এক্সপ্লোর

Ishaa Saha: অভিনয়ের পর এবার প্লেব্যাকে ইশা?

Ishaa Saha Update: সদ্য সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেছেন ইশা। সেখানে দেখা যাচ্ছে, রেকর্ডিং স্টুডিওতে রয়েছেন তিনি। আর তাঁর মিঠে গলায় শোনা যাচ্ছে কাছের মানুষ ছবির মুক্তি দাও গানটি

কলকাতা: তাঁর মিষ্টি হাসি, ধারালো অভিনয় আর বুদ্ধিদীপ্ত কথাবার্তা, ইতিমধ্যেই মন ছুঁয়ে গিয়েছে বাঙালির। বিভিন্ন চরিত্রে তাঁর অভিনয় বুঝিয়ে দিয়েছে, ইশা সাহা (Ishaa Saha) লম্বা দৌড়ের ঘোড়া। তবে এবার রেকর্ডিং স্টুডিওতে ইশা! গানও গাইবেন নায়িকা? 

হ্যাঁ, নায়িকার সুরেলা গলায় গান শোনা গেল ঠিকই, তবে তা প্লেব্যাকের জন্য নয়। আগামীকাল অর্থাৎ ৩০ তারিখেই মুক্তি পাবে দেব (Dev), প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee) ও ইশা অভিনীত কাছের মানুষ (Kacher Manush)। এই ছবির গান ইতিমধ্যেই মুক্তি পেয়ে গিয়েছে বেশ কয়েকটি। এরমধ্যে যে গানটি দর্শকদের বেশ মনে ধরেছে সেটি হল মুক্তি দাও। পর্দায় দর্শকেরা এই গানটি শুনতে পাবেন সোনু নিগম (Sonu Nigam)-এর কন্ঠে। এই গানের প্রচার করতে সদ্য কলকাতাতেও এসেছিলেন সোনু। কিন্তু দর্শকদের পাশাপাশি এই গান যে এতটা মন ছুঁয়েছিল ইশার যে তিনি নিজের প্রথম গানের কভার করার জন্য এটিকেই বেছে নেবেন তা কে জানত?

সদ্য সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেছেন ইশা। সেখানে দেখা যাচ্ছে, রেকর্ডিং স্টুডিওতে রয়েছেন তিনি। আর তাঁর মিঠে গলায় শোনা যাচ্ছে কাছের মানুষ ছবির মুক্তি দাও গানটি। ক্যাপশানে ইশা লিখছেন, 'আমি গায়িকা নই। কিন্তু এই গানটা সত্যিই এত মন ছুঁয়েছে... আমার এবং আপনাদের... যেভাবে আপনারা ভালোবেসেছেন এবং প্রচুর রিলস, কভার, মন্তব্যের মাধ্যমে ভালোবাসা জানিয়েছেন, আমরা আপ্লুত। সেই ভালো লাগা থেকেই আমার এই চেষ্টা... ধরে নিন এটা আমার 'মুক্তি দাও' গানের কভার।'

আরও পড়ুন: Nusrat Jahan: ডায়েটকে 'টাটা', দুর্গাপুজোর স্রোতে গা ভাসাতে তৈরি নুসরত

সেইসঙ্গে ইশা দেব ও ছবির সঙ্গীত পরিচালককেও ধন্যবাদ জানাতে ভোলেননি। আর ইশার এই ভিডিওতর কমেন্ট সেকশন উপচে পড়েছে প্রশংসায়। সন্দীপ্তা সেন (Sandipta Sen) থেকে শুরু করে সোহিনী সরকার (Sohini Sarkar), সুস্মিতা চট্টোপাধ্যায় (Sushmita Chatterjee), অর্জুন দত্ত (Arjun Dutta) সবাই প্রশংসায় ভরিয়ে দিয়েছেন ইশাকে। মজার মন্তব্য করেছেন দেবও। তবে নায়িকার গানের গলা যে এত মিষ্টি.. এই ভিডিও না প্রকাশ হলে তা কি জানা যেত?

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Ishaa Saha (@ishaasaha_official)

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

P. C. Sorcar Jr.: জাপানি মেয়ের প্রেমপত্র গিয়ে পড়ল বাবার হাতে, এল দ্বিতীয় বিয়ের প্রস্তাব ও! অজানা পি সি সরকার জুনিয়র
জাপানি মেয়ের প্রেমপত্র গিয়ে পড়ল বাবার হাতে, এল দ্বিতীয় বিয়ের প্রস্তাব ও! অজানা পি সি সরকার জুনিয়র
Taslima Nasrin: 'দরজাটা খুলেছে, আর যেন বন্ধ না হয়.. কাউকে অপছন্দ হলে যেন আর নির্বাসিত না করা হয়', অকপট তসলিমা নাসরিন
'দরজাটা খুলেছে, আর যেন বন্ধ না হয়.. কাউকে অপছন্দ হলে যেন আর নির্বাসিত না করা হয়', অকপট তসলিমা নাসরিন
Taslima Nasrin: কলকাতায় এসে নিজের পুরনো বাড়ি দেখতে যেতে চান তসলিমা নাসরিন, ঘুরতে চান বইপাড়াতেও
কলকাতায় এসে নিজের পুরনো বাড়ি দেখতে যেতে চান তসলিমা নাসরিন, ঘুরতে চান বইপাড়াতেও
Satabdi Roy: প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ, 'বিজেপিতে যোগ দেওয়ার অফার আসলে...' প্রশ্ন শুনে কী করলেন শতাব্দী রায়?
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ, 'বিজেপিতে যোগ দেওয়ার অফার আসলে...' প্রশ্ন শুনে কী করলেন শতাব্দী রায়?

ভিডিও

Burdwan News: ডিজিটালের মাধ্য়মেই নিয়োগ হচ্ছে এবং পেমেন্টও ডিজিটাল প্রক্রিয়াতেই হচ্ছে:ব্রিগেডিয়ার দাস
Terrorist Arrest: 'হুঙ্কারের সরকার চলছে, শুধুই হুঙ্কার দিচ্ছে', বললেন প্রদীপ্ত মুখোপাধ্যায় | ABP
BJP Government: সরকারি জমি দখল করে তৃণমূলের পার্টি অফিস তৈরি,চলল বুলডোজার
Satabdi Roy । তৃণমূল ছেড়ে NCPI-তে শতাব্দী রায়, দিল্লিতে গিয়ে করলেন প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ
Chhok Bhanga 6ta: 'ধৃত জঙ্গির কাছে মুখ্যমন্ত্রীর লোকেশন, মোবাইল চার্ট!'খবর বেঙ্গল STF সূত্রে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget