এক্সপ্লোর

ঝুলন্ত অবস্থায় উদ্ধার জিয়া খান, ঘটনা সাজানো ছিল, দাবি ব্রিটিশ ফরেন্সিক বিশেষজ্ঞ-এর

মুম্বই:  অভিনেত্রী জিয়া খানের মৃত্যু রহস্যে নয়া মোড়। ভারতীয় তদন্তকারীদের থেকে সম্পূর্ণ ভিন্ন কথা বললেন ব্রিটেনের ফরেন্সিক বিশেষজ্ঞ। ব্রিটেনের ফরেন্সিক বিশেষজ্ঞর দাবি, জিয়াকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হলেও, সেটা সাজানো ছিল। এছাড়াও তাঁর গলায় ও মুখে যে ধরনের আঘাতের চিহ্ন ছিল, তার থেকে প্রমাণিত এটা কোনও সাধারণ আত্মহত্যার ঘটনা নয়। প্রসঙ্গত, ব্রিটেনের ফরেন্সিক বিশেষজ্ঞ জ্যাসন পাইন জেমস-এর এই দাবি তিন বছরের পুরনো এই মামলাকে নয়া প্রশ্ন চিহ্নের মুখে দাঁড় করিয়ে দিল। ব্রিটেনের এই ফরেন্সিক বিশেষজ্ঞকে অভিনেত্রী জিয়ার মা রাবিয়া নিয়োগ করেছিলেন। আগামীকাল বিশেষজ্ঞ-এর এই রিপোর্ট সেখানকার সিটি সেশন কোর্টে জমা দেবেন জিয়ার মা। তবে আদালত কতটা এই তদন্ত রিপোর্টকে গুরুত্ব দেবে, সেটা কালই বোঝা যাবে। প্রসঙ্গত, জিয়ার মা রাবিয়া বিশেষজ্ঞ নিয়োগের সিদ্ধান্ত তখনই নেন, যখন মাসখানেক আগে সিবিআই বম্বে হাইকোর্টে এই মামলা সংক্রান্ত একটি রিপোর্ট জমা দেন। সেখানে বলা হয়, এই মৃত্যুর সঙ্গে খুনের কোনও সম্পর্ক নেই। অভিনেত্রী জিয়া খান বলিউড অভিনেতা আদিত্য পাঞ্চোলির ছেলে সুরজ পাঞ্চোলির সঙ্গে প্রেম করতেন। ২০১৩ সালে ৩ জুন জিয়াকে তাঁর জুহুর অ্যাপার্টমেন্ট থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করেন জিয়ার মা। এরপর রাবিয়া একাধিকবার বিভিন্ন জায়গায় দাবি করেন, তাঁর মেয়ে আত্মহত্যা করেননি। এই মর্মে বম্বে হাইকোর্টে একটি মামলাও দায়ের করেন রাবিয়া। তবে ভারতীয় তদন্তকারীদের তদন্তের ধারায় খুশি ছিলেন না রাবিয়া। এরপরই তিনি ব্যক্তিগত উদ্যোগে ফরেন্সিক বিশেষজ্ঞ নিয়োগ করেন। সেই বিশেষজ্ঞ জিয়ার ময়নাতদন্তের রিপোর্ট, ডাক্তারি পরীক্ষার রিপোর্ট, সিসিটিভি ফুটেজ, জিয়ার সেইমুহূর্তের ছবি ও ঘরের ছবি খতিয়ে দেখেন। সমস্ত কিছু খতিয়ে দেখে ব্রিটেনের এই ফরেন্সিক বিশেষজ্ঞ ভারতীয় তদন্তকারীদের থেকে সম্পূ্র্ণ ভিন্ন রিপোর্ট জমা দিলেন। এখন প্রশ্ন চিহ্নের মুখে গোটা মামলাটি।

সেরা শিরোনাম

Anurag Kashyap: ধুন্ধুমার পরিস্থিতি SRFTI-তে, তীব্র প্রতিক্রিয়া অনুরাগ কাশ্যপের, লিখলেন…
ধুন্ধুমার পরিস্থিতি SRFTI-তে, তীব্র প্রতিক্রিয়া অনুরাগ কাশ্যপের, লিখলেন…
Srijla-Nandini: 'সত্যিটা বল.. চিঠিতে I Love You লেখা'... সৃজলা ফেরার পরে একান্তে এসে কী বললেন নন্দিনী? প্রকাশ্যে সবটা..
'সত্যিটা বল.. চিঠিতে I Love You লেখা'... সৃজলা ফেরার পরে একান্তে এসে কী বললেন নন্দিনী? প্রকাশ্যে সবটা..
Swara Bhaskar: ওজন বৃদ্ধি নিয়ে লাগাতার কটাক্ষের শিকার, 'মোটা' লেখা পোশাক পরে এসে নীরব প্রতিবাদ স্বরার
ওজন বৃদ্ধি নিয়ে লাগাতার কটাক্ষের শিকার, 'মোটা' লেখা পোশাক পরে এসে নীরব প্রতিবাদ স্বরার
Big Boss Bangla: 'দুর্নিবার, তনুশ্রী, ঝিলাম সবাই...', বিগ বসের বাড়ি থেকে বেরিয়ে প্রথমবার মুখ খুললেন সায়ক! কী জানালেন?
'দুর্নিবার, তনুশ্রী, ঝিলাম সবাই...', বিগ বসের বাড়ি থেকে বেরিয়ে প্রথমবার মুখ খুললেন সায়ক! কী জানালেন?

ভিডিও

Aj Banglay: আজাদি স্লোগান মমতার, পাল্টা মুখ্যমন্ত্রী| উত্তপ্ত SRFTI | ফের কুণালের গাড়িতে হামলা
Nitin Nabin | বিজেপির যেন তৃণমূলীকরণ না হয়, শহরে এসে বার্তা নিতিন নবীনের
Humayun Kabir | উপনির্বাচনের আগে হুমায়ুনের মুখে মুখ্যমন্ত্রীর মৃত্যু-কামনা! দায়ের হল অভিযোগ
Thalapathy Vijay TVK | থলপতি বিজয়ের TVK প্রথম কার্যালয় খুলল পশ্চিমবঙ্গে
Chaos in SRFTI | ছাত্রছাত্রীদের একাংশের সঙ্গে আয়োজকদের সংঘাত। SRFTI-এ সংঘর্ষ |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pradhan Mantri MUDRA Yojana: সহজে মিলবে লোন, দেশের ব্যবসায়ীদের স্বনির্ভর করছে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা
সহজে মিলবে লোন, দেশের ব্যবসায়ীদের স্বনির্ভর করছে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা
IndiGo Tail Strike: রানওয়েতে ঘষে গেল ইন্ডিগো বিমানের লেজ, যাত্রী নিয়ে অবতরণের সময় বিপত্তি
রানওয়েতে ঘষে গেল ইন্ডিগো বিমানের লেজ, যাত্রী নিয়ে অবতরণের সময় বিপত্তি
Morbi Father Son Bone Marrow Mismatch: ক্যান্সার আক্রান্ত বাবা ও ছেলের বোনম্যারো ম্যাচ করল না, সামনে এল ভয়ঙ্কর অপরাধ, মাকে ধর্ষণ করেছিল বিজেপি নেত্রীর স্বামী? গুজরাতের ঘটনা
ক্যান্সার আক্রান্ত বাবা ও ছেলের বোনম্যারো ম্যাচ করল না, সামনে এল ভয়ঙ্কর অপরাধ, মাকে ধর্ষণ করেছিল বিজেপি নেত্রীর স্বামী? গুজরাতের ঘটনা
Asian Games 2026: ২৪ ঘণ্টায় খেলতে হয়েছে ৩ ম্যাচ! এশিয়ান গেমসে ব্যর্থতার পর বোমা ফাটালেন সিন্ধু
২৪ ঘণ্টায় খেলতে হয়েছে ৩ ম্যাচ! এশিয়ান গেমসে ব্যর্থতার পর বোমা ফাটালেন সিন্ধু
Small Savings Schemes : PPF, সুকন্যা সমৃদ্ধি, স্বল্প সঞ্চয় স্কিমে বাড়বে সুদের হার ? ৩০ সেপ্টেম্বর হবে সিদ্ধান্ত
PPF, সুকন্যা সমৃদ্ধি, স্বল্প সঞ্চয় স্কিমে বাড়বে সুদের হার ? ৩০ সেপ্টেম্বর হবে সিদ্ধান্ত
Gyanesh Kumar Resignation Demands: জ্ঞানেশ কুমারের পদত্যাগ চেয়ে রাস্তায় নামবেন সোনম ওয়াংচুক? আগের মতো ককরোচদের পাশে দেখা যাবে তাঁকে? মুখ খুললেন
জ্ঞানেশ কুমারের পদত্যাগ চেয়ে রাস্তায় নামবেন সোনম ওয়াংচুক? আগের মতো ককরোচদের পাশে দেখা যাবে তাঁকে? মুখ খুললেন
Bank Strike: আগামীকাল থেকে টানা ৩দিন বন্ধ ব্যাঙ্ক, পুজোর মাসে ফের হতে পারে ধর্মঘট?
আগামীকাল থেকে টানা ৩দিন বন্ধ ব্যাঙ্ক, পুজোর মাসে ফের হতে পারে ধর্মঘট?
AI Risks: ইন্টারনেট ছাড়াই অতিসক্রিয় AI, নজর এড়িয়ে আঁতাত অন্য চ্য়াটবটের সঙ্গে, চাঞ্চল্যকর তথ্য সামনে এল
ইন্টারনেট ছাড়াই অতিসক্রিয় AI, নজর এড়িয়ে আঁতাত অন্য চ্য়াটবটের সঙ্গে, চাঞ্চল্যকর তথ্য সামনে এল
Embed widget