এক্সপ্লোর

Ranveer Singh Update: স্যর ভিভ রিচার্ডসকে আউট করা কপিল দেবের বিখ্যাত ক্যাচ আয়ত্ত করতে কত সময় নিয়েছিলেন রণবীর?

ছবি তৈরির সময়কার স্মৃতিচারণা করতে গিয়ে রণবীর জানালেন, পরিচালক কবীর খান তাঁকে পরামর্শ দিয়েছিলেন কপিল দেবের সঙ্গে কিছুটা সময় কাটানোর জন্য। যাতে তিনি পর্দায় কিংবদন্তি ক্রিকেটারকে ফুটিয়ে তুলতে পারেন।

মুম্বই: খ্যাতির শীর্ষে বলিউড অভিনেতা রণবীর সিংহ (Ranveer Singh)। সদ্যই মুক্তি পেয়েছে তাঁর বহু প্রতীক্ষিত ছবি 'এইট্টি থ্রি' (83)। ছবিতে অসাধারণ অভিনয় দক্ষতা দিয়ে দর্শক থেকে সমালোচক প্রত্যেকের মন জিতে নিয়েছেন অভিনেতা। ১৯৮৩ সালের ২৫ জুন মদন লালের ডিলিভারিতে বিখ্যাত ক্যাচ নিয়ে কিংবদন্তি ক্রিকেটার কপিল দেব (Kapil Dev) আউট করেছিলেন আর এক কিংবদন্তি ক্রিকেটার স্যর ভিভ রিচার্ডসকে। সেই বিশ্ব বিখ্যাত ক্যাচ পর্দায় সঠিক ভাবে ফুটিয়ে তোলার জন্য আয়ত্ত করতে কতদিন সময় নিয়েছিলেন রণবীর সিংহ? সম্প্রতি এক সাক্ষাৎকারে প্রকাশ করলেন ঐতিহাসিক এই ছবির অনেক অজানা গল্প।

মুক্তি পাওয়ার পর থেকেই বক্স অফিসে দারুণ সাফল্য পেতে শুরু করেছে '৮৩'। ইতিমধ্যেই সিনেমাহলে টিকিট কেটে দেখতে যাওয়া দর্শকের ঢল নেমেছে। বিশ্বের নানা প্রান্ত থেকে প্রশংসা পাচ্ছেন মুখ্য চরিত্রে অভিনয় করা রণবীর সিংহ। সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেতা ছবি তৈরির সময়কার অনেক অজানা গল্প তুলে ধরলেন দর্শকের কাছে। জানালেন কীভাবে তিনি কিংবদন্তি কপিল দেবের জুতোয় পা গলালেন।

আরও পড়ুন - Katrina Vicky Wedding Pics: ভিকি-ক্যাটরিনার বিয়ের অদেখা ছবি ভাইরাল নেট দুনিয়ায়

'বাজিরাও', 'পদ্মাবত', 'সিম্বা', 'গাল্লি বয়' কিংবা হালের 'এইট্টি থ্রি', রণবীর সিংহ এমন একজন অভিনেতা যিনি যেকোনও চরিত্রেই দক্ষতার সঙ্গে অভিনয় করতে পারেন। এক একটি ছবিতে এক এক রকমের চরিত্রে অভিনয় করে দর্শকের পছন্দের তালিকায় জায়গা করে নিয়েছেন। বহুমুখী প্রতিভার জোরে ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে নিজের জায়গা ক্রমশ পাকা করে ফেলছেন রণবীর। সাক্ষাৎকারে রণবীর সিংহ বলেন, 'এই মুহূর্তে আমি সুনীল গাভাসকর স্যর, মদনলাল স্যর, কপিল স্যর, বলবিন্দর সিংহ সান্ধু স্যর, পিআর মান সিংহ স্যরের কাছ থেকে আমার কাজের জন্য প্রশংসা পাচ্ছি। এর থেকে আর বেশি কী চাই। এমন কিংবদন্তিরা যখন কাজের প্রশংসা করেন, তখন আর কীই বা চাওয়ার থাকে।'

ছবি তৈরির সময়কার স্মৃতিচারণা করতে গিয়ে রণবীর জানালেন, পরিচালক কবীর খান তাঁকে পরামর্শ দিয়েছিলেন কপিল দেবের সঙ্গে কিছুটা সময় কাটানোর জন্য। যাতে তিনি পর্দায় সঠিকভাবে কিংবদন্তি ক্রিকেটারকে ফুটিয়ে তুলতে পারেন। তিনি বলেন, 'আমি কপিল স্যরের সঙ্গে ওঁর বাড়িতে কিছুটা সময় কাটানোর সৌভাগ্য অর্জন করতে পেরেছি। ওঁর হাসি, ওঁর হাঁটাচলা, ওঁর কথা বলা, ওঁর ডান্স সমস্ত কিছুই ধীরে ধীরে আয়ত্ব করেছি। স্কুলজীবনে আমি নিজেও ক্রিকেট খেলতাম। সেই সময় আমি খুবই ভালো ব্যাটার ছিলাম। সঙ্গে ভালো ফিল্ডারও। তাই ব্যাটিং করাটা আমার কাছে খুব একটা বড় কোনও ব্যাপার ছিল না। আর অভিনয়ের কথা বলতে গেলে আমি পেশাদার। যেকোনও চরিত্রে অভিনয় করতে পারি। তবে হ্যাঁ। বোলিংটা বেশ শক্ত কাজ ছিল যা আমাকে শিখতে হয়। এর জন্য আমাকে বেশ কয়েক মাস পরিশ্রম করতে হয়। বোলিং করার সময় কীভাবে কপিল স্যরের কব্জি ঘোরে, ওঁর বিখ্যাত লাফ, বল করার সময় ওঁর অ্যাটিটিউড, এগুলো আয়ত্ত করতে সময় লেগেছে।'

রণবীর আরও বলেন, 'কপিল স্যরের বিখ্যাত ক্যাচ, যা স্যর ভিভ রিচার্ডসকে আউট করেছিল, সেটা আয়ত্ব করতে আমার অনেকটা সময় লেগেছিল। প্রায় ৬ মাস পর আমি সঠিকভাবে ওই ক্যাচ ধরার কায়দাটা আয়ত্ত করতে পেরেছিলাম।'

সেরা শিরোনাম

Tollywood News: কে শিকার, কেই বা শিকারী? রজতাভ আর যুধাজিতের গল্পে থাকছে আর কী কী চমক?
কে শিকার, কেই বা শিকারী? রজতাভ আর যুধাজিতের গল্পে থাকছে আর কী কী চমক?
Gourab Chatterjee: উত্তমকুমারের পরিবারের অংশ হওয়ায় একটা বাড়তি দায়িত্ব নিয়ে চলেছি চিরকাল: গৌরব
উত্তমকুমারের পরিবারের অংশ হওয়ায় একটা বাড়তি দায়িত্ব নিয়ে চলেছি চিরকাল: গৌরব
Soumitrisha Kundu: 'বাইক দুর্ঘটনা, মাথায় স্টিচ করতে হয়েছিল ছেলেটির..', কোন ঘটনা আজও ভুলতে পারেননি সৌমিতৃষা?
'বাইক দুর্ঘটনা, মাথায় স্টিচ করতে হয়েছিল ছেলেটির..', কোন ঘটনা আজও ভুলতে পারেননি সৌমিতৃষা?
Srijla Guha: 'তুমি আমায় ভালবাসা শেখাবে?' জিতুর সঙ্গে 'বন্ধুত্ব', কিন্তু রাজবীরকে নিয়ে ফুঁসছেন সৃজলা!
'তুমি আমায় ভালবাসা শেখাবে?' জিতুর সঙ্গে 'বন্ধুত্ব', কিন্তু রাজবীরকে নিয়ে ফুঁসছেন সৃজলা!

ভিডিও

Chorbagan Incident Update | চোরবাগান বিপর্যয়ে ধৃত ঘোষকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ | ABP Ananda
BJP Leader Arrested: ফের তোলাবাজির অভিযোগ, এবার গ্রেফতার এক বিজেপি নেতা | Kharagpur | ABP Ananda
College Street Chaos: SFI-ABVP সংঘর্ষে অবরুদ্ধ বইপাড়া, ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা দু'পক্ষের | ABP
College Street Chaos: সম্মুখসমরে SFI-ABVP, বইপাড়ায় বই নিয়ে তুলকালাম | ABP Ananda
College Street:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Kolkata Fire: রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
Embed widget