এক্সপ্লোর

'Jawan' Trailer Out: অদেখা অবতারে শাহরুখ খান, নজর কাড়লেন 'কালী' বিজয় সেতুপতি, প্রকাশ্যে 'জওয়ান' ট্রেলার

'Jawan': ছবি মুক্তির ঠিক ১ সপ্তাহ আগে প্রকাশ্যে এল 'জওয়ান' ছবির ট্রেলার। বাবা ও ছেলের চরিত্রে দেখা যাবে শাহরুখ খানকে। বেআইনি অস্ত্র ব্যবসায়ীর চরিত্রে বিজয় সেতুপতি। 'শো-স্টিলার' নয়নতারা।

নয়াদিল্লি: বহু প্রতীক্ষার অবসান। ছবি মুক্তির ঠিক এক সপ্তাহ এসে মুক্তি পেল শাহরুখ খান (Shah Rukh Khan), নয়নতারা (Nayanthara), বিজয় সেতুপতি (Vijay Sethupathi) অভিনীত 'জওয়ান' ছবির ট্রেলার ('Jawan' Trailer Out)। অ্যাকশন থ্রিলার ঘরানার ছবির ট্রেলারের পরতে পরতে চমক। নজর কাড়লেন প্রত্যেকে।

'জওয়ান' ছবির ট্রেলারে চমক

ছবি মুক্তি সামনের বৃহস্পতিবার। আর শেষ মুহূর্ত পর্যন্ত অনুরাগীদের উত্তেজনা জিইয়ে রেখে ঠিক এক সপ্তাহ আগে মুক্তি পেল ট্রেলার। আগে কখনও যেমন অবতারে দেখাই যায়নি শাহরুখ খানকে। ৫৭ বছর বয়সেও যে মানুষের মনে কীভাবে রাজত্ব করতে হয় তা ফের শেখালেন কিং খান। আক্ষরিক অর্থেই তিনি কিং!

প্রিভিউতেই মিলেছিল ঝলক, এবার আরও খানিক বিস্তারে দেখা গেল শাহরুখ খানের একাধিক লুক। বাবা ও ছেলে দুই চরিত্রেই অভিনয় করেছেন তিনি। তবে একা শাহরুখ নন, পাল্লা ভারী দক্ষিণী তারকা বিজয় সেতুপতিরও। প্রত্যেক ঝলকে নজর কাড়লেন তিনি। সেই সঙ্গে লেডি সুপারস্টার নয়নতারা তো আছেনই। দীপিকা পাড়ুকোনের হাতে আছাড়ও খেতে দেখা গেল শাহরুখকে। অর্থাৎ ছবিতে অ্যাকশন থাকছে ভরপুর, সেই বিষয়ে কোনও সন্দেহ নেই। দেখা মিলল সানিয়া মলহোত্র, প্রিয়মণি, প্রমুখের। মশকরা ভরা সংলাপের আভাস মিলল খানিক।

 

প্রসঙ্গত, আজ দুবাইয়ের স্থানীয় সময় রাত ৯টায় বুর্জ খলিফায় প্রদর্শিত হবে 'জওয়ান' ট্রেলার। তার জন্য ইতিমধ্যেই দুবাই উড়ে গিয়েছেন শাহরুখ খান ও অ্যাটলি। তার আগে ঠিক দুপুর ১১.৫৮ মিনিটে 'রেড চিলিজ এন্টারটেনমেন্ট'-এর ইউটিউব চ্যানেলে প্রিমিয়ার করা হল ট্রেলার। 

বুধবার চেন্নাইয়ে 'জওয়ান' ছবির প্রি-রিলিজ ইভেন্টে হাজির হন কিং খান। সঙ্গী অবশ্যই পরিচালক অ্যাটলি ও ছবির অন্যান্যরাও। হাততালি, উচ্ছ্বাস, আলোর রোশনাই, গান বাজনার মাধ্যমে দক্ষিণী দর্শকের মন জয় করে এসেছেন বলিউডের কিং। ছবির একাধিক গানে মঞ্চে পারফর্ম করেন এদিন শাহরুখ। বলাই বাহুল্য দর্শক তখন 'ক্লাউড নাইন'-এ। 

আরও পড়ুন: New Serial Update: এবার সম্পূর্ণ হিন্দি ধারাবাহিকের দায়িত্বে লীনা গঙ্গোপাধ্যায়ের সংস্থা, আসছে 'ঝনক'

দর্শকের সঙ্গে কথোপকথনের সময় শাহরুখ খান বলেন, 'আমি কৃতজ্ঞ। আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য অসংখ্য ধন্যবাদ। আমি তামিল ছবি খুব ভালবাসি। আমি অনেক আগেই বুঝে গিয়েছিলাম যে শ্রেষ্ঠ ছবি তামিলেই তৈরি হয়।' অ্যাটলি পরিচালিত 'জওয়ান' চলতি বছরে শাহরুখ খানের দ্বিতীয় ছবি। ২০২৩ সালে তাঁর প্রথম ছবি 'পাঠান' বক্স অফিসে ঝড় তোলে, এবার দেখার পালা 'জওয়ান' কেমন ফল করে। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Govinda-Sunita Ahuja: চর্চিত প্রেমিকার সঙ্গে গোবিন্দকে দেখে কটাক্ষ সুনীতা আহুজার, পাল্টা চাঁচাছোলা জবাব দিলেন নায়কও
চর্চিত প্রেমিকার সঙ্গে গোবিন্দকে দেখে কটাক্ষ সুনীতা আহুজার, পাল্টা চাঁচাছোলা জবাব দিলেন নায়কও
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা

ভিডিও

Tarapith Fire Incident: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, এখন কী ছবি? | ABP Ananda
Tarapith Fire Incident: তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, অগ্নিদগ্ধ হয়ে অন্তত ৬ আবাসিকের মৃত্যু
Tarapith Fire Incident:
Sukanta Majumdar: 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', বাঁকুড়ার ঘটনা নিয়ে মন্তব্য সুকান্ত মজুমদারের
Suvendu Adhikari | কাল কারা অন্নপূর্ণা যোজনার টাকা পেয়ে যাবেন ? জানালেন মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget