এক্সপ্লোর

Kangana Ranaut: 'কেন আসল নাম বদলে ফেললেন'? মহেশ ভট্টকে প্রশ্ন কঙ্গনার

পুরনো একটি ভিডিও শেয়ার করে মহেশের দিকে প্রশ্ন ছুড়ে দিয়েছেন যে, কেন তিনি নিজের আসল নাম বদলে ফেললেন।

মুম্বই: বলিউডের ছবি নির্মাতা মহেশ ভট্ট (Mahesh Bhatt) এবং অভিনেত্রী কঙ্গনা রানাউতের (Kangana Ranaut) মধ্যে সম্পর্কটা যে একেবারেই মধুর নয়, তা জানা সকলেরই। নানা সময়ই মহেশ এবং তাঁর কন্যা আলিয়া ভট্টকে (Alia Bhatt) বিঁধে একাধিক মন্তব্য করেছেন কঙ্গনা। ফের একবার কঙ্গনা রানাউত (Kangana Ranaut) মন্তব্য করলেন মহেশ ভট্টকে নিয়ে। পুরনো একটি ভিডিও শেয়ার করে মহেশের দিকে প্রশ্ন ছুড়ে দিয়েছেন যে, কেন তিনি নিজের আসল নাম বদলে ফেললেন। পাশাপাশি এমনও মন্তব্য করেছেন যে, মহেশ তাঁর 'সুন্দর নাম'টি লুকিয়ে রেখেছেন।

নামকে কেন্দ্র করে মহেশ ভট্টকে ফের বিঁধলেন কঙ্গনা রানাউত-

সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউত একটি ভিডিও পোস্ট করেছেন। ভিডিওটি বেশ কিছুদিনের পুরনো। সেটি মূলত মহেশ ভট্টের বেশ কিছু ক্লিপ। ভিডিও পোস্ট করে কঙ্গনা রানাউত মহেশ ভট্টের 'আসল নাম' এবং ধর্মকে কেন্দ্র করে নানা বক্তব্যও লিখেছেন। কঙ্গনা লিখেছেন, 'আমি বলেছিলাম ওঁর (মহেশ ভট্ট) আসল নাম আসলাম। তিনি সেটি বদলে ফেলেন যখন দ্বিতীয় স্ত্রী সোনি রাজদানকে বিয়ে করেন। এটা তো সুন্দর একটা নাম। তাহলে কেন লুকিয়ে রাখা?' অন্য একটি ভিডিওতে কঙ্গনা লিখেছেন, 'ওঁর তো অবশ্যই নিজের আসল নাম ব্যবহার করা উচিত।' এরপর মহেশের ধর্মকে নিয়েও নানা মন্তব্য করেন কঙ্গনা।

আরও পড়ুন - Barsaat: 'বরসাত' ছবিতে অক্ষয়-প্রিয়ঙ্কার অপ্রকাশিত টাইটেল ট্র্যাক মুক্তি পেল অবশেষে

প্রসঙ্গত, ২০০৬ সালে 'গ্যাংস্টার' ছবি দিয়ে বলিউডে পা রাখেন কঙ্গনা রানাউত। এই ছবিতে তাঁর বিপরীতে দেখা যায় ইমরান হাশমিকে। ২০২০ সালে কঙ্গনা অভিযোগ তোলেন যে, মহেশ ভট্ট তাঁকে নিগ্রহ করেছেন। মহেশ কন্যা পূজা ভট্ট পরিচালিত ছবি 'ধোঁকা'র প্রস্তাব ফিরিয়ে দেওয়ার জন্য মহেশ তাঁকে নিগ্রহ করেন। সেই ঘটনার পর থেকেই নানা সময়ে মহেশকে নিয়ে নানা মন্তব্য করেন কঙ্গনা। শুধু তাই নয়, চলতি বছর যখন আলিয়া ভট্টের 'গাঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি' মুক্তি পাচ্ছে, সেই সময় আলিয়াকে নিয়েও নানা তীর্যক মন্তব্য করেন কঙ্গনা। আলিয়াকে 'ড্যাডিস এঞ্জেল', মহেশকে 'মুভি মাফিয়া' বলে মন্তব্য করেন। 'গাঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি' মুক্তি পাওয়ার সময় কঙ্গনা তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে দীর্ঘ পোস্ট করে লেখেন, 'এই শুক্রবার বক্স অফিসে ২০০ কোটি টাকা ধূলিষ্যাৎ হতে চলেছে। 'মুভি মাফিয়া ড্যাডির' এক 'পাপা কি পরী'র ছবির জন্য। যাঁর কাছে ব্রিটিশ পাসপোর্ট রয়েছে। কারণ, পাপা প্রমাণ করতে চান যে, 'রমকম বিম্বো'ও অভিনয় করতে পারে। ভুল কাস্টিংয়ের জন্য এই ছবি চূড়ান্ত ব্যর্থ হবে। এই সমস্ত লোকেরা কখনও শুধরোবে না।'

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
East Bengal: 'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
Kangana Ranaut: কঙ্গনার উপর ক্ষুব্ধ নেটিজেনরা ক্ষমা চাইলেন হৃতিকের কাছে, অভিনেতা বললেন…
কঙ্গনার উপর ক্ষুব্ধ নেটিজেনরা ক্ষমা চাইলেন হৃতিকের কাছে, অভিনেতা বললেন…
Susmita Dey: আরজি কর কাণ্ডের ছায়ায় তৈরি ধারাবাহিক? 'তিলোত্তমা' -র জন্য ব্যালে শিখছেন, অ্যাকশনও করছেন সুস্মিতা!
আরজি কর কাণ্ডের ছায়ায় তৈরি ধারাবাহিক? 'তিলোত্তমা' -র জন্য ব্যালে শিখছেন, অ্যাকশনও করছেন সুস্মিতা!

ভিডিও

Umesh Rai on Terrorist |
Kunal Ghosh on Terrorist |
Bengal STF on Terror News |
Suvendu Adhikari | 'পশ্চিমবঙ্গে আন্তঃসীমান্ত মাদক চক্রের বিরুদ্ধে বড়সড় অভিযান' | ABP ANANDA LIVE
STF - Terror News | জঙ্গি-যোগে তৃতীয় গ্রেফতারি। STF-এর হাতে গ্রেফতার হামিমের সহযোগী | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Malda News: বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Weekly Astro : চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Embed widget