এক্সপ্লোর

Ranbir Alia Wedding Bash: রণবীর-আলিয়ার রিসেপশনের অন্দরের ছবি ফাঁস করলেন করিশ্মা

অর্জুন কপূর, মালাইকা অরোরা, তারা সুতারিয়া, কর্ণ জোহর, প্রীতম, আদিত্য রয় কপূর, গৌরী খান, শাহরুখ খানের উপস্থিতি নজর কাড়ে। খানা-পিনা, হইহুল্লোড়, নাচে-গানে জমজমাট হয়ে ওঠে দুই জনপ্রিয় তারকার রিসেপশন।

মুম্বই: গতকাল রণবীর কপূরের (Ranbir Kapoor) পালি হিলের বাড়ি বাস্তুতে (Vastu) বসেছিল তাঁর এবং আলিয়া ভট্টের (Alia Bhatt) গ্র্যান্ড রিসেপশন পার্টি। দুই পরিবারের সদস্যরা সেখানে উপস্থিত ছিলেন। রণবীর-আলিয়ার রিসেপশন (Ranbir Alia Reception) পার্টিতে হাজির হতে দেখা যায় বলিউডের একঝাঁক তারকাকে। অর্জুন কপূর, মালাইকা অরোরা, আদর জৈন, তারা সুতারিয়া, কর্ণ জোহর, প্রীতম, আদিত্য রয় কপূর, গৌরী খান, শাহরুখ খানের উপস্থিতি নজর কাড়ে। খানা-পিনা, হইহুল্লোড়, নাচে-গানে জমজমাট হয়ে ওঠে দুই জনপ্রিয় তারকার রিসেপশন। কোন কোন তারকা আসছেন, সেই ছবি ক্যামেরায় ধরা পড়লেও রিসেপশন পার্টির অন্দরের কোনও ছবিই দেখা যায়নি। কিন্তু বলিউড অভিনেত্রী করিশ্মা কপূর (Karishma Kapoor) তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে পার্টির অন্দরের ছবি ফাঁস করলেন। নবদম্পতির সঙ্গে তোলা ছবি পোস্ট করলেন সোশ্যাল মিডিয়ায়।

নবদম্পতির সঙ্গে করিশ্মা কপূর-

এদিন বলিউড অভিনেত্রী করিশ্মা কপূর তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে রণবীর-আলিয়ার রিসেপশনের ছবি শেয়ার করেছেন। ছবিতে দেখা যাচ্ছে নবদম্পতির সঙ্গে ক্যামেরায় পোজ দিয়েছেন তিনি। রণবীর কপূরকে দেখা যাচ্ছে কালো পোশাকে। অন্যদিকে আলিয়া ভট্টর পরনে ছিল রুপোলি রঙের পার্টির পোশাক। ছবি পোস্ট করে করিশ্মা কপূর লিখেছেন, 'অনেক ভালোবাসা মিস্টার আর মিসেস কপূর।'

আরও পড়ুন - Sanjay Dutt Updates: ক্যানসারে আক্রান্ত হওয়ার ভয়াবহ অভিজ্ঞতা জানালেন সঞ্জয় দত্ত

অন্যদিকে রণবীর কপূরের দিদি ঋদ্ধিমা কপূর সাহানিও তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে রিসেপশন পার্টির পোশাকে ছবি শেয়ার করেছেন। অভিনয় জগতে তিনি পা না রাখলেও, তাঁর স্টাইল স্টেটমেন্ট সবসময়ই নজরকাড়া। তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে ফুটে উঠেছে পার্টির একাধিক ছবি। রণবীর কপূরের তুতো ভাই আদর জৈনকে দেখা যায় বান্ধবী তারা সুতারিয়ার সঙ্গে।

প্রসঙ্গত, গত ১৪ এপ্রিল বিবাহবন্ধনে আবদ্ধ হন রণবীর কপূর ও আলিয়া ভট্ট। রণবীর কপূরের বাড়ি বাস্তুতেই বসেছিল তাঁদের বিয়ের আসর। দুই পরিবারের সদস্যরা ছাড়া সেখানে উপস্থিত ছিলেন হাতে গোনা কয়েকজন অতিথি। 

সেরা শিরোনাম

Salman Khan: অ্যাকশন সিকোয়েন্স করতে গিয়ে সেটেই বডি ডবলের হার্ট অ্যাটাক! বড় সিদ্ধান্ত নিলেন সলমন খান
অ্যাকশন সিকোয়েন্স করতে গিয়ে সেটেই বডি ডবলের হার্ট অ্যাটাক! বড় সিদ্ধান্ত নিলেন সলমন খান
Kareena Kapoor: পরিবারে আসছে নতুন সদস্য? তৃতীয় সন্তানের মা হতে চলেছেন করিনা কপূর? কী জানা গেল
পরিবারে আসছে নতুন সদস্য? তৃতীয় সন্তানের মা হতে চলেছেন করিনা কপূর? কী জানা গেল
Arjun Rampal: দীর্ঘ সম্পর্ক, ২ সন্তান... অবশেষে বিয়ে করলেন অর্জুন রামপাল, পাত্রী কে?
দীর্ঘ সম্পর্ক, ২ সন্তান... অবশেষে বিয়ে করলেন অর্জুন রামপাল, পাত্রী কে?
Salman Khan: দিল্লিতে সলমন খানের নামাঙ্কিত জিমে আগুন! কী ঘটেছে?
দিল্লিতে সলমন খানের নামাঙ্কিত জিমে আগুন! কী ঘটেছে?

ভিডিও

Jadavpur University: মেরামত করে ফিরল ঐতিহ্যের এমব্লেম, ৩ সদস্যের তদন্ত কমিটি যাদবপুরে
ED News : ইঞ্জিনিয়ারদের আপত্তি, তারপরেও কীভাবে প্রকল্পের অনুমোদন? আনন্দপুরে সাড়ে ৩ একর জমিতে আবাসন প্রকল্প, তদন্তে ED
Saokat Molla News | সওকত মোল্লার বিরুদ্ধে এবার UAPA-র ধারা? আরও বিপাকে সওকত?
Jadavpur University Chaos : যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গেরুয়া বাহিনীর সন্ত্রাস, অভিযোগ দায়েরে ৩৭ ঘণ্টা!
Kolkata Fire News | ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডে মৃত্যুমিছিল, ১৬টি হোটেল-রেস্তোরাঁ বন্ধের নির্দেশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bank of Baroda: কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
Embed widget