এক্সপ্লোর

'Jawan' Advance Booking: অগ্রিম বুকিং শুরুর ২ ঘণ্টার মধ্যে ৪১ হাজার টিকিট বিক্রি, 'জওয়ান' জ্বরে কাবু দেশ

'Jawan': অবশেষে ভারতে শাহরুখ খানের (Shah Rukh Khan) 'জওয়ান' ছবির অগ্রিম টিকিট বুকিং খুলল। অধীর আগ্রহে অপেক্ষায় ছিলেন অনুরাগীরা। তার ওপর, গতকালের ট্রেলার সেই উত্তেজনার পারদ আরও চড়িয়ে দিয়েছে।

নয়াদিল্লি: আর মাত্র দিন ছয়েকের অপেক্ষা। ৭ সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে হাজির হচ্ছে 'জওয়ান' (Jawan)। বৃহস্পতিবার প্রকাশ্যে এসেছে ছবির ট্রেলার। শুরু হয়ে গিয়েছে অগ্রিম টিকিট বুকিংও (Advance Booking)। প্রাথমিক তথ্য বলছে, শুরু থেকেই বক্স অফিসে ঝড় তুলবে এই ছবি। কত টাকার টিকিট বুকিং হল?

'জওয়ান' টিকিটের অগ্রিম বুকিংয়ে ঝড়

অবশেষে ভারতে শাহরুখ খানের (Shah Rukh Khan) 'জওয়ান' ছবির অগ্রিম টিকিট বুকিং খুলল। অধীর আগ্রহে অপেক্ষায় ছিলেন অনুরাগীরা। তার ওপর, গতকালের ট্রেলার সেই উত্তেজনার পারদ আরও চড়িয়ে দিয়েছে। আজ সকালেই শাহরুখ খানের একটি ভিডিও পোস্ট করে অ্যাডভান্স শুরু হওয়ার কথা ঘোষণা করা হয়। 

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Red Chillies Entertainment (@redchilliesent)

অগ্রিম বুকিং শুরু হতেই ঝড়ের গতিতে বিক্রি হচ্ছে টিকিট। সূত্রের খবর, টিকিটের দাম ছুয়েছে ২ হাজার ৪০০ টাকাও। তাও বিক্রি হয়ে যাচ্ছে অনায়াসে। শাহরপখ খানের ব্লকবাস্টার 'পাঠান'-এর আট মাস পর সেই একই উন্মাদনা দেখছেন ডিস্ট্রিবিউটররা। 

একাধিক ফিল্ম ট্রেড অ্যানালিস্ট সূত্রে খবর, 'জওয়ান' ছবির হাত ধরে শাহরুখ খান ইতিহাস গড়তে চলেছেন। ভারতের জনপ্রিয় টিকিট বুকিং অ্যাপ 'বুক মাই শো'-এর মাধ্যমে মাত্র ১ ঘণ্টাতেই ২০ হাজার ২৬০টির মতো টিকিট বিক্রি হয়েছে। সকলের মতে চলতি বছরে 'পাঠান' ছবির পর প্রথম দিনেই শাহরুখ খানের দ্বিতীয় ১০০ কোটির ছবি হতে চলেছে 'জওয়ান'। তা হলে সেই তালিকায় শাহরুখই এমন প্রথম বলিউড অভিনেতা হবেন। 

অন্যদিকে ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শের মতে, জাতীয় স্তরের প্রেক্ষাগৃহেও দুর্দান্ত আয় করছে ছবি। 'পিভিআর', 'আইনক্স', 'সিনেপলিস'-এ অ্যাডভান্স বুকিং শুরুর প্রায় ঘণ্টা দুয়েকের মধ্যে ৪১ হাজারেরও বেশি টিকিট বিক্রি হয়ে গিয়েছে। আজ শুক্রবার, বেলা ১১.৪৫ পর্যন্ত পাওয়া আপডেট অনুযায়ী, 'পিভিআর + আইনক্স'-এ ৩২ হাজার ৭৫০ ও 'সিনেপলিস'-এ ৮ হাজার ৭৫০ অর্থাৎ মোট ৪১ হাজার ৫০০ টিকিট বিক্রি হয়ে গিয়েছে। 

 

আরও পড়ুন: 'Bagha Jatin': ক্ষুদিরাম বসুর ভূমিকায় সমিউল আলম, প্রকাশ্যে 'বাঘা যতীন' ছবির নতুন লুক টিজার

দক্ষিণের তারকা পরিচালক অ্যাটলির সঙ্গে এই প্রথম কাজ করছেন শাহরুখ। দক্ষিণী ছবির 'লেডি সুপারস্টার' নয়নতারার সঙ্গেও এই প্রথম জুটি বাঁধবেন তিনি। 'জওয়ান' ছবির হাত ধরে বলিউডে পা রাখছেন নয়নতারা। ছবিতে ক্যামিও চরিত্রে দেখা যাবে 'পাঠান'-এর সঙ্গী দীপিকা পাড়ুকোনকে। ছবিতে ভিলেনের চরিত্রে রয়েছেন বিজয় সেতুপতি। এই ছবি দক্ষিণ ভারত থেকেও ভাল আয় করবে বলেই আশা। প্রযোজনা সংস্থার তরফে এদিন জানানো হয়েছে সমস্ত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে, গত ২৪ ঘণ্টায় 'জওয়ান' ছবির ট্রেলার ১০২ মিলিয়ন ভিউজ পেয়েছে এবং বলাই বাহুল্য সেই সংখ্যা ক্রমশ ঊর্ধ্বমুখী। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Rupali Ganguly on Narendra Modi: 'প্রধানমন্ত্রী যদি সত্যিই একনায়ক হতেন...' রূপালি গঙ্গোপাধ্যায়ের মন্তব্যে জোর বিতর্ক
'প্রধানমন্ত্রী যদি সত্যিই একনায়ক হতেন...' রূপালি গঙ্গোপাধ্যায়ের মন্তব্যে জোর বিতর্ক
Language Row: ‘নিজের মাতৃভাষা না জানা লজ্জাজনক’, ভাষা বিতর্ক উস্কে দিলেন অভিনেতা ধনুষ, রাজনীতিতে আসা নিয়ে জল্পনার মধ্যেই
‘নিজের মাতৃভাষা না জানা লজ্জাজনক’, ভাষা বিতর্ক উস্কে দিলেন অভিনেতা ধনুষ, রাজনীতিতে আসা নিয়ে জল্পনার মধ্যেই
Being Human: ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
Pradeep Rawat Death: ক্যান্সার কেড়ে নিল জীবন, প্রয়াত লগান-এর 'দেবা', গজনি-র 'গজনি' প্রদীপ রাওয়াত
ক্যান্সার কেড়ে নিল জীবন, প্রয়াত লগান-এর 'দেবা', গজনি-র 'গজনি' প্রদীপ রাওয়াত

ভিডিও

Suvendu Adhikari: মিথ্যা তথ্য যাঁরা দিচ্ছেন তাঁদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে: মুখ্যমন্ত্রী
Calcutta Highcourt: গুন্ডাদমন আইনের বিরোধিতায় দুটি জনস্বার্থ মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট
Gold-Diamond Recovery: কলকাতা বিমানবন্দর থেকে উদ্ধার ১ কোটি টাকারও বেশি মূল্যের সোনা-হীরে। Kolkata
Amit Shah: আবু তাহেরের বার্তার পর মুর্শিদাবাদের ৩ সাংসদের সঙ্গে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর
BJP Government: জামবনির বিডিও অফিস থেকে গ্রেফতার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget