এক্সপ্লোর

Shah Rukh Khan: সাফল্যে মোড়া ২০২৩, এবার কি 'ধুম ৪'-এ দেখা যাবে কিং খানকে?

'Dhoom 4': সোশ্যাল মিডিয়া এক্সে (পূর্ববর্তী ট্যুইটার) 'ধুম ৪' ট্রেন্ড করছে যেখানে অনুরাগীদের দাবি, এই ছবির জন্য পারফেক্ট কাস্ট হবেন শাহরুখ খান। এখানেই শেষ নয়। জল্পনা আরও...

নয়াদিল্লি: এক সপ্তাহ আগেই প্রেক্ষাগৃহে ফিরেছেন শাহরুখ খান (Shah Rukh Khan), চলতি বছরে তৃতীয়বার। মুক্তি পেয়েছে রাজকুমার হিরানি (Rajkumar Hirani) পরিচালিত 'ডাঙ্কি' (Dunki)। তিন ছবির দারুণ সাফল্যের হাত ধরে ২০২৩-কে বিদায় জানানোর অপেক্ষায় কিং খান, আর সেই সঙ্গে অনুরাগীরা উৎসাহের প্রহর গুনছে তাঁর ২০২৪ সালের প্ল্যান নিয়ে। এরই মাঝে গুঞ্জন তাঁকে নাকি দেখা যাবে 'ধুম' (Dhoom) ফ্র্যাঞ্চাইজির পরবর্তী ছবিতে। সত্যিই কি তাই?

'ধুম ৪' ছবিতে অভিনয় করবেন শাহরুখ খান?

২০২৩ সালে বক্স অফিসে ঝড় তুলেছেন শাহরুখ। প্রথমে 'পাঠান', তারপর 'জওয়ান', পরপর দুটি ছবিই বক্স অফিসে ১০০০ কোটির ক্লাবে পৌঁছেছে অনায়াসে। তবে আগামী বছরে কোন ছবি আসছে বা কী কাজ করবেন কিছুই সেভাবে জানাননি অভিনেতা। কিন্তু এরই মাঝে তাঁর অনুরাগীরা সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ড তৈরি করে ফেলেছেন, 'ধুম ৪' ছবিতে তাঁকে দেখা যাবে সেই তথ্য দিয়ে। যদিও এর কোনও নিশ্চিত তথ্য মেলেনি। 

সোশ্যাল মিডিয়া এক্সে (পূর্ববর্তী ট্যুইটার) 'ধুম ৪' ট্রেন্ড করছে যেখানে অনুরাগীদের দাবি, এই ছবির জন্য পারফেক্ট কাস্ট হবেন শাহরুখ খান। এখানেই শেষ নয়। আরও একাধিক সূত্রের দাবি, 'ধুম ৪' ছবিতে পুলিশ অফিসারের চরিত্রে দেখা যেতে পারে 'আর আর আর' অভিনেতা রাম চরণকে। শোনা যাচ্ছে প্রযোজনা সংস্থা 'যশ রাজ ফিল্মস' এই ছবির জন্য ইতিমধ্যেই কিং খানের সঙ্গে প্রাথমিক কথাবার্তা সেরে ফেলেছেন এবং যে কোনও দিনই নাকি ঘোষণা করা হতে পারে ছবির কথা। 

আরও পড়ুন: Hina Khan Hospitalised: 'কোনও ক্ষমতা নেই', প্রবল জ্বরে ভুগছেন, হাসপাতালে ভর্তি অভিনেত্রী হিনা খান

এর আগেও 'ধুম ৪' নিয়ে একাধিক জল্পনা তৈরি হয়েছে। শোনা গিয়েছিল এই জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজির চতুর্থ ছবিতে অভিনয় করবেন সলমন খান। যদিও পরবর্তীকালে সেই গুঞ্জন উড়িয়ে দেওয়া হয়। এছাড়া শোনা গিয়েছিল স্পাই ইউনিভার্সের পরবর্তী ছবি 'টাইগার ভার্সেস পাঠান'-এর জন্য একসঙ্গে কাজ করবেন শাহরুখ খান ও সলমন খান। ২০২৪ সালের জানুয়ারিতেই শ্যুটিং শুরুর কথা জানা গিয়েছিল। কিন্তু এখন শোনা যাচ্ছে এই ছবির কাজ পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে প্রযোজনা সংস্থা, কারণ 'টাইগার ৩'র বক্স অফিসে আশানুরূপ সাফল্য লাভ না করা। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Bollywood News: মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
Piyush Mishra Targets Naseeruddin Shah: নসীরুদ্দিন শাহকে বেনজির আক্রমণ কঙ্গনা রানাউতের, পাশে পেলেন বলিউডের আর এক অভিনেতাকে?
নসীরুদ্দিন শাহকে বেনজির আক্রমণ কঙ্গনা রানাউতের, পাশে পেলেন বলিউডের আর এক অভিনেতাকে?

ভিডিও

Samik Bhattacharya:
Nirmal Ghosh News: ‘সত্যি বলতে আমরা কেউ জানতাম না উনি কোথায় ছিলেন', বললেন নির্মল ঘোষের মেয়ে
Agnimitra Paul: কেউ যদি নেতাজিকে অপমান করেন, আমরা ছেড়ে কথা বলব না: অগ্নিমিত্রা পাল | ABP Ananda
Sajal Ghosh on Nirmal Ghosh: ‘এমন কোনও পাপ, নোংরামি নেই, যা করেনি’, নির্মল ঘোষ প্রসঙ্গে বললেন সজল ঘোষ
Abhishek Banerjee PA News: শালবনির জমি মামলাতেই কাল ফের তলব সুমিত রায়কে | Sumit Roy | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
IND vs BAN: বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
Netaji Subhas Chandra Bose: 'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
Uttar Pradesh News: ১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
Embed widget