এক্সপ্লোর

Mona Singh: বাস্তবে কেমন দেখতে জানতেন না সহকর্মীরাও, থেকেছেন হোটেলে, 'জসসি জ্যায়সি...'র গল্প শোনালেন মোনা সিংহ

'Jassi Jaissi Koi Nahin': এই চরিত্রের জন্য কতটা পরিশ্রম করতে হয়েছিল মোনা সিংহকে (Mona Singh), জানেন? এক সাক্ষাৎকারে সেই অভিজ্ঞতা শেয়ার করেন অভিনেত্রী, জানান একাধিক নিষেধাজ্ঞার কথাও। 

মুম্বই: ২০০৩ সালের বিখ্যাত ধারাবাহিক 'জসসি জ্যায়সি কোই নহি' (Jassi Jaissi Koi Nahin)। মনে পড়ে? মোটা কাচের কালো ফ্রেমের চশমা, চুলে টেনে বাঁধা, উঁচু দাঁত, পরনে গলা থেকে পা পর্যন্ত ঢাকা চুড়িদার, তথাকথিত নায়িকাসুলভ একেবারেই নয়। আর হয়তো সেই কারণেই সকলের মনে সহজেই স্থান পেয়েছিল জসসি। কিন্তু এই চরিত্রের জন্য কতটা পরিশ্রম করতে হয়েছিল মোনা সিংহকে (Mona Singh), জানেন? এক সাক্ষাৎকারে সেই অভিজ্ঞতা শেয়ার করেন অভিনেত্রী, জানান একাধিক নিষেধাজ্ঞার কথাও। 

'জসসি' হওয়া সহজ ছিল না, কোন অভিজ্ঞতার কথা শোনান মোনা?

জানেন কি, 'জসসি জ্যায়সি কোই নহি' ধারাবাহিকে অভিনয় করার জন্য মোনা সিংহকে যে চুক্তি সই করতে হয়েছিল, তাতে পরিষ্কার উল্লেখ করা ছিল যে নিজের পরিচয় তাঁকে গোপন রাখতে হবে। অর্থাৎ জসসিকে ব্যক্তিগত জীবনে কেমন দেখতে, সে আসলে কেমন, কোনও কিছুই প্রকাশ্যে আনা বারণ ছিল। আর এই গোপনীয়তা কেবল দর্শকের জন্যই নয়, তাঁর সহ-অভিনেতারা পর্যন্ত তাঁর আসল পরিচয়, রূপ, গুণ সম্পর্রে অবহিত ছিলেন না। এছাড়া কোনও ধরনের কসমেটিক পদ্ধতির মধ্যে দিয়ে যাওয়া তাঁর বারণ ছিল। এখানেই শেষ নয়, তাঁকে একটি হোটেলে থাকতে হত, যাতে মিডিয়ার থেকে তাঁর পরিচয় গোপন থাকে। 

সম্প্রতি এক সাক্ষাৎকারে ভারতীয় টেলিভিশনের জনপ্রিয় শো 'জসসি জ্যায়সি কোই নহি'র জসসি ওরফে মোনা সিংহ, ওই শো সম্পর্কে বলতে গিয়ে আবেগঘন হয়ে পড়েন। সেখানেই তিনি জানান যে ওই ধারাবাহিকে তাঁর সঙ্গে যাঁরা অভিনয় করতেন, তাঁরাও জানতেন না যে তাঁকে কেমন দেখতে। 

তিনি বলেন, 'চুক্তি বেশ কঠোর ছিল সেই সময়ে। আমি কাউকে বলতে পারতাম না যে বাস্তব জীবনে আমাকে কেমন দেখতে বা আমি কে বা আমার নাম কী? এই শোয়ের জন্য যে প্রথম পুরস্কার আমি পাই তা জসমীত ওয়ালিয়া হিসেবে, মোনা সিংহ হিসেবে নয়। আমি ভাবতাম যে কবে লোকে আমাকে দেখবে, আমাকে চিনবে। কিন্তু শো-টা এত জনপ্রিয় ছিল যে সেখানে জসসি হওয়াও বিশাল ব্যাপার ছিল। প্রচুর পরিমাণে নিষেধাজ্ঞা ছিল সেই সময় যেমন কোনও অভিনেতা, এমনকী আমার জসসি জ্যায়সি... সহ-অভিনেতারাও তখন জানতেন না যে আমাকে বাস্তবে কেমন দেখতে।' 

তিনি জানান যে প্রেস, মিডিয়া চ্যালেঞ্জ ছোড়ে যে তাঁরা ওঁর আসল পরিচয় ফাঁস করেই ছাড়বেন। তার থেকে বাঁচতেও উপায় বের করে প্রযোজনা সংস্থা। মোনা বলেন, 'প্রেস, মিডিয়া তখন পাল্টা চ্যালেঞ্জ করে যে তাঁরা আমার আসল পরিচয়, আমার ঠিকানা এবং বাস্তব জীবনে আমাকে কেমন দেখতে ফাঁস করবেন। চাপে পড়ে চ্যানেল থেকে আমাকে আমার বাড়ি থেকে বের করে হোটেলে নিয়ে গিয়ে রাখা হয়। আমি একটা হোটেলে থাকতাম, আমার গাড়ি বদলানো হত, এবং আমি সবসময়ে হোটেলের মধ্যে জসসি লুকে তৈরি হয়ে তারপর সেটের জন্য বের হতাম।'

আরও পড়ুন: 'Pushpa 2' Release Delayed: ফের পিছিয়ে গেল 'পুষ্পা ২' মুক্তির তারিখ? ১৫ অগাস্টের বদলে কবে আসছেন অল্লু অর্জুন?

এছাড়াও কোনও ধরনের ওয়্যাক্সিং, থ্রেডিং ইত্যাদি ধরনের কসমেটিক প্রসিডিওর করাও বারণ ছিল। অজস্র নিয়ম কানুন মেনে তবেই দর্শকের প্রিয় জসসি হয়ে উঠতে পেরেছিলেন মোনা। 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Govinda Extramarital Allegations: ‘পয়সাওয়ালা সুগার ড্যাডি পেয়েছো, ভাল জামাকাপড় তো পরো!’, গোবিন্দের ‘প্রেমিকা’কে কটাক্ষ স্ত্রী সুনীতার
‘পয়সাওয়ালা সুগার ড্যাডি পেয়েছো, ভাল জামাকাপড় তো পরো!’, গোবিন্দের ‘প্রেমিকা’কে কটাক্ষ স্ত্রী সুনীতার
Ankush Hazra:
"আরও একবার জন্ম নাও প্লিজ, ফিরে এসো আমার জীবনে", প্রিয় 'বাবলাকে' হারিয়ে আবেগঘন পোস্ট অভিনেতা অঙ্কুশ হাজরার
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget