এক্সপ্লোর

'Kota Factory' Season 3: ফিরছেন জিতু ভাইয়া! কবে মুক্তি পাবে 'কোটা ফ্যাক্টরি সিজন ৩'? ঘোষণা হল তারিখ

'Kota Factory': ফিরছেন জিতু ভাইয়া। ঘোষণা করা হল 'কোটা ফ্যাক্টরি'র (Kota Factory Season 3) তৃতীয় সিজন মুক্তির তারিখ। কবে আসছে বহু প্রতীক্ষিত এই সিরিজের তৃতীয় সিজন?

নয়াদিল্লি: কিছুদিন আগেই মুক্তি পেয়েছে জিতেন্দ্র কুমার (Jitendra Kumar) অভিনীত বহু প্রশংসিত 'পঞ্চায়েত ৩' (Panchayat 3)। এবার ঘোষণা করা হল তাঁর অভিনীত অপর দারুণ ও প্রশংসিত সিরিজের মুক্তির তারিখ। হ্যাঁ ঠিকই ধরেছেন। ফিরছেন জিতু ভাইয়া। ঘোষণা করা হল 'কোটা ফ্যাক্টরি'র (Kota Factory Season 3) তৃতীয় সিজন মুক্তির তারিখ। কবে আসছে বহু প্রতীক্ষিত এই সিরিজের তৃতীয় সিজন?

ঘোষণা করা হল 'কোটা ফ্যাক্টরি সিজন ৩'-এর মুক্তির তারিখ

বহু প্রতীক্ষিত 'কোটা ফ্যাক্টরি সিজন ৩' স্ট্রিমিং শুরু হবে আগামী ২০ জুন থেকে। ঘোষণা করা হল নির্মাতাদের তরফে। ফের একবার বৈভব, মীনা, উদয়, বর্তিকা ও শিবাঙ্গীর জীবনের সফর সঙ্গী হতে চলেছেন দর্শক। কীভাবে জীবন বদলে দিতে পারা এই পরীক্ষার জন্য প্রস্তুতি নেবেন তাঁরা, দেখবেন দর্শক। এই সিজন আরও প্রবলভাবে ছাত্রছাত্রীদের যৌবনে প্রবেশের টালমাটাল সময় তুলে ধরবে। সর্বক্ষেত্রে অবশ্যই তাদের পথ দেখাবে জিতু ভাইয়া। 

প্রতীশ মেহতার পরিচালনায় রাঘব চাড্ডার সহায়তায় 'কোটা ফ্যাক্টরি সিজন ৩' তার পূর্বসূরীদের পথ অনুসরণ করবে বলেই আশা অনুরাগী ও নির্মাতাদের। এই সিরিজ, যা সাদা কালো প্রেক্ষাপটে তৈরি, আইআইটি উচ্চাকাঙ্ক্ষী ছাত্রছাত্রীদের যে লড়াইয়ের সম্মুখীন হতে হয়, সেই গল্প বলে। এবার এই যুবক-যুবতীদের দলকে তৈরি করতে দেখা মিলতে পারে নতুন মেন্টরদের। 

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Netflix India (@netflix_in)

আরও পড়ুন: KK Death Anniversary: 'যে গানের সঙ্গে একাত্ম হতে পারতাম সেটাই...', দ্বিতীয় মৃত্যুবার্ষিকীতে কেকে-স্মরণ

জিতু ভাইয়ার চরিত্রে জিতেন্দ্র কুমার নজর কেড়েছেন ইতিমধ্যেই। তাঁকে ছাড়াও এই সিরিজে অভিনয় করেন ময়ূর মোর, রঞ্জন রাজ, আলম খান, রেবতী পিল্লাই, এহসাস চান্না, রাজেশ কুমার, তাঁরা প্রত্যেকেই ফিরবেন নিজেদের চরিত্রে। এছাড়াও এবারের কাস্টে যোগ দেবেন তিলোত্তমা সোম, যাঁকে রসায়নের চরিত্রে দেখা যাবে। নেটফ্লিক্সে (Netflix) দেখা যাবে এই সিরিজ।                                                  

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

সেরা শিরোনাম

Ditipriya Roy: ফিরিয়েছেন মুম্বইতে কাজের অফার! নতুন ধারাবাহিক শুরু করার আগে, কী বললেন দিতিপ্রিয়া রায়?
ফিরিয়েছেন মুম্বইতে কাজের অফার! নতুন ধারাবাহিক শুরু করার আগে, কী বললেন দিতিপ্রিয়া রায়?
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
Dhruv Rathee: গতকাল আটক, আজ শর্তসাপেক্ষে মুক্তি দেওয়া হল ইউটিউবার ধ্রুব রাঠিকে
গতকাল আটক, আজ শর্তসাপেক্ষে মুক্তি দেওয়া হল ইউটিউবার ধ্রুব রাঠিকে
Actor Imran Khan Detained: ককরোচদের সমর্থনে প্রতিবাদে গিয়েছিলেন, আটক হয়েছেন বলিউড অভিনেতা ইমরান খান
ককরোচদের সমর্থনে প্রতিবাদে গিয়েছিলেন, আটক হয়েছেন বলিউড অভিনেতা ইমরান খান

ভিডিও

Durga Puja 2026: নতুন সৃষ্টির আনন্দ দুর্গাপুজোর আবহে, কেমন সেজে উঠেছে কলকাতার অন্যতম সেরা দুই পুজো মণ্ডপ...
Mahalaya Event in Kolkata |
Durga Puja 2026 | দেবীপক্ষের সূচনায় ইডেনের অনুষ্ঠান লেজার শো
Sourav Sikdar | শ্য়ামস্কোয়ার সর্বজনীনের ৫৩ বছরে তাদের পুজোর থিম 'ম্য়াজিক' | Durga Puja 2026 |
Fly Dubai Incident | ককপিটে ভারতীয় পাইলটের ওপর হামলা, ফ্লাই দুবাইকাণ্ডের তদন্তে NIA

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Akash Deep: চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
Car Insurance: প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
IND vs WI: রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
Bengal vs Delhi: নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
Embed widget