এক্সপ্লোর

Karisma Kapoor: অবশেষে করিশ্মা কপূর জানালেন তিনি ফের বিয়ের পিঁড়িতে বসবেন কিনা

সম্প্রতি অনুরাগীদের সঙ্গে কথাবার্তা বলছিলেন করিশ্মা কপূর (Karishma Kapoor)। সেখানেই এক অনুরাগী তাঁকে জিজ্ঞাসা করেন যে, তিনি ফের বিয়ের পিঁড়িতে বসবেন কিনা। খুব সুচতুরভাবে সেই প্রশ্নের উপর দিয়েছেন লোলো।

মুম্বই: রণবীর কপূরের (Ranbir Kapoor) বিয়ের ছবি প্রকাশ্যে আসতেই গুঞ্জন রটেছে যে ফের বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন বলিউড অভিনেত্রী করিশ্মা কপূর (Karishma Kapoor)। ঘটনার সূত্রপাত করেছেন তিনি নিজেই। আলিয়া ভট্টের হাত থেকে 'কলিরা' ছিটকে গিয়ে পড়ে তাঁর উপর। আর পঞ্জাবি রীতি অনুযায়ী নববধূর হাতের কলিরা যাঁর উপর গিয়ে পড়ে, পরবর্তীকে তিনি বিয়ের পিঁড়িতে বসেন। দীর্ঘদিন ধরে চলে আসছে এই ধারণা। সম্প্রতি সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে অনুরাগীদের সঙ্গে কথাবার্তা বলছিলেন করিশ্মা কপূর। সেখানেই এক অনুরাগী তাঁকে জিজ্ঞাসা করেন যে, তিনি ফের বিয়ের পিঁড়িতে বসবেন কিনা। আর খুব সুচতুরভাবে সেই প্রশ্নের উপর দিয়েছেন লোলো।

ফের কি বিয়ে করবেন করিশ্মা কপূর?

সদ্যই নিজের ইনস্টিগ্রাম হ্যান্ডলে অনুরাগীদের সঙ্গে প্রশ্ন-উত্তর পর্ব চালাচ্ছিলেন বলিউড অভিনেত্রী করিশ্মা কপূর। প্রশ্ন-উত্তর পর্বে যে কেউ অভিনেত্রীকে প্রশ্ন করতে পারেন। তেমনই এক অনুরাগী অভিনেত্রীকে সরাসরি জিজ্ঞাসা করেন যে, 'আপনি কি ফের বিয়ে করবেন?' অনুরাগীর সরাসরি প্রশ্নের সরাসরি উত্তর দিলেন করিশ্মা কপূর। তিনি বলেন, 'ডিপেন্ডস'। তার সঙ্গে সিদ্ধান্ত নিতে সমস্যা হওয়ার একটি মেয়ের ছবি দেন। অর্থাৎ তিনি বোঝাতে চাইলেন, সবটাই নির্ভর করছে সময়ের উপর। তিনি এখনও এই বিষয়ে কোনও সিদ্ধান্ত নেননি।

আরও পড়ুন - Avatar: The Way Of Water: আসছে জেমস ক্যামেরনের 'অবতার' ছবির সিক্যুয়েল, প্রকাশ্যে মুক্তির দিন

করিশ্মা কপূরের বিয়ের গুঞ্জন-

প্রসঙ্গত, রণবীর-আলিয়ার বিয়ের সময়ে নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে দুটি ছবি পোস্ট করেছেন করিশ্মা কপূর। একটিতে দেখা যাচ্ছে, তাঁর হাতে রয়েছে নববধূর 'কলিরা' (Kaleera)। আর অন্য ছবিটিতে রণবীর-আলিয়ার বিয়ের সময়ে উচ্ছ্বসিত অবস্থায় ক্যামেরাবন্দি হয়েছেন তিনি। ছবি দুটি পোস্ট করে করিশ্মা কপূর লিখেছেন, 'ইনস্টাগ্রাম বনাম বাস্তব। আমার উপর কলিরা এসে পড়েছে বন্ধুরা।' জানা যায়, পঞ্জাবি রীতি অনুযায়ী যখন কোনও বিয়ে হয়, তখন কনের হাতের গয়নার সঙ্গে থাকে সোনা-রুপোয় তৈরি আরও এক গয়না। তাকেই বলে কলিরা। বিয়ের সময় কনে তাঁর বোন কিংবা বন্ধুদের মাথার উপর নিজের হাত ঝাঁকান। আর কনের হাত থেকে সেই কলিরা ছিটকে গিয়ে যাঁর উপর পড়ে, বলা হয়, খুব শীঘ্রই তাঁর বিবাহ সম্পন্ন হবে। বহু বছর ধরে এমনটাই বিশ্বাস করা হচ্ছে। রণবীর-আলিয়ার বিয়েতে আলিয়ার হাত থেকে কলিরা গিয়ে পড়ে করিশ্মা কপূরের উপর। আর তার জন্য তাঁকে বেশ উচ্ছ্বসিতও দেখায়।

সেরা শিরোনাম

Lawrence Bishnoi: আমেরিকায় গ্রেফতার লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের ১ সদস্য, রোহিত শেট্টির বাড়ির বাইরে গুলি চলার পিছনে ছিল সে
আমেরিকায় গ্রেফতার লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের ১ সদস্য, রোহিত শেট্টির বাড়ির বাইরে গুলি চলার পিছনে ছিল সে
Salman Khan: সরকারের আপত্তি পিছিয়েছে ছবি-মুক্তি? ভারত-চিন সম্পর্ক নিয়ে সতর্কতা? সলমনের সাফ জবাব..
সরকারের আপত্তি পিছিয়েছে ছবি-মুক্তি? ভারত-চিন সম্পর্ক নিয়ে সতর্কতা? সলমনের সাফ জবাব..
Rajveer-Nandini: রাজ-নন্দিনীর ধাক্কাধাক্কি, চড়! 'মা মেনে নেবে না' বলে সম্পর্কে ইতি টানতে চান রাজবীর?
রাজ-নন্দিনীর ধাক্কাধাক্কি, চড়! 'মা মেনে নেবে না' বলে সম্পর্কে ইতি টানতে চান রাজবীর?
Jeetu-Srijla: 'হ্যাঁ বা না.. উত্তরটা দাও'.. প্রেম প্রস্তাব দিয়ে সৃজলার জবাব জানতে মরিয়া জিতু! কী বললেন নায়িকা?
'হ্যাঁ বা না.. উত্তরটা দাও'.. প্রেম প্রস্তাব দিয়ে সৃজলার জবাব জানতে মরিয়া জিতু! কী বললেন নায়িকা?

ভিডিও

CM Suvendu Adhikari:
Mamata Banerjee:
Kalipuja 2026| ৯১ তম বর্ষে নিমতলা অক্ষয় স্পোর্টিং ক্লাবের মণ্ডপে ঝিনুক দিয়ে বিভিন্ন ধরণের নকশা
CM Suvendu Adhikari:
Kalipuja | এবারের অন্যতম সেরা পুজোর পুরস্কার পেল মধ্য কলকাতার আমহার্স্ট স্ট্রিট একতা সঙ্ঘের পুজো

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget