এখানে বলে রাখা দরকার, লোপেজ সোশ্যাল মিডিয়ায় চলতি #MeToo প্রচারে অংশ নিয়েছেন। এখানে মহিলারা নিজেদের ওপর হওয়া যৌন হয়রানির কথা খুল্লমখুল্লা প্রকাশ করতে পারেন।
2/7
হার্পার বাজার ম্যাগাজিনের সঙ্গে কথা বলতে গিয়ে লোপেজ জানান, যদিও তাঁর ওই দাবি ভুল ছিল, কিন্তু আমি যদি তখন তাঁর কথা মেনে নিতাম তাহলে কেরিয়ারে বড় ব্রেক পেয়ে যেতাম।
3/7
ফিল্ম ইন্ডাস্ট্রতে কাজের জন্য মুখিয়ে ছিলেন লোপেজ। কেরিয়ারের শুরুতে এক পরিচালকের ডাকে তিনি যান। অভিনেত্রী বলেন, কথা বলার সময় ওই পরিচালক আমার গোপনঙ্গ দেখতে চান। তিনি আমাকে পোশাক খুলে ফেলতে বলেন। লোপেজ জানান, নির্দেশকের ওই কথায় তিনি চমকে উঠেছিলেন।
4/7
বিনোদন দুনিয়ায় নিজের অভিজ্ঞতা ভাগ করতে গিয়ে জেনিফার বলেন, কেরিয়ারের শুরুর দিকে তাঁর সঙ্গে যা ঘটেছিল, তা তাঁকে ভেতর থেকে নাড়িয়ে দিয়েছিল।
5/7
তিনি জানান, অন্য মহিলা শিল্পীদের ওপর কাস্টিং কাউচ এবং যৌন হয়রানির মতো অত্যাচার হয়েছে। সেই নিরিখে তিনি অনেক লাকি।
6/7
হার্পার বাজার ম্যাগাজিনকে দেওয়া এক সাক্ষাতকারে জেনিফার জানান, অন্যান্য অভিনেত্রীদের ওপর ঘটা যৌন হয়রানির ঘটনার তুলনায় তিনি নিজেকে ভাগ্যবান বলে মনে করেন।
7/7
অভিনেত্রী তথা গায়িকা জেনিফার লোপেজ সম্প্রতি তাঁর জীবনে ঘটা যৌন হয়রানির ঘটনা প্রকাশ করলেন। কেরিয়ারের শুরুর দিনগুলির কথা বলতে গিয়ে জে লো এই কথা স্বীকার করেন।