এক্সপ্লোর

'Pushpa 2' Release Delayed: ফের পিছিয়ে গেল 'পুষ্পা ২' মুক্তির তারিখ? ১৫ অগাস্টের বদলে কবে আসছেন অল্লু অর্জুন?

'Pushpa 2': 'পুষ্পা ২: দ্য রুল' ছবির মুক্তি পাওয়ার কথা ছিল চলতি বছরের ১৫ অগাস্ট। তবে সূত্রের খবর, ফের পিছিয়ে গিয়েছে সেই তারিখও। কিন্তু কেন? ইতিমধ্যেই টিজার ও দুটি গান মুক্তি পেয়েছে ছবির।

নয়াদিল্লি: 'পুষ্পা' (Pushpa) অনুরাগীদের জন্য দুঃসংবাদ। ফের পিছিয়ে গেল অল্লু অর্জুন (Allu Arjun), রশ্মিকা মান্দান্না (Rashmika Mandanna) অভিনীত এই বহু প্রতীক্ষিত ছবির মুক্তির তারিখ। 'পুষ্পা ২: দ্য রুল' ('Pushpa 2: The Rule' Relase Postponed) ছবির মুক্তি পাওয়ার কথা ছিল চলতি বছরের ১৫ অগাস্ট। তবে সূত্রের খবর, ফের পিছিয়ে গিয়েছে সেই তারিখও। কিন্তু কেন?

'পুষ্পা ২'র মুক্তি পিছিয়ে গেল আবার?

ট্র্যাক টলিউডের প্রতিবেদন অনুযায়ী, এই ছবির মুক্তি অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তার কারণ হিসেবে জানা যাচ্ছে ছবির প্রচুর পরিমাণে পোস্ট-প্রোডাকশনের কাজ। ছবির প্রথম সম্পাদক, কার্তিকা শ্রীনিবাস, সরে দাঁড়িয়েছেন এই প্রজেক্ট থেকে। এখন শেষ মুহূর্তের এডিটিংয়ের দায়িত্ব সামলাচ্ছেন নবীন নুলী। 

IANS সূত্রে খবর, পরিচালক সুকুমার এখন সিনেমার কিছু দৃশ্যের পুনরায় শ্যুটিং করতে চাইছেন যাতে ভিএফএক্সের গুণমান আরও উন্নত হয়। দর্শকের দৃশ্যসুখ বাড়াতে, তাঁদের অভিজ্ঞতাকে চিরস্মরণীয় করে রাখার উদ্দেশ্যেই এই ভাবনা বলে দাবি সূত্রের। 

শোনা যাচ্ছে, 'পুষ্পা ২' এবার মুক্তি পেতে পারে দীপাবলির সময়ে, যদিও মুক্তির তারিখ পিছিয়ে যাওয়া বা নতুন তারিখ নিশ্চিত হওয়ার ব্যাপারে প্রযোজনা সংস্থার তরফে কোনও ঘোষণা করা হয়নি। তবে শোনা যাচ্ছে এই ছবির মুক্তি পিছিয়ে যাওয়ার খবর পেয়ে, হিন্দি, তামিল, তেলুগুর অন্যান্য ছবির প্রযোজকেরা ১৫ অগাস্টকে তাঁদের অন্যান্য প্রজেক্ট মুক্তির জন্য পাখির চোখ করছেন, খবর IANS সূত্রে। উল্লেখ্য, গত বছরের সেপ্টেম্বর মাসে ঘোষণা করা হয় যে 'পুষ্পা ২' মুক্তি পাবে এই বছরের ১৫ অগাস্ট।

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Allu Arjun (@alluarjunonline)

আরও পড়ুন: Sonakshi Sinha Wedding: 'বেস্ট ফ্রেন্ড' সোনাক্ষী ও জাহিরের বিয়েতে আসবেন হানি সিংহ, জল্পনায় সিলমোহর ব়্যাপারের?

শুধু 'পুষ্পা ২' নয়, অজয় দেবগণ (Ajay Devgn) অভিনীত 'সিঙ্ঘম এগেইন'-এর ('Singham Again' Release Postponed) মুক্তিও ১৫ অগাস্ট থেকে পিছিয়ে নিয়ে যাওয়া হয়েছে দীপাবলিতে। এই বিষয়ে নির্মাতাদের তরফে, পরিচালক রোহিত শেট্টির তরফে আনুষ্ঠানিক ঘোষণা করা হয়েছে। 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

সেরা শিরোনাম

Saurav Das: বিগ বসের বাড়িতে সৌরভ, তার মধ্যেই প্রকাশ্যে তাঁর নতুন কাজের খবর! বিপরীতে 'টুম্পা' সুমনা
বিগ বসের বাড়িতে সৌরভ, তার মধ্যেই প্রকাশ্যে তাঁর নতুন কাজের খবর! বিপরীতে 'টুম্পা' সুমনা
Imran Khan Leave India Notice: হঠাৎ রাজ ঠাকরের কাছে আমির খান, ভাগ্নে ইমরানকে দেশ ছেড়ে বেরিয়ে যাওয়ার নির্দেশ সরকারের, জোর গুঞ্জন
হঠাৎ রাজ ঠাকরের কাছে আমির খান, ভাগ্নে ইমরানকে দেশ ছেড়ে বেরিয়ে যাওয়ার নির্দেশ সরকারের, জোর গুঞ্জন
Tiger Shroff: 'সলমন খানের সঙ্গে কাজ করলেই..', টাইগার শ্রফের ওপর গুলি চালানোর ঘটনার নেপথ্য কারণ কী? প্রকাশ্যে এল..
'সলমন খানের সঙ্গে কাজ করলেই..', টাইগার শ্রফের ওপর গুলি চালানোর ঘটনার নেপথ্য কারণ কী? প্রকাশ্যে এল..
Tiger Shroff: জুহুতে টাইগার শ্রফের ওপর চলল গুলি! আহত ৩, কেমন আছেন অভিনেতা?
জুহুতে টাইগার শ্রফের ওপর চলল গুলি! আহত ৩, কেমন আছেন অভিনেতা?

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget