এক্সপ্লোর

Barsaat: 'বরসাত' ছবিতে অক্ষয়-প্রিয়ঙ্কার অপ্রকাশিত টাইটেল ট্র্যাক মুক্তি পেল অবশেষে

Barsaat Unreleased Title Track: সম্প্রতি নেট দুনিয়ায় মুক্তি পেয়েছে 'বরসাত' ছবির অপ্রকাশিত টাইটেল ট্র্যাক। যে গানে দেখা যাচ্ছে অক্ষয় কুমার এবং প্রিয়ঙ্কা চোপড়াকে। 

মুম্বই: 'বরসাত' (Barsaat)। ২০০৫ সালে মুক্তি পাওয়া জনপ্রিয় বলিউড ছবি। এই ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করতে দর্শকরা দেখেছেন ববি দেওল (Bobby Deol), প্রিয়ঙ্কা চোপড়া (Priyanka Chopra) এবং বিপাশা বসুকে (Bipasha Basu)। কিন্তু জানেন কি 'বরসাত' ছবিতে ববি দেওয়ের জায়গায় প্রথমে অভিনয় করার কথা ছিল অক্ষয় কুমারের (Akshay Kumar)? হ্যাঁ, ঠিকই পড়েছেন। এই ছবিতে প্রথমে কাজ করার কথা ছিল বলিউডের খিলাড়ির। ছবির শ্য়ুটিংও তিনি শুরু করে দেন। পরবর্তীকালে কোনও কারণবশত তিনি এই ছবিতে আর কাজ করেননি। সম্প্রতি নেট দুনিয়ায় মুক্তি পেয়েছে 'বরসাত' ছবির অপ্রকাশিত টাইটেল ট্র্যাক। যে গানে দেখা যাচ্ছে অক্ষয় কুমার এবং প্রিয়ঙ্কা চোপড়াকে। 

'বরসাত' ছবিতে জুটি বেঁধে অক্ষয় কুমার এবং প্রিয়ঙ্কা চোপড়া, প্রকাশ্যে অপ্রকাশিত টাইটেল ট্র্যাক-

এদিন নেট দুনিয়ায় 'বরসাত' ছবির অপ্রকাশিত টাইটেল ট্র্যাক পোস্ট করা হয়েছে। ভিডিওটিতে দেখা যাচ্ছে অক্ষয় কুমার এবং প্রিয়ঙ্কা চোপড়াকে। নেট দুনিয়ায় ছবির অপ্রকাশিত টাইটেল ট্র্যাক মুক্তি পাওয়ার পরই সোশ্যাল মিডিয়া জুড়ে ঝড় তুলেছেন নেটিজেনরা। পর্দায় অক্ষয় কুমার এবং প্রিয়ঙ্কা চোপড়ার রসায়ন নিয়ে নানা মিমও তৈরি করে ফেলেছেন তাঁরা। কোনও বিবাহিত দম্পতির সম্পর্কর সঙ্গে অক্ষয়-প্রিয়ঙ্কার সম্পর্ক নিয়ে সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং নানা মিম।

আরও পড়ুন - Akshay Kumar: নিজের সমস্ত ছবির ব্যর্থতার জন্য কপিল শর্মাকে দায়ী করলেন অক্ষয় কুমার!

পর্দায় অক্ষয় কুমার এবং প্রিয়ঙ্কা চোপড়া নানা সময়ই জুটি বেঁধেছেন। 'আন্দাজ', 'মুঝসে শাদি করোগি', 'অ্যায়েতরাজ', 'ওয়াক্ত'-এর মতো ছবিতে তাঁদের একসঙ্গে স্ক্রিন শেয়ার করতে দেখা গিয়েছে। দুই তারকার অনস্ক্রিন কেমিস্ট্রি নজর কাড়ে দর্শকদের। অন্যদিকে, ববি দেওলের সঙ্গেও প্রিয়ঙ্কা চোপড়া নানা ছবিতে স্ক্রিন শেয়ার করেছেন। 'কিসমত', 'বরসাত', 'চমকু' এবং 'দোস্তানা'তে তাঁদের স্ক্রিন শেয়ার করতে দেখা গিয়েছে। তাই 'বরসাত' ছবির অপ্রকাশিত টাইটেল ট্র্যাক মুক্তি পাওয়ার পরই অক্ষয় কুমার নাকি ববি দেওল, কার সঙ্গে পর্দায় প্রিয়ঙ্কা চোপড়ার রসায়ন বেশি ভালো, তা নিয়ে তুলনা শুরু করেছেন নেটিজেনরা।

অন্যদিকে, গত ২ সেপ্টেম্বর মুক্তি পেয়েছে অক্ষয় কুমারের নতুন ছবি 'কাটপুতলি'। এটি যদিও প্রেক্ষাগৃহে নয়, মুক্তি পেয়েছে ওটিটি প্ল্যাটফর্ম ডিজনি প্লাস হটস্টারে। সেই ছবিরই প্রচারে 'দ্য কপিল শর্মা শো'তে দেখা যেতে চলেছে অক্ষয় কুমার এবং রকুলপ্রীত সিংহকে। নেট দুনিয়ায় যে প্রোমো শেয়ার করা হয়েছে এই শোয়ের, তাতে দেখা যাচ্ছে, স্টেজে অক্ষয় এবং রকুলপ্রীতকে স্বাগত জানাচ্ছেন কপিল। আর তারপরই বলিউডের 'খিলাড়ি'র উদ্দেশে কমেডিয়ান বলছেন, 'ভাই, আপনি প্রতি জন্মদিনে কীকরে এক বছর ছোট হয়ে যাও?' কপিলের এই প্রশ্নে অক্ষয় বলেন, 'এই লোকটা আমার সমস্ত কিছুতে বড় নজর দেয়। আমার ছবিতে, টাকাপয়সায় নজর দেয়। এখন ছবি চলছে না।' দুই তারকার এই মজাদার কথপোকথনের মধ্যেই হাসির রোল ওঠে কপিল শর্মার শোয়ে।

সেরা শিরোনাম

Sohini-Shovan: বিয়ের গয়না, লাল শাড়িতে সেজে সাধভক্ষণ করলেন হবু মা সোহিনী, আগলে পাশে রইলেন শোভন
বিয়ের গয়না, লাল শাড়িতে সেজে সাধভক্ষণ করলেন হবু মা সোহিনী, আগলে পাশে রইলেন শোভন
Dev-Subhasree: লাদাখের রাস্তায় 'মালা রে' নাচ, 'দেশু7'-এর শ্যুটিং শেষে দেব-শুভশ্রী ছুঁয়ে গেলেন নস্ট্যালজিয়া
লাদাখের রাস্তায় 'মালা রে' নাচ, 'দেশু7'-এর শ্যুটিং শেষে দেব-শুভশ্রী ছুঁয়ে গেলেন নস্ট্যালজিয়া
Poonam Pandey on Govinda: 'এত ভাল স্বামী পেয়েছেন, তারপরেও খারাপ কথা...', পরকীয়া বিতর্কে গোবিন্দের পাশে পুনম পাণ্ডে
'এত ভাল স্বামী পেয়েছেন, তারপরেও খারাপ কথা...', পরকীয়া বিতর্কে গোবিন্দের পাশে পুনম পাণ্ডে
Jaayjeet Banerjee: গাড়িতে বেপরোয়া গতির লরির ধাক্কা, দুর্ঘটনার সম্মুখীন জয়জিৎ! কেমন আছেন জনপ্রিয় অভিনেতা?
গাড়িতে বেপরোয়া গতির লরির ধাক্কা, দুর্ঘটনার সম্মুখীন জয়জিৎ! কেমন আছেন জনপ্রিয় অভিনেতা?

ভিডিও

Chokh Bhanga 6Ta | ফের শিরোনামে যাদবপুর বিশ্ববিদ্যালয়। রাতে কলেজ ক্যাম্পাসে ঢুকে তাণ্ডব
Jadavpur University Chaos | ক্যাম্পাসে বহিরাগতরা ঢুকল কীভাবে? কেন গ্রেফতার করল না পুলিশ? | ABVP-SFI
Jadavpur University News:
Kolkata Fire News | কলকাতায় একাধিক হোটেলে অগ্নিকাণ্ডের জেরে শো কজ নোটিস দমকলের | Fire Brigade News
New Market Hotel Fire: ফ্রি স্কুল স্ট্রিটের অগ্নিকাণ্ডের ঘটনায় গ্রেফতার আবু জাফর | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget