এক্সপ্লোর

Akshay Kumar: 'OMG 2' ছবির জন্য ১ টাকাও পারিশ্রমিক নেননি অক্ষয় কুমার, দাবি প্রযোজকের

Oh My God 2: সম্প্রতি এক সাক্ষাৎকারে ছবির প্রযোজক অজিত অন্ধরে জানান যে 'OMG 2' ছবিতে অভিনয় করার জন্য এক টাকাও পারিশ্রমিক নেননি অক্ষয় কুমার।

নয়াদিল্লি: বক্স অফিসে প্রায় ১০০ কোটির গণ্ডি ছুঁতে চলেছে অক্ষয় কুমারের (Akshay Kumar) 'ওহ মাই গড ২' (Oh My God 2)। যদিও প্রেক্ষাগৃহে এই ছবির বড় প্রতিদ্বন্দ্বী রয়েছে সানি দেওলের (Sunny Deol) 'গদর ২' (Gadar 2)। এরই মধ্যে প্রকাশ্যে এল অক্ষয় কুমার সম্পর্কে নয়া তথ্য। যখন একাধিক সূত্র মারফৎ জানা যাচ্ছে এই ছবি তৈরিতে ১৫০ কোটি টাকা খরচ হয়েছে, তখন প্রযোজক জানালেন যে ছবির বাজেট সম্পর্কে বাড়িয়ে বলা হচ্ছে। এবং তিনি এও জানান যে 'ওহ মাই গড ২' ছবির জন্য নাকি অক্ষয় কুমার এক টাকাও পারিশ্রমিক নেননি। 

'ওএমজি ২' ছবির জন্য এক পয়সাও নেননি অক্ষয়

সম্প্রতি এক সাক্ষাৎকারে ছবির প্রযোজক অজিত অন্ধরে জানান যে 'OMG 2' ছবিতে অভিনয় করার জন্য এক টাকাও পারিশ্রমিক নেননি অক্ষয় কুমার। প্রযোজক আরও জানান যে ছবির সঙ্গে অক্ষয় কুমার অর্থনৈতিক ও সৃজনশীল, দুইভাবেই যুক্ত ছিলেন। 

প্রযোজক জানান, অভিনেতা ও তাঁর সম্পর্ক বহুদিনের। তাঁদের এক স্টুডিও হিসেবে সমঝোতা বহুদিনের কারণ তাঁরা একসঙ্গে 'ওএমজি', 'স্পেশাল ২৬' ও 'টয়লেট: এক প্রেম কথা'র মতো ছবি একসঙ্গে করেছেন। প্রযোজক বলেন, 'যে সমস্ত চিত্রনাট্য অপ্রচলিত কিন্তু বড় কোনও অর্থ বহন করে সেই ধরনের কাজের ক্ষেত্রে আমি ওঁর সঙ্গে একত্রে থাকি। ওঁকে ছাড়া এই ঝুঁকি নেওয়া অসম্ভব ছিল, সৃজনশীলতার দিক থেকে ও আর্থিক দিক থেকে, দুভাবেই তিনি সম্পূ্র্ণ রূপে নিয়োজিত ছিলেন।'

এই প্রতিবেদন অনুযায়ী, 'ওহ মাই গড ২' তৈরি করতে ৫০ কোটির থেকে খানিক কম খরচ হয়েছে। খুবই নিয়ন্ত্রিত পরিবেশে এই ছবির শ্যুটিং করা হয়েছে। এমনকী 'ওহ মাই গড' ছবিও মাত্র ২৫ কোটির নিয়ন্ত্রিত বাজেটে তৈরি হয়েছিল। 

উল্লেখ্য, দর্শকের ভালবাসায় উৎফুল্ল ছবির নির্মাতারা। গতকাল অর্থাৎ বৃহস্পতিবারই সোশ্যাল মিডিয়ায় দর্শকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন অক্ষয় কুমার, 'ওএমজি ২' ও 'গদর ২' ছবিকে ভালবাসা দেওয়ার জন্য। তিনি লেখেন, 'আমাদের দর্শকদের বড় ধন্যবাদ আমাদের এত ভালবাসা দেওয়ার জন্য।' ক্যাপশনে তিনি দুই ছবির নাম মিলিয়ে উল্লেখ করেন, 'ওহ মাই গদর'। ভারতীয় ফিল্মের ইতিহাসে দুর্দান্ত সপ্তাহ উপহার দেওয়ার জন্য কৃতজ্ঞতা জানান অভিনেতা। 

আরও পড়ুন: Durga Puja Film Releases: পুজোয় প্রেক্ষাগৃহে চারটি বড় বাংলা ছবি, কোনটি এগিয়ে আপনার পছন্দের তালিকায়?

আপাতত, 'ওহ মাই গড ২' ছবির বর্তমানে মোট আয় দাঁড়িয়েছে ৭৯.৪৭ কোটি টাকায়। স্বাধীনতা দিবসে এই ছবি ১৭.১০ কোটি টাকা আয় করে। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Govinda Extramarital Allegations: ‘পয়সাওয়ালা সুগার ড্যাডি পেয়েছো, ভাল জামাকাপড় তো পরো!’, গোবিন্দের ‘প্রেমিকা’কে কটাক্ষ স্ত্রী সুনীতার
‘পয়সাওয়ালা সুগার ড্যাডি পেয়েছো, ভাল জামাকাপড় তো পরো!’, গোবিন্দের ‘প্রেমিকা’কে কটাক্ষ স্ত্রী সুনীতার
Ankush Hazra:
"আরও একবার জন্ম নাও প্লিজ, ফিরে এসো আমার জীবনে", প্রিয় 'বাবলাকে' হারিয়ে আবেগঘন পোস্ট অভিনেতা অঙ্কুশ হাজরার
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল

ভিডিও

Red Road Independence Day: রেড রোডে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান, বাজল 'বন্দে মাতরম' | ABP Ananda
Tulu Mondal News: টুলু মণ্ডলের পাথর খাদানে DCR জালিয়াতিকাণ্ডে গ্রেফতার সরকারি আধিকারিক | ABP Ananda
CM Suvendu Adhikari: রেড রোডে ছাত্রছাত্রীদের সঙ্গে হাত মেলালেন মুখ্যমন্ত্রী | Red Road | ABP Ananda
Mahua Moitra: ফের বিক্ষোভের মুখে মহুয়া, কৃষ্ণনগর সার্কিট হাউজের সামনে বিক্ষোভ BJP-র| TMC | ABP Ananda
TMC Leader Arrested: 'পুলিশের ওপর হামলা, তোলাবাজি', গ্রেফতার Howrah-র এক তৃণমূল নেতা | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget