এক্সপ্লোর

Kartik Aaryan: বিয়ে করতে চলেছেন কার্তিক আরিয়ান? কাকে?

Bollywood Celebrity Updates: কার্তিক আরিয়ানই কি এবার বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন? কয়েকজনের সঙ্গে তাঁর সম্পর্কের গুঞ্জন শোনা গিয়েছে ইতিমধ্যেই। তাহলে কাকে শেষ পর্যন্ত জীবনসঙ্গী করে নিতে চলেছেন অভিনেতা?

মুম্বই: বলিউডের এই প্রজন্মের তারকার মধ্যে অন্যতম জনপ্রিয় অভিনেতা কার্তিক আরিয়ান (Kartik Aaryan)। তাঁর হাতে রয়েছে একাধিক ছবি। শেষ মুক্তি পাওয়া ছবিগুলিও বক্স অফিসে দারুণ সাফল্য পেয়েছে। কেরিয়ারের মধ্যগগনে রয়েছেন তিনি এই মুহূর্তে। সেই কার্তিক আরিয়ানই কি এবার বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন? বেশ কয়েকজনের সঙ্গে তাঁর সম্পর্কের গুঞ্জন শোনা গিয়েছে ইতিমধ্যেই। তাহলে কাকে শেষ পর্যন্ত জীবনসঙ্গী করে নিতে চলেছেন অভিনেতা?

কার্তিক আরিয়ানের বিয়ের গুঞ্জন-

সারা আলি খান থেকে হৃত্বিক রোশনের তুতো বোন পশমিনা। বি টাউনের অনেকের সঙ্গেই নাম জড়ায় কার্তিক আরিয়ানের। আগে শোনা গিয়েছিল সারা আলি খানের সঙ্গে সম্পর্কে রয়েছেন তিনি। বর্তমানে শোনা যাচ্ছে, পশমিনার সঙ্গে ডেটিং করছেন অভিনেতা। শুধু তাই নয়, কেরিয়ারের মধ্যগগনে থাকতে থাকতেই ব্যক্তিগত জীবনেও পরিবর্তন আনতে চলেছেন অভিনেতা। বিভিন্ন সূত্রে খবর এমনটাই। কিন্তু কার্তিক কী বলছেন? এক সাক্ষাতকারে কার্তিক আরিয়ান বলেন, 'আমি আমার নিজের শর্তে জীবনে বাঁচি। কোথাও কোথাও সত্যিকারের বন্ধুত্বও থাকে। সব সম্পর্ককে প্রেমের সম্পর্ক দাগিয়ে দেওয়া ঠিক নয়। এগুলো আমাদের মতো তারকাদের জীবনেও অনেক প্রভাব ফেলে। আমি মোটা চামড়ার মানুষ নই। তাই আমার উপরে আমার পরিবারের উপরেও এর প্রভাব পড়ে।'

আরও পড়ুন - Somy Ali: 'শিকারী', সলমনকে নিয়ে ফের বিস্ফোরক তাঁর প্রাক্তন প্রেমিকা সোমি আলি

কার্তিক আরও বলছেন, 'আমার মা বলেন, আরও তিন - চার বছর কাজ করতে। তারপর বিয়ের কথা ভাবতে। এখন কাজে মন দেওয়ার সময়। এব বিষয়ে ভাবলে কাজ থেকে মন সরে যাবে। যা ক্ষতিকর প্রভাব ফেলবে কেরিয়ারে। এখন তাই আমি শুধুই কাজ এবং কেরিয়ারে মনোনিবেশ করতে চাই আরও বেশি করে। আর আমার পরিবারের পক্ষ থেকে যখন কোনও চাপ নেই, তখন এসব বিষয়ে এখনই ভাবতে চাই না।'

প্রসঙ্গত, কার্তিক আরিয়ানকে শীঘ্রই দেখা যাবে বেশ কিছু ছবিতে। তাঁর হাতে রয়েছে, 'ফ্রেডি', 'শেহজাদা', 'ক্যাপ্টেন ইন্ডিয়া' এবং আরও বেশ কিছু নাম ঠিক না হওয়া ছবির কাজ। তাঁর অভিনীত ফ্রেডি ছবির পোস্টার মুক্তি পেয়েছে ইতিমধ্যেই। ছবির প্রেক্ষাপট হিসেবে জানা যাচ্ছে, অভিনেতাকে ছবিতে একজন নিতান্তই লাজুক দাঁতের ডাক্তারের ভূমিকায় দেখা যেতে চলেছে। যে কিনা আবার রাত হলেই ঠান্ডা মাথার খুনি রূপে ধরা দেয়।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Koel Mallick: 'কোয়েল মল্লিক আগেই প্ল্যান করেছিলেন, তৃণমূলে থাকবেন না', সুকান্ত মজুমদারের মন্তব্যে বড় ইঙ্গিত
'কোয়েল মল্লিক আগেই প্ল্যান করেছিলেন, তৃণমূলে থাকবেন না', সুকান্ত মজুমদারের মন্তব্যে বড় ইঙ্গিত
Dev-Koel: সাংসদ পদ থেকে ইস্তফা, জল্পনার মধ্যেই দেবের সঙ্গে দেখা করলেন কোয়েল! নতুন সমীকরণ?
সাংসদ পদ থেকে ইস্তফা, জল্পনার মধ্যেই দেবের সঙ্গে দেখা করলেন কোয়েল! নতুন সমীকরণ?
Shakira on Messi: 'কে, কী বলল, তা দিয়ে মানুষকে বিচার করা যায় না', বিশ্বকাপ ফাইনালের আগে শাকিরার মুখে মেসি-বন্দনা
'কে, কী বলল, তা দিয়ে মানুষকে বিচার করা যায় না', বিশ্বকাপ ফাইনালের আগে শাকিরার মুখে মেসি-বন্দনা
Sonam Wangchuk: জলশূন্য হয়ে যাচ্ছে শরীর, সোনম ওয়াংচুককে হাঁটতেও নিষেধ করলেন চিকিৎসকেরা!
জলশূন্য হয়ে যাচ্ছে শরীর, সোনম ওয়াংচুককে হাঁটতেও নিষেধ করলেন চিকিৎসকেরা!

ভিডিও

Madan Mitra: 'কালীঘাট-তৃণমূল'-এর কর্মসূচিতে হঠাৎ হাজির হন 'ঋতব্রত-তৃণমূল'-এ যোগদানকারী কামারহাটির বিধায়ক
TMC News : ২১ জুলাইয়ের আগে আরও খালি 'কালীঘাট-তৃণমূল', এবার 'ঋতব্রত তৃণমূলে' গেলেন তাপস চট্টোপাধ্য়ায়ও
TMC News: একুশে জুলাইয়ের আগে আরও ফাঁকা 'কালীঘাট-তৃণমূল'
Haldia News : হলদিয়ায় বন্দর স্টেশনের অদূরে লাইনচ্যুত মালগাড়ির ৪টি বগি
Suvendu Adhikari:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Messi With Yamal: ইয়ামালকে স্নান করিয়ে দিচ্ছেন মেসি, ভাইরাল ছবিটি কি AI দিয়ে তৈরি? কী জানাল UNICEF?
ইয়ামালকে স্নান করিয়ে দিচ্ছেন মেসি, ভাইরাল ছবিটি কি AI দিয়ে তৈরি? কী জানাল UNICEF?
8th Pay Commission : ডিএ, বেতন বৃদ্ধি, ভাতা বাড়বে কতটা ? অষ্টম বেতন কমিশনে আসতে পারে কী কী বদল ?
ডিএ, বেতন বৃদ্ধি, ভাতা বাড়বে কতটা ? অষ্টম বেতন কমিশনে আসতে পারে কী কী বদল ?
Kajol at Kolkata: শুক্র-সকালে দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর পুজো দিলেন কাজল, কলকাতায় আসার কারণ কী?
শুক্র-সকালে দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর পুজো দিলেন কাজল, কলকাতায় আসার কারণ কী?
EPFO Interest: প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টে ৮.২৫ শতাংশ হারে সুদ জমা পড়া শুরু, কীভাবে দেখবেন আপনার টাকা এসেছে কি না?
প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টে ৮.২৫ শতাংশ হারে সুদ জমা পড়া শুরু, কীভাবে দেখবেন আপনার টাকা এসেছে কি না?
TMC News : মমতার সঙ্গ ছেড়ে বিজেপিতে এই দুই হেভিওয়েট ? শোরগোল রাজ্য রাজনীতিতে
TMC News : মমতার সঙ্গ ছেড়ে বিজেপিতে এই দুই হেভিওয়েট ? শোরগোল রাজ্য রাজনীতিতে
School Bus Accident : মর্মান্তিক ! স্কুলগাড়িতে সজোরে ধাক্কা ট্রেনের , মৃত্যুর কোলে ঢলে পড়ল একাধিক ছাত্রী
মর্মান্তিক ! স্কুলগাড়িতে সজোরে ধাক্কা ট্রেনের , মৃত্যুর কোলে ঢলে পড়ল একাধিক ছাত্রী
CM Suvendu Adhikari :“ প্রাক্তন মুখ্যমন্ত্রীকে বলব, এসে দেখে যাবেন, হেলিকপ্টার পাঠাবো..”, কোন প্রসঙ্গে বললেন শুভেন্দু অধিকারী ?
“ প্রাক্তন মুখ্যমন্ত্রীকে বলব, এসে দেখে যাবেন, হেলিকপ্টার পাঠাবো..”, কোন প্রসঙ্গে বললেন শুভেন্দু অধিকারী ?
Accident : ভয়াবহ দুর্ঘটনা! বিদ্যুতের তারে ঠেকল রথের চূড়া, বিদ্যুৎস্পৃষ্ট অন্তত ১৫
ভয়াবহ দুর্ঘটনা! বিদ্যুতের তারে ঠেকল রথের চূড়া, বিদ্যুৎস্পৃষ্ট অন্তত ১৫
Embed widget