এক্সপ্লোর

Jaya Ahsan Exclusive: সম্পর্ক বাঁচিয়ে রাখতে শেষ পর্যন্ত চেষ্টা করি আমি

Actress Jaya Ahsan Exclusive: জয়া ব্যক্তিগত জীবনে পরিবারের সঙ্গে সময় কাটাতে ভালবাসেন। তার প্রমাণ অবশ্য পাওয়া যায় অভিনেত্রীর প্রোফাইলে এক ঝলক চোখ রাখলেই

কলকাতা: ফের কৌশিক গঙ্গোপাধ্যায় (Kaushik Ganguly)। ফের আরও এক সম্পর্কের গল্প। অভিনয়ে চূর্ণি গঙ্গোপাধ্যায় (Churni Ganguly), জয়া আহসান (Jaya Ahsan) ও কৌশিক সেন (Kaushik Sen)। ছবির নাম 'অর্ধাঙ্গিনী' (Ardhangini)।

এই ছবি প্রাক্তন ও বর্তমানের সম্পর্কের দোটানার কথা তুলে ধরবে ছবির পর্দায়। স্বামী-স্ত্রীর সম্পর্কের সমীকরণ, প্রাক্তন আর বর্তমানের টানাপোড়েন, আর ভাঙা-গড়ার গল্প নিয়ে এগিয়ে যাবে এই ছবির গল্প। 'অর্ধাঙ্গিনী' নিয়ে কথা বলতে এবিপি লাইভের (ABP Live)-এর মুখোমুখি হয়েছিলেন জয়া আহসান। তাঁর চোখে, যুগের সঙ্গে ঠিক কতটা বদলে গিয়েছে স্বামী-স্ত্রীর সম্পর্কের সমীকরণ? জয়া বলছেন, 'বর্তমানে আমরা স্বামী-স্ত্রীদের মধ্যে যে যে সমস্যাগুলো দেখি, সেটা হয়তো স্বামী বা স্ত্রী সম্পর্কের সমস্যাগুলোর কথা প্রকাশ্যে বলেন বলে আমরা জানতে পারি। সশরীরে হয়তো তাঁদের বিচ্ছেদটা আমরা দেখতে পারি। বিভিন্ন সমস্যা, বনিবনা না হওয়া, এগুলো আগেও ছিল। কিন্তু তখন মানুষ হয়তো অন্যের দিকে তাকিয়ে, সমাজের দিকে তাকিয়ে একসঙ্গে থেকে যেতেন, জীবনটা কাটিয়ে দিতেন। আমি স্বামী-স্ত্রীর সম্পর্কের বিষয়ে খুব একটা বিস্তারিত কিছু বলতে পারব না। তবে, আমার সঙ্গে সহজে কারও সম্পর্ক খারাপ হয় না। আমি সবসময় শেষপর্যন্ত চেষ্টা করি একটা সম্পর্ককে বাঁচিয়ে রাখার জন্য। অন্য তরফ থেকে যদি সম্পর্ক শেষ না করে দেওয়া হয়, আমি সবসময় সম্পর্ক ভাল রাখাতেই বিশ্বাসী। আমি চাই, সম্পর্ককে চিরজীবন লালন করতে। আমি সম্পর্কের মূল্যায়ন করতে জানি, বলা ভাল করতে চাই। ভুল বোঝাবুঝি তো থাকবেই। তবে আমি বিশ্বাস করি, কোনও মানুষকে ভালবাসলে, তার খারাপটাকেও ভালবাসব। কোনও মানুষের ভাল সময়ে পাশে থাকলে, খারাপ সময়ও থাকব, এটাই আমার বিশ্বাস।'

জয়া ব্যক্তিগত জীবনে পরিবারের সঙ্গে সময় কাটাতে ভালবাসেন। তার প্রমাণ অবশ্য পাওয়া যায় অভিনেত্রীর প্রোফাইলে এক ঝলক চোখ রাখলেই। কখনও শ্যুটিংয়ের ব্যস্ততায় পরিবারের সঙ্গে কাটানোর জন্য সময় কম পড়েছে? জয়া বলছেন, 'হামেশাই হয়। কোনও নিমন্ত্রণে না যেতে পারলে ভীষণ মন খারাপ হয়।'

কৌশিক গঙ্গোপাধ্যায়ের সঙ্গে এর আগেও কাজ করেছেন জয়া। অভিনেত্রী বলছেন, 'কৌশিকদার লেখনীশক্তি অসাধারণ। চিত্রনাট্যের সঙ্গে যদি জীবনের মিল নাও থাকে, তাহলেও অভিনয় বেরিয়ে আসবেই। আর এত ভাল সহ অভিনেতা অভিনেত্রী থাকলে এমনই অভিনয় ভাল হয়ে যায়।'

আরও পড়ুন: Jamun Health Benefits: কমায় ওজন, ভাল রাখে হৃদযন্ত্র, জামের আর কী কী পুষ্টিগুণ রয়েছে?

আরও পড়ুন: Natural Sweetener: চিনির পরিবর্ত হিসেবে খাবারে যোগ করতে পারেন এইসব 'ন্যাচারাল সুইটনার' 

এবিপি লাইভ বাংলায় অ্যাসোসিয়েট প্রোডিউসার হিসেবে বর্তমানে কর্মরত। এবিপি লাইভ বাংলায় কাজের অভিজ্ঞতা ৯ বছর। ২০১৮ সাল থেকে পেশাদারি জগতে। বিশ্বভারতী থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। সমসাময়িক সমস্ত বিষয়েই আগ্রহ। প্রতিবেদন, সম্পাদনা থেকে শুরু করে অডিও-ভিস্যুয়াল, সোশ্যাল মিডিয়ার যে কোনও প্ল্যাটফর্মে সাবলীল। বিনোদন দুনিয়ার যাবতীয় খবর নিঁখুতভাবে পাঠক-দর্শকদের কাছে পৌঁছে দেওয়াতেই তৃপ্তি। যোগাযোগ - torshab@abpnetwork.com

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
East Bengal: 'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
Kangana Ranaut: কঙ্গনার উপর ক্ষুব্ধ নেটিজেনরা ক্ষমা চাইলেন হৃতিকের কাছে, অভিনেতা বললেন…
কঙ্গনার উপর ক্ষুব্ধ নেটিজেনরা ক্ষমা চাইলেন হৃতিকের কাছে, অভিনেতা বললেন…
Susmita Dey: আরজি কর কাণ্ডের ছায়ায় তৈরি ধারাবাহিক? 'তিলোত্তমা' -র জন্য ব্যালে শিখছেন, অ্যাকশনও করছেন সুস্মিতা!
আরজি কর কাণ্ডের ছায়ায় তৈরি ধারাবাহিক? 'তিলোত্তমা' -র জন্য ব্যালে শিখছেন, অ্যাকশনও করছেন সুস্মিতা!

ভিডিও

Maniktala House Collapse | হুড়মুড়িয়ে ভাঙল বিপজ্জনক বাড়ির একাংশ | ABP Ananda LIVE
Abhishek Banerjee | চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার আর্জি অভিষেকের, হাইকোর্টে যেতে বলল সুপ্রিম কোর্ট
Tmc News | সুপ্রিম কোর্টে অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় স্বস্তি পেল না 'কালীঘাট তৃণমূল' | ABP Ananda LIVE
Burdwan News |
Militant Arrest: জঙ্গি-যোগে তৃতীয় গ্রেফতারি, STF-এর হাতে গ্রেফতার হামিমের সহযোগী | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Solar Eclipse 2026 : এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
Embed widget