এক্সপ্লোর

Independence Day 2021: টাইগার শ্রফের 'বন্দে মাতরম' গানের ভূয়সী প্রশংসা প্রধানমন্ত্রীর

টাইগার শ্রফ স্বাধীনতা দিবসে ভারতমাতার প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করলেন নতুন আঙ্গিকে 'বন্দে মাতরম' গেয়ে। আর বলিউড অভিনেতার এই কৃতিত্বকে সম্মান জানাতে ভোলেননি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

মুম্বই : একেবারে অন্য রূপে বলিউডের হ্যান্ডসাম নায়ক টাইগার শ্রফ। এতদিন দর্শকরা টাইগারের নাচের প্রশংসা করে এসেছেন। বহুবার তিনি দেখিয়ে দিয়েছেন যে, নাচে তিনি যে কাউকে দশ গোল দিতে পারেন। এবার তিনি দেখিয়ে দিলেন নাচের পাশাপাশি গানেও তিনি কতটা দক্ষ। আর তার শুরুটাই করলেন দেশের জন্য গান গেয়ে। সম্প্রতি মুক্তি পেয়েছে টাইগার শ্রফের নতুন মিউজিক ভিডিও 'বন্দে মাতরম'। স্বাধীনতা দিবসে ভারতমাতার প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করলেন নতুন আঙ্গিকে 'বন্দে মাতরম' গেয়ে। আর বলিউড অভিনেতার এই কৃতিত্বকে সম্মান জানাতে ভোলেননি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। টুইটারে টাইগার শ্রফের এই উদ্যোগকে প্রশংসায় ভরিয়ে দিলেন প্রধানমন্ত্রী।

গতকাল স্বাধীনতা দিবসের প্রাক্কালে সোশ্যাল মিডিয়ায় টাইগার শ্রফ লেখেন, 'বন্দে মাতরম। এটা কোনও সাধারণ শব্দ নয়। এর সঙ্গে জড়িয়ে রয়েছে আবেগ। আর এই আবেগই আমাদের দেশের জন্য কিছু করার প্রেরণা জোগায়। ৭৫তম স্বাধীনতা দিবসে আমার এই ছোট্ট উদ্যোগ দেশের ১৩০ কোটি ভারতবাসীর উদ্দেশ্যে।' টাইগার শ্রফের সেই টুইটেই প্রধানমন্ত্রী প্রশংসা করে লিখেছেন, 'খুব ভালো উদ্যোগ। বন্দে মাতরম সম্পর্কে তুমি যা লিখেছো, তার সঙ্গে সম্পূর্ণ সহমত।'

প্রসঙ্গত, স্বাধীনতা দিবসের প্রাক্কালেই মুক্তি পেয়েছে টাইগার শ্রফের 'বন্দে মাতরম'। নিজের সোশ্যাল মিডিয়ায় গানের টিজার পোস্ট করে লিখেছিলেন যে, 'প্রথমবার এই ধরনের গান গাওয়ার চেষ্টা করছি। বন্দে মাতরম শুধু গান নয়, আবেগও। এই আবেগেই দেশবাসী স্বাধীনতা দিবস পালন করেন। আমার গান সমস্ত দেশবাসীকে উৎসর্গ করতে পেরে ভালোও লাগছে আবার নার্ভাসও লাগছে।' অনুরাগীদের জন্য একেবারে নতুন রূপে দেখা গিয়েছে অভিনেতাকে। অভিনয়, নাচের পাশাপাশি গায়ক হিসেবে আত্মপ্রকাশ তাঁর। তার উপর এ তো সাধারণ গান নয়, দেশাত্ববোধক গান। তাই স্বাধীনতা দিবসে এমন গান উপহার দিয়ে যে অনুরাগীদের মনে বিশেষ জায়গা তৈরি করে নিয়েছেন ইতিমধ্যেই, তা বলাই বাহুল্য।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Ankush Hazra:
"আরও একবার জন্ম নাও প্লিজ, ফিরে এসো আমার জীবনে", প্রিয় 'বাবলাকে' হারিয়ে আবেগঘন পোস্ট অভিনেতা অঙ্কুশ হাজরার
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Bollywood News: মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget