এক্সপ্লোর

শ্যুটিং ফ্লোরে জনপ্রতিনিধি, কালো কোট-প্যান্টে অচেনা কাঞ্চন মল্লিক

তিনি বিধায়ক, তিনি অভিনেতাও। দুই ভূমিকাই সমানভাবে পালন করছেন কাঞ্চন মল্লিক। সোশ্যাল মিডিয়ায় শ্যুটিং ফ্লোর থেকে শেয়ার করলেন নতুন ছবি। কালো কোট প্যান্টে যেন অচেনা জনপ্রতিনিধি।

কলকাতা: তিনি বিধায়ক, তিনি অভিনেতাও। দুই ভূমিকাই সমানভাবে পালন করছেন কাঞ্চন মল্লিক। সোশ্যাল মিডিয়ায় শ্যুটিং ফ্লোর থেকে শেয়ার করলেন ছবি। কালো কোট প্যান্টে যেন অচেনা জনপ্রতিনিধি।

আজ সোশ্যাল মিডিয়ায় একটি নতুন ছবি শেয়ার করেন কাঞ্চন। সেখানে ক্যাপশানে লেখেন, 'অভিনয়ই জীবন'। কালো কোট প্যান্টে দেখা গেল জনপ্রতিনিধিকে। একটি গাড়ির মধ্যে বসে রয়েছেন তিনি। বিধানসভা নির্বাচনে নাম ঘোষণা হওয়ার পর থেকেই সাধারণত পাঞ্জাবিতেই দেখা গিয়েছিল তাঁকে। বিভিন্ন সভা সমিতিতে এই পোশাকেই বক্তব্য রাখতে দেখা যেত তাঁকে। তবে জনপ্রতিনিধির মধ্যে লুকিয়ে রয়েছে অভিনয় সত্তাও। বার বার কাঞ্চন বলে এসেছেন, অভিনয়ই তাঁর অক্সিজেন। আজ ফের শ্যুটিং ফ্লোর থেকে ছবি শেয়ার করে সেই প্রমাণই দিলেন তিনি। তবে এই ছবিটি নতুন কি না সেই উল্লেখ করেননি তিনি।

নির্বাচনে জয়ী হওয়ার পর এবিপি লাইভের মুখোমুখি হয়েছিলেন কাঞ্চন। কী করে সামলাবেন রাজনীতি আর অভিনয়? উত্তরে কাঞ্চন বলেছিলেন, 'টাইম ম্যানেজমেন্ট এমন একটা জিনিস, যেটা চাইলে করা যায়। যে রাঁধে সে চুলও বাঁধে। প্রত্যেকটা মানুষেরই একটা রাজনৈতিক মতামত থাকে। মুখ্যমন্ত্রীর নির্দেশেই আমি দলে যোগদান করি। তারপর উনিই বলেন, ভোটে দাঁড়াতে হবে। আমায় উত্তরপাড়া বিধানসভা কেন্দ্রের দায়িত্ব দেওয়া হয়। মনে হয়েছিল, আমি পারব। আমি যদি সিনেমায় কাজ করতে করতে একটা ধারাবাহিকে কাজ করতে পারি, ধারাবাহিকে কাজ করতে করতে একটা শোয়ের সঞ্চালনা করতে পারি, তাহলে বিনোদনের সঙ্গে সঙ্গে মানুষের কাজটাও করতে পারব। সত্যি বলতে, বিনোদনও তো মানুষেরই জন্য।'

কেবল রুপোলি পর্দা নয়, থিয়েটারের মঞ্চেও জনপ্রিয়তা রয়েছে কাঞ্চনের। এই বিষয়ে কাঞ্চন বলেছিলেন, 'ব্রাত্য (বসু) নাটক করছে না? এই নিয়ে তৃতীয়বার নির্বাচনে জয়ী হল ও। মন্ত্রী থাকার সময়ও ও নাটক লিখছে, ছবি বানাচ্ছে.. কত কী করছে। ব্রাত্য কিন্তু আমার কাছে অনুপ্রেরণা। ও যদি রাজনীতি করে এত কিছু করতে পারে তাহলে আমিও ঠিক পারব। একটা সময় ছিল যখন ভেবেছিলাম নাটক করব না। কিন্তু যে একবার থিয়েটারের ড্রাগটা নিয়েছে তাকে ফিরতেই হবে। আমি নীল, ব্রাত্য সবার সঙ্গেই কাজ করেছি। হয়ে যাবে এভাবেই..ঠিক সময় বার করে নেব।'

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Bollywood News: তিনি দত্তক সন্তান, জানতে পেরে ভেঙে পড়েছিলেন তারকা! সম্পর্কেও একাধিক প্রতারণার শিকার হয়েছিলেন
তিনি দত্তক সন্তান, জানতে পেরে ভেঙে পড়েছিলেন তারকা! সম্পর্কেও একাধিক প্রতারণার শিকার হয়েছিলেন
Sreelekha Mitra : প্রধানমন্ত্রীর 'কুরুচিকর' ছবির প্ল্যাকার্ড হাতে শ্রীলেখা ! FIR হতেই শ্রীলেখার দাবি 'চশমা ছাড়া গেছিলাম'
প্রধানমন্ত্রীর 'কুরুচিকর' ছবির প্ল্যাকার্ড হাতে শ্রীলেখা ! FIR হতেই শ্রীলেখার দাবি 'চশমা ছাড়া গেছিলাম'
'সাহায্য করুন ...আমি চাই', এবার নতুন দলগঠন করে রাজনীতিতে আসছেন এই সুপারস্টার? বিজয়ের পর এবার...
'সাহায্য করুন ...আমি চাই', এবার নতুন দলগঠন করে রাজনীতিতে আসছেন এই সুপারস্টার? বিজয়ের পর এবার...
Actress Fallen ill: দুবাইতে জন্মদিন কাটাতে গিয়ে অসুস্থ অভিনেত্রী, হাসপাতালে গেলে চিকিৎসকেরা সন্দেহ করলেন...
দুবাইতে জন্মদিন কাটাতে গিয়ে অসুস্থ অভিনেত্রী, হাসপাতালে গেলে চিকিৎসকেরা সন্দেহ করলেন...

ভিডিও

Shikkha Samman 2026: শিক্ষাপ্রতিষ্ঠানগুলিকে সম্মান জানাতে এবিপি আনন্দ শিক্ষা সম্মান ২০২৬
Dharmatala Protest: ধর্মতলায় ধুন্ধুমারকাণ্ডে ধৃতদের মধ্যে ৫ জনকে নিয়ে পুনর্নির্মাণ
Priyanka Gandhi:
Parliament Session: লোকসভায় বিল পেশ করলেন কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং
Dharmatala NEET Protest: মহম্মদ মইনুদ্দিনকে নিয়ে ধর্মতলায় পুলিশের পুনর্নির্মাণ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
CJP Punjab Protest: NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
Tata Sierra EV: সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
Jhandu Kumar: পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
West Bengal Weather Update: ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
Embed widget