এক্সপ্লোর

Celebrity Cricket League: এই প্রথমবার! কর্ণাটককে হারিয়ে 'সেলিব্রিটি ক্রিকেট লিগ'-এর চ্যাম্পিয়ন যীশুর 'বেঙ্গল টাইগার্স'

'Bengal Tigers': ঐতিহ্যবাহী 'বুর্জ খলিফা'য় দেখা গিয়েছিল প্রথম বাঙালি হিসেবে প্রথমবার যীশু সেনগুপ্তর মুখ। ফের একবার বাংলার নাম উজ্জ্বল করলেন তিনি। তাঁর অধিনায়কত্বে প্রথমবার CCL চ্যাম্পিয়ন বাংলা।

কলকাতা: শেষ হল তারকাদের নিয়ে সংগঠিত 'সেলিব্রিটি ক্রিকেট লিগ' (Celebrity Cricket League)। আর এই ক্রিকেট টুর্নামেন্টের ইতিহাসে প্রথমবার বিজয়ীর ট্রফি হাতে তুলল বাংলার দল। যীশু সেনগুপ্তের (Jissu Sengupta) অধিনায়কত্বে 'বেঙ্গল টাইগার্স' (Bengal Tigers) জিতল এবারের ট্রফি। 

সেরার শিরোপা 'বেঙ্গল টাইগার্স'-এর মাথায়

ঐতিহ্যবাহী স্থাপত্য 'বুর্জ খলিফা'য় দেখা গিয়েছিল প্রথম বাঙালি হিসেবে প্রথমবার যীশু সেনগুপ্তর মুখ। ছিলেন দেশের অন্যান্য তারকারাও। আর ফের একবার শিরোনামে যীশু ও তাঁর টিম। গত ২৩ ফেব্রুয়ারি শুরু হয় 'সেলিব্রিটি ক্রিকেট লিগ'। সেখানেই বাংলা থেকে খেলতে যায় 'বেঙ্গল টাইগার্স'। এই টুর্নামেন্টের ফাইনাল ছিল ১৭ মার্চ। ফাইনালে পৌঁছয় কলকাতা। তাদের বিপরীতে ছিল 'কর্ণাটক বুলডোজার' যারা দু-বারের চ্যাম্পিয়ন দল। তিরুঅনন্তপুরমের 'গ্রিনফিল্ড ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম'-এ অনুষ্ঠিত হয় ফাইনাল ম্যাচ। কর্ণাটককে ১২ রানে হারায় যীশুর বাংলার দল। জ্যামি বন্দ্যোপাধ্যায়ের পারফর্ম্যান্স নজর কাড়ে এদিন। 

২০১২ সালে ডেবিউর পর এই প্রথমবার সিসিএলের ট্রফি জিতল 'বেঙ্গল টাইগার্স'। জয়ী হওয়ার পর টিম 'বেঙ্গল টাইগার্স' তাঁদের স্কিপার যীশু সেনগুপ্তকে নিয়ে প্যারাড করেন। এবারের টুর্নামেন্টে 'বেস্ট ব্যাটসম্যান অফ দ্য ফাইনাল'-এর ট্রফি পান বাংলার রাহুল মজুমদার। 'প্লেয়ার অফ দ্য ফাইনাল' হন জ্যামি বন্দ্যোপাধ্যায়। 'ম্যান অফ দ্য সিরিজ'-এর শিরোপাও পান রাহুল মজুমদার। 

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Celebrity Cricket League (@cclt20)

আরও পড়ুন: Ed Sheeran Sings In Punjabi: মুম্বই কনসার্টে প্রথমবার পাঞ্জাবি ভাষায় গান গাইলেন এড শিরান, সঙ্গী দিলজিৎ, ভাইরাল ভিডিও

এদিনের ফাইনালস থেকে আরও একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সেখানে দেখা যাচ্ছে মঞ্চে ট্রফি তুলে দেওয়া হল চ্যাম্পিয়ন দল 'বেঙ্গল টাইগার্স'-এর অধিনায়ক যীশু সেনগুপ্তের হাতে। এরপর তিনি টিমের সকলের হাতে সেই ট্রফি দিয়ে সরে দাঁড়িয়ে উপভোগ করছেন সেই দৃশ্য। সিসিএলের অফিসিয়াল সোশ্যাল মিডিয়া হ্যান্ডল থেকে দুটি ছবি পোস্ট করা হয় যেখানে ট্রফি হাতে দেখা গেল যীশুকে। পরের ছবিতে ট্রফির গায়ে জয়ের চুম্বন আঁকলেন তিনি। সেই পোস্টে বাংলার দলকে শুভেচ্ছা জানিয়েছেন ইমন চক্রবর্তী, গৌরব চট্টোপাধ্যায় প্রমুখরা। শুভেচ্ছার বন্যা অনুরাগীদের তরফেও। একাধিক ভিডিওয় চোখের জলে ভাসতে দেখা গেল গর্বিত  অধিনায়ক যীশু সেনগুপ্তকে।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

সেরা শিরোনাম

Deepika Padukone: ৮ ঘণ্টা শিফটের দাবি দ্বিতীয় কারণ! আসলে এই দাবি না মিটতেই সন্দীপ রেড্ডি বঙ্গার ছবি ছাড়েন দীপিকা!
৮ ঘণ্টা শিফটের দাবি দ্বিতীয় কারণ! আসলে এই দাবি না মিটতেই সন্দীপ রেড্ডি বঙ্গার ছবি ছাড়েন দীপিকা!
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Govinda-Sunita Controversy: বিচ্ছেদের মামলা তুলে নিলেন নিজেই, গোবিন্দের সঙ্গে সম্পর্ক নিয়ে কী ভাবছেন সুনীতা?
বিচ্ছেদের মামলা তুলে নিলেন নিজেই, গোবিন্দের সঙ্গে সম্পর্ক নিয়ে কী ভাবছেন সুনীতা?

ভিডিও

Abhishek Banerjee: সেবাশ্রয় নিয়ে দায়ের হওয়া মামলায় রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
RG Kar News: বর্ধমান মেডিক্যালে দেওয়ালে আর জি করকাণ্ড নিয়ে স্লোগান, মোছার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর
Sarbori Mukherjee: প্রথমে হস্টেলে হামলার হুমকি, এখন মুখে 'শান্তিপূর্ণ' আন্দোলন
Jadavpur University: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের তাণ্ডব, উপাচার্যের অভিযোগের ভিত্তিতে FIR দায়ের
Jadavpur University News: চার নম্বর গেটে মেরামতির পর ফের বসানো হল এমব্লেম

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget