এক্সপ্লোর

Manike Mage Hithe: ইওহানির সঙ্গে 'মানিকে মাগে হিথে' গানে নাচ জ্যাকলিনের, ভাইরাল ভিডিও

বেশ কয়েকমাস আগে ইউটিউবে মুক্তি পায় একটি সিংহলী গান। 'মানিকে মাগে হিথে' (Manike Mage Hithe)। গানটি মুক্তি পাওয়ার সঙ্গে সঙ্গেই শ্রোতাদের এতটাই মনের কাছের হয়ে ওঠে যে তা ভাইরাল হতে সময় নেয়নি।

মুম্বই: দুজনেরই জন্মভূমি শ্রীলঙ্কা। একজন বলিউডে এসে অভিনয় দিয়ে দর্শকদের মন জিতে নিয়েছেন। আর অন্যজন গানের মাধ্যমে শ্রোতাদের মন জিতে নিয়েছেন। হ্যাঁ, ঠিকই ধরেছেন বলিউড অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজ (Jacqueline Fernandez) এবং সিংহলী গায়িকা ইওহানির (Yohani) কথাই বলছি। 'মানিকে মাগে হিথে' (Manike Mage Hithe) গানে এবার একসঙ্গে পারফর্ম করলেন জ্যাকলিন ও ইওহানি। আর সেই ভিডিও নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে শেয়ার করেছেন 'রয়' অভিনেত্রী।

বেশ কয়েকমাস আগে ইউটিউবে মুক্তি পায় একটি সিংহলী গান। 'মানিকে মাগে হিথে'। গানটি মুক্তি পাওয়ার সঙ্গে সঙ্গেই শ্রোতাদের এতটাই মনের কাছের হয়ে ওঠে যে তা ভাইরাল হতে সময় নেয়নি। যদিও এই গান আগেও মুক্তি পেয়েছিল অন্য গায়কের গলায়। কিন্তু তখন তা এতটা জনপ্রিয় হয়ে ওঠেনি। ইওহানি ডি সিলভা এই গানটি গাওয়ার পরই তা মারাত্মকভাবে জনপ্রিয় হয়ে ওঠে। সাধারণ নেট নাগরিক থেকে বলিউডের তারকারাও কেউ বাকি নেই যিনি এই গানে নিজের মতো করে পারফর্ম করেননি। মাধুরী দীক্ষিত থেকে টাইগার শ্রফ, শিল্পা শেট্টিরা প্রত্যেকেই এই গানটিতে নিজের মতো করে পারফর্ম করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন। পাশাপাশা অন্যান্য ভাষার গায়করা এই গান নিজের মতো করে গেয়েও পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়। আর এবার দুই শ্রীলঙ্কান তারকার মেলবন্ধনে জমে উঠল 'মানিকে মাগে হিথে'।

আরও পড়ুন - Kangana on Diwali 2021: দীপাবলিতে বড় ঘোষণা কঙ্গনা রানাউতের

২০০৯ সালে রীতেশ দেশমুখের বিপরীতে 'আলাদিন' ছবি দিয়ে বলিউডে ডেবিউ করেন জ্যাকলিন ফার্নান্ডেজ। এরপর তাঁর জনপ্রিয়তা দিন দিন বেড়েছে। কখনও তাঁকে দেখা গিয়েছে সলমন খানের বিপরীতে 'কিক' ছবিতে। তো কখনও তিনি অর্জুন রামপাল, রণবীর কপূরের সঙ্গে 'রয়' ছবিতে অভিনয় করেছেন। শেষবার তাঁকে অর্জুন কপূর, ইয়ামি গৌতম, সেফ আলি খানের সঙ্গে 'ভূত পুলিশ' ছবিতে দেখা গিয়েছে। ফলে বলিউডে তিনি গত কিছু বছরে বেশ পাকাপোক্ত জায়গা তৈরি করে নিয়েছেন। 'বচ্চন পাণ্ডে', 'সার্কাস', 'অ্যাটাক'-র মতো তাঁর হাতে একাধিক ছবির কাজ রয়েছে। আর অন্যদিকে 'মানিকে মাগে হিথে' গেয়ে জনপ্রিয় হওয়া ইওহানিও খুব শীঘ্রই বলিউডে ডেবিও করতে চলেছেন। একটি ছবিতে তাঁর এই জনপ্রিয় গান হিন্দি ভার্সনে দেখা যাবে। 

সেরা শিরোনাম

Dev-Jeet: স্বাধীনতা দিবসে বড়পর্দায় জিৎ, জেনেই ছবির মুক্তি পিছিয়ে দিলেন দেব!
স্বাধীনতা দিবসে বড়পর্দায় জিৎ, জেনেই ছবির মুক্তি পিছিয়ে দিলেন দেব!
Jeet New Film: জট কাটিয়ে, অবশেষে মুক্তি পাচ্ছে জিতের নতুন সিনেমা
জট কাটিয়ে, অবশেষে মুক্তি পাচ্ছে জিতের নতুন সিনেমা
Rajesh Sharma Health Update: সেটেই বিষাক্ত পোকার কামড়, মিলেছিল প্রাথমিক চিকিৎসা? কেন কলকাতা ফিরে ভর্তি হলেন হাসপাতালে? রাজেশ শর্মার অসুস্থতায় একাধিক প্রশ্ন
সেটেই বিষাক্ত পোকার কামড়, মিলেছিল প্রাথমিক চিকিৎসা? কেন কলকাতা ফিরে ভর্তি হলেন হাসপাতালে? রাজেশ শর্মার অসুস্থতায় একাধিক প্রশ্ন
Rajesh Sharma: শ্যুটিংয়ে বিষাক্ত পোকার কামড়, শরীরে ছড়াচ্ছে বিষক্রিয়া! কিছুতেই বিপদ কাটছে না রাজেশ শর্মার!
শ্যুটিংয়ে বিষাক্ত পোকার কামড়, শরীরে ছড়াচ্ছে বিষক্রিয়া! কিছুতেই বিপদ কাটছে না রাজেশ শর্মার!

ভিডিও

Barasat Medical College News | বারাসাত মেডিক্যাল কলেজে সারপ্রাইজ ভিজিট স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়ের
Sujit Bose News | পুর নিয়োগ দুর্নীতি মামলায় প্রাক্তন মন্ত্রী সুজিত বসুর বিরুদ্ধে প্রথম সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ ইডির
Nabanna News | রাজ্য সরকারি দফতরের Group C ও Group D কর্মীদের ক্ল্যারিক্যাল ক্যাডারে পদোন্নতি নিয়ে বড় সিদ্ধান্ত নবান্নের
Agnimitra Paul on Asansole News | ফুটপাথ দখল করে দোকান, সামনের অংশ সরানোর নির্দেশ অগ্নিমিত্রা পালের | ABP ANANDA LIVE
Barun Biswas Files Reopen | এবার খুলছে বরুণ বিশ্বাস ফাইলস? সুটিয়ার নিহত প্রতিবাদী শিক্ষকের বাড়িতে CID

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Chian Fire Death Toll: চিনে জুতোর কারখানায় ভয়াবহ আগুন, লেলিহান শিখার গ্রাসে গোটা বহুতল, বহু শ্রমিকের মৃত্যু
চিনে জুতোর কারখানায় ভয়াবহ আগুন, লেলিহান শিখার গ্রাসে গোটা বহুতল, বহু শ্রমিকের মৃত্যু
BJP News: বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
BJP News: ‘শি ইজ ফিনিশড, দেওয়াল লিখন পড়তে পারেননি’, বললেন সুখেন্দুশেখর, বিজেপি-তে যোগ দিয়েই কি মমতাকে নিশানা?
‘শি ইজ ফিনিশড, দেওয়াল লিখন পড়তে পারেননি’, বললেন সুখেন্দুশেখর, বিজেপি-তে যোগ দিয়েই কি মমতাকে নিশানা?
FIFA World Cup 2026: মারা গিয়েছিলেন, শুরু হয়েছিল অন্ত্যেষ্টির ভাবনা! অলৌকিকভাবে বেঁচে যান নরওয়েকে শেষ আটে তোলা কোচ
মারা গিয়েছিলেন, শুরু হয়েছিল অন্ত্যেষ্টির ভাবনা! অলৌকিকভাবে বেঁচে যান নরওয়েকে শেষ আটে তোলা কোচ
Prosenjit Chatterjee: অমিত শাহের সঙ্গে সাক্ষাতের পর আজ নবান্নে শুভেন্দু অধিকারীর সঙ্গে সাক্ষাতে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়
অমিত শাহের সঙ্গে সাক্ষাতের পর আজ নবান্নে শুভেন্দু অধিকারীর সঙ্গে সাক্ষাতে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়
Baruipur Incident : বারুইপুর কাণ্ডে নিরপরাধ, তাও হত্যা! অভাবের সংসার ইন্দ্রজিতের, অর্থ জোগাতে কী করতেন জানেন ?
বারুইপুর কাণ্ডে নিরপরাধ, তাও হত্যা! অভাবের সংসার ইন্দ্রজিতের, অর্থ জোগাতে কী করতেন জানেন ?
Yusuf Pathan: নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ বহরমপুরের সাংসদ ইউসুফ পাঠানের
নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ বহরমপুরের সাংসদ ইউসুফ পাঠানের
US-Iran Strikes : ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
Embed widget