এক্সপ্লোর

সত্যজিতের সোনার কেল্লা-য় দাবাং-এর প্লট! গুলিয়ে ফেলে ক্ষমা চাইল IFFI

২০১০-এর সলমন খনের ব্লকবাস্টার দাবাং-এর গল্প এত বড় আন্তর্জাতিক মানের চলচ্চিত্র উৎসবের সাইটে তুলে দেওয়া হয় সোনার কেল্লা-র প্লট হিসেবে।

  পানাজি: ওয়েব সাইটে ভুল তথ্য দেওয়ায় ক্ষমা প্রার্থনা করল একান্নতম আন্তর্জাতিক ভারতীয় চলচ্চিত্র উৎসব বা IFFI। সলমন খানের দাবাং-এর প্লট তারা তুলে দিয়েছিল সত্যজিৎ রায়ের ক্লাসিক ছবি সোনার কেল্লা-র সারাংশ হিসেবে। জানাজানি হতে তড়িঘড়ি ক্ষমা চেয়েছে তারা। IFFI-তে এবার প্রবাদপ্রতিম চলচ্চিত্র নির্মাতা সত্যজিৎ রায়ের ৫টি ক্লাসিক দেখানো হচ্ছে। এগুলির অন্যতম তাঁর ১৯৭৪-এ মুক্তি পাওয়া ছবি সোনার কেল্লা। কিন্তু কোনও এক অজ্ঞাত কারণে সত্যজিতেরই কিশোর উপন্যাস থেকে তৈরি এই ছবি চলচ্চিত্র উৎসবের ওয়েব সাইটে উল্লেখ করা হয় আরবাজ খান, মালাইকা অরোরা এবং ধিলিন মেহতার সিনেমা বলে। আর ছবি সারাংশে বলা হয়, সোনার কেল্লা চুলবুল পাণ্ডে নামে এক হাসি খুশি, নির্ভীক অথচ দুর্নীতিগ্রস্ত পুলিশের গল্প, যার সঙ্গে তার ছোট সৎ ভাই মাক্ষি ও সৎ বাবার সম্পর্ক ভাল নয়। কিছু ঘটনা তার বিবেককে নাড়া দেয়, পাল্টে যায় তার জীবন। বাধ্য হয়ে স্থানীয় এক দুর্নীতিগ্রস্ত রাজনীতিকের বিরুদ্ধে রুখে দাঁড়ায় সে। এই নাকি সোনার কেল্লা-র সিনপসিস! ২০১০-এর সলমন খনের ব্লকবাস্টার দাবাং-এর গল্প এত বড় আন্তর্জাতিক মানের চলচ্চিত্র উৎসবের সাইটে তুলে দেওয়া হয় সোনার কেল্লা-র প্লট হিসেবে। সোশ্যাল মিডিয়ায় IFFI-এর ওয়েব সাইটের স্ক্রিনশট ভাইরাল হয়ে যায়। এরপর IFFI তাদের অফিসিয়াল টুইটার পেজে বিষয়টি উল্লেখ করে ক্ষমা প্রার্থনা করে। তারা লেখে, IFFI ফিল্ম গাইডে সোনার কেল্লা ছবি সম্পর্কে যে ভুল তথ্য দেওয়া হয়েছে সে জন্য আমরা ক্ষমা চাইছি। এটা পুরোপুরি অনিচ্ছাকৃত ত্রুটি, যা শুধরে নেওয়া হয়েছে। এর জন্য যে অসুবিধের সম্মুখীন হতে হল, সে জন্য আমরা ক্ষমাপ্রার্থী। দেখুন সেই টুইট সোনার কেল্লা ছাড়াও IFFI-তে এবার সত্যজিৎ রায়ের গোটা বিশ্বে প্রশংসিত, কালজয়ী ছবি পথের পাঁচালি দেখানো হবে। এছাড়া দেখানো হবে ১৯৬৪-তে মুক্তিপ্রাপ্ত রোমান্টিক ড্রামা চারুলতা, ১৯৭৭-এ মুক্তি পাওয়া শতরঞ্জ কে খিলাড়ি ও ১৯৮৪-র ছবি ঘরে বাইরে। শনিবার থেকে শুরু হয়েছে IFFI। এতে প্রদর্শিত হবে ২২৪টি ছবি।

সেরা শিরোনাম

Big Boss Bangla: দুর্নিবারের ছবি দিয়ে 'তৃতীয়ার শুভেচ্ছা' লিখলেন 'বং গাই' কিরণ! সোশ্যাল মিডিয়ায় ভাইরাল পোস্ট
দুর্নিবারের ছবি দিয়ে 'তৃতীয়ার শুভেচ্ছা' লিখলেন 'বং গাই' কিরণ! সোশ্যাল মিডিয়ায় ভাইরাল পোস্ট
Big Boss Bangla: মাইক না পরে, গোপনে সৃজলাকে ভাললাগার কথা বলেছেন দুর্নিবার? প্রশ্নের মুখে গায়ক বললেন..
মাইক না পরে, গোপনে সৃজলাকে ভাললাগার কথা বলেছেন দুর্নিবার? প্রশ্নের মুখে গায়ক বললেন..
Bollywood News: ভারত থেকে বেরিয়ে যেতে হবে বলিউড অভিনেতা ইমরান খানকে? বের করে দিতে বলছেন বিজেপি নেতা, OCI-বিধি কী বলছে?
ভারত থেকে বেরিয়ে যেতে হবে বলিউড অভিনেতা ইমরান খানকে? বের করে দিতে বলছেন বিজেপি নেতা, OCI-বিধি কী বলছে?
RJ Mitte Death : বিশেষভাবে সক্ষমদের জন্য লড়েছেন অবিরাম, মাত্র ৩৪ এই প্রয়াত অভিনেতা RJ
বিশেষভাবে সক্ষমদের জন্য লড়েছেন অবিরাম, মাত্র ৩৪ এই প্রয়াত অভিনেতা RJ

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget