলে গেল পেট্রোল-ডিজেলের দরও? সকাল ৬ টায় প্রকাশ আজকের দাম
পশ্চিম এশিয়ায় ফের বাড়ছে সংঘর্ষের ঝাঁঝ ! তার জেরে বদলে গেল পেট্রোল-ডিজেলের দরও? সকাল ৬ টায় প্রকাশ আজকের দাম
FIFA World Cup 2026: রেফারিকে দুর্নীতিগ্রস্ত দাবি করে মিশর ম্যাচশেষে আর্জেন্তাইন ফুটবল সংস্থার তরফেই পাঠানো হল মেল!
রেফারিকে দুর্নীতিগ্রস্ত দাবি করে মিশর ম্যাচশেষে আর্জেন্তাইন ফুটবল সংস্থার তরফেই পাঠানো হল মেল!
Embed widget