এক্সপ্লোর

Arijit Singh: ফলোয়ার সংখ্যার নিরিখে বিশ্বে তৃতীয় অরিজিৎ সিংহ, পিছনে ফেললেন টেলর স্যুইফ্ট-বিলি আইলিশকে

Spotify: 'চার্টমাস্টার্স'-এর সাম্প্রতিক তথ্যে উল্লেখ করা হয়েছে মিউজিক স্ট্রিমিং প্ল্যাটফর্ম স্পটিফাইয়ে অরিজিৎ সিংহের ফলোয়ারের সংখ্যা ৮৬.৩ মিলিয়ন। সেখানে টেলর স্যুইফ্টের ফলোয়ারের সংখ্যা ৮৩ মিলিয়ন।

নয়াদিল্লি: ফলোয়ার সংখ্যায় (follower numbers) বিশ্বব্যাপী তৃতীয় স্থানে অরিজিৎ সিংহ (Arijit Singh)। পিছনে ফেললেন টেলর স্যুইফ্ট (Taylor Swift), বিলি আইলিশ (Billie Eilish) ও এমিনেমের (Eminem) মতো গ্লোবাল তারকাদের। জনপ্রিয় মিউজিক অ্যাপ 'স্পটিফাই'-এ (Spotify) শিল্পীদের ফলোয়ার সংখ্যা হিসেব বলছে এমনই। 

একাধিক গ্লোবাল তারকাকে পিছনে ফেলে নতুন রেকর্ড অরিজিৎ সিংহের

আমেরিকা, ইংল্যান্ডের পৃথিবী খ্যাত তারকা শিল্পীরা নন, বিশ্বের সেরা তিনে নাম জিয়াগঞ্জের তারকা শিল্পী অরিজিৎ সিংহের। মিউজিক অ্যানালিটিক্স প্ল্যাটফর্ম 'চার্টমাস্টার্স'-এর সমীক্ষা দিচ্ছে সেই তথ্যই। 

'চার্টমাস্টার্স'-এর সাম্প্রতিক তথ্যে উল্লেখ করা হয়েছে মিউজিক স্ট্রিমিং প্ল্যাটফর্ম স্পটিফাইয়ে অরিজিৎ সিংহের ফলোয়ারের সংখ্যা ৮৬.৩ মিলিয়ন। সেখানে টেলর স্যুইফ্টের ফলোয়ারের সংখ্যা ৮৩ মিলিয়ন। আপাতত, এই তালিকায় শীর্ষে রয়েছেন সঙ্গীত শিল্পী এড শিরান। দ্বিতীয় স্থানে রয়েছেন আরিয়ানা গ্রান্ডে। তৃতীয় স্থানে রয়েছেন অরিজিৎ সিংহ। এরপর ড্রেক, এমিনেম ও জাস্টিন বিবার রয়েছেন যথাক্রমে ষষ্ঠ, সপ্তম ও অষ্টম স্থানে। ওই প্ল্যাটফর্মের প্রথম ১৫টি স্থানে রয়েছে দ্য উইকেন্ড, রিহানা ও অ্যাডিলি। 

বর্তমান সময়ে ভারতের সঙ্গীতশিল্পীদের মধ্যে অন্যতম সেরা অরিজিৎ সিংহ। দেশে কোনও এমন বড় বাজেটের ছবি তৈরি হয় না বললেই চলে যেখানে অরিজিৎ সিংহের কণ্ঠে একটি অন্তত গান নেই। 'দিল সম্ভল যা জরা' বা 'তুম হি হো'র মতো গানের হাত ধরে খ্যাতির শীর্ষে ওঠেন অরিজিৎ। তারপর একের পর এক অগুন্তি হিট গান দিয়েছেন শিল্পী। ৩৬ বছর বয়সী এই শিল্পী ২০২০ সালের সর্বোচ্চ স্ট্রিম হওয়া ভারতীয় শিল্পীদের মধ্যে অন্যতম। এছাড়া স্পটিফাইয়ের তালিকায় ২০২১ সালের সবচেয়ে জনপ্রিয় সোলোইস্ট ছিলেন অরিজিৎ সিংহ। 

আরও পড়ুন: Akshay Kumar: 'OMG 2' ছবির জন্য ১ টাকাও পারিশ্রমিক নেননি অক্ষয় কুমার, দাবি প্রযোজকের

মুর্শিদাবাদের জিয়াগঞ্জে জন্মগ্রহণকারী এই শিল্পী দেশের গর্ব, বঙ্গবাসীর গর্ব। সম্প্রতি তাঁর কণ্ঠে শাহরুখ খানের বহু প্রতীক্ষিত ছবি 'জওয়ান'-এর নতুন রোম্যান্টিক গান 'চলেয়া' মুক্তি পেয়েছে। গানটি ১৪ অগাস্ট মুক্তি পাওয়ার পর থেকে এখনও পর্যন্ত ৩৫ মিলিয়নের ওপর ভিউ পেয়েছে। এছাড়া তাঁর সদ্য মুক্তিপ্রাপ্ত গানগুলির অন্যতম 'তুম কেয়া মিলে', 'ওয়ে কমলেয়া', 'হোয়াট ঝুমকা' প্রভৃতি। এই গানগুলি আলিয়া ভট্ট ও রণবীর সিংহ অভিনীত 'রকি অউর রানি কি প্রেম কাহানি' ছবির। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Ankush Hazra:
"আরও একবার জন্ম নাও প্লিজ, ফিরে এসো আমার জীবনে", প্রিয় 'বাবলাকে' হারিয়ে আবেগঘন পোস্ট অভিনেতা অঙ্কুশ হাজরার
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Bollywood News: মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget