এক্সপ্লোর

'Emergency' Release Date: কঙ্গনা রানাউতের 'এমার্জেন্সি' মুক্তি পাবে ২৪ নভেম্বর, প্রকাশ্যে নতুন টিজার

Kangana Ranaut: ১৯৭৫ সালের ২৫ জুন। দেশজুড়ে ঘোষিত হয় জরুরি অবস্থা (emergency)। এরপরের ২১ মাস ভারতজুড়ে স্থায়ী হয়েছিল সেই অবস্থা। এবার এই গোটা সময়টাই পর্দায় তুলে ধরবেন অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত।

নয়াদিল্লি: ছবির নাম ঘোষণার পর থেকে আলোচনার শীর্ষে রয়েছে কঙ্গনা রানাউত (Kangana Ranaut) পরিচালিত ও অভিনীত 'এমার্জেন্সি' (Emergency)। বহু প্রতীক্ষার পর অবশেষে ঘোষণা করা হল ছবির মুক্তির তারিখ ('Emergency' Release Date Announced)। ছবিতে ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গাঁধীর (Indira Gandhi) চরিত্রে দেখা যাবে কঙ্গনাকে। 

'এমার্জেন্সি'র মুক্তির তারিখ ঘোষণা

কঙ্গনা রানাউতের 'এমার্জেন্সি' ছবির প্রথম লুক তোলপাড় করেছিল সোশ্যাল মিডিয়া। ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইন্দিরা গাঁধীর লুকে কঙ্গনাকে দেখে একপ্রকার চমকে উঠেছিলেন সকলেই। এবার কঙ্গনা ফিরলেন ছবি সম্পর্কে ফের নতুন ঘোষণা নিয়ে। পোস্ট করলেন টিজার ভিডিও। কঙ্গনা রানাউত পরিচালিত এই ছবি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ২৪ নভেম্বর। দেশজুড়ে জরুরি অবস্থা ঘোষণা হওয়ার ৪৮ বছরের পূর্তির দিনই এই ঘোষণা করা হল। 

যবে থেকে প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গাঁধীর চরিত্রে কঙ্গনা রানাউতের লুক প্রকাশ্যে এসেছে তবে থেকে ছবির অপেক্ষায় অনুরাগীরা। এর আগে প্রকাশিত টিজারে ইন্দিরা গাঁধীর চরিত্রে কঙ্গনার সংলাপ পরিবেশন অনুরাগীদের অপেক্ষা আরও বাড়িয়ে দেয়। অভিনেত্রীর লুকে প্রস্থেটিকের ব্যবহার ও তাঁর আদব কায়দা একেবারে দুর্দান্ত, মত দর্শকদের। 

এদিন ইনস্টাগ্রামে টিজার শেয়ার করে কঙ্গনা লেখেন, 'একজন রক্ষক না একনায়ক? আমাদের ইতিহাসের সবচেয়ে অন্ধকার পর্বের সাক্ষী থাকুন যখন আমাদের দেশের নেত্রী তাঁর জনগণের বিরুদ্ধেই যুদ্ধ ঘোষণা করেছিলেন। বিশ্বজুড়ে 'এমার্জেন্সি' মুক্তি পাচ্ছে ২৪ নভেম্বর।' অর্থাৎ ছবি মুক্তি পাবে ঠিক পাঁচ মাস পর। 

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Kangana Ranaut (@kanganaranaut)

আরও পড়ুন: Benefits of Dragon Fruit: ওজন কমাতে আদর্শ ড্রাগন ফল! রয়েছে আরও একাধিক উপকার

পর্দায় এবার 'জরুরি অবস্থা'

১৯৭৫ সালের ২৫ জুন। দেশজুড়ে ঘোষিত হয় জরুরি অবস্থা (emergency)। এরপরের ২১ মাস ভারতজুড়ে স্থায়ী হয়েছিল সেই অবস্থা। এবার এই গোটা সময়টাই পর্দায় তুলে ধরবেন অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত। সূত্রের খবর, এর সঙ্গে 'অপারেশন ব্লু স্টার'-এর (Operation Blue Star) কাহিনিও তুলে ধরা হবে ছবিতে।

ছবির নাম 'এমার্জেন্সি'। ছবিতে মুখ্য চরিত্রে অভিনয়ের পাশাপাশি ছবির পরিচালনার দায়িত্বও তাঁর কাঁধে। প্রযোজকও তিনিই। প্রসঙ্গত, 'মনিকর্ণিকা'র (Manikarnika) পরে এটি তাঁর পরিচালক হিসেবে দ্বিতীয় ছবি। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

সেরা শিরোনাম

Salman Khan: অ্যাকশন সিকোয়েন্স করতে গিয়ে সেটেই বডি ডবলের হার্ট অ্যাটাক! বড় সিদ্ধান্ত নিলেন সলমন খান
অ্যাকশন সিকোয়েন্স করতে গিয়ে সেটেই বডি ডবলের হার্ট অ্যাটাক! বড় সিদ্ধান্ত নিলেন সলমন খান
Kareena Kapoor: পরিবারে আসছে নতুন সদস্য? তৃতীয় সন্তানের মা হতে চলেছেন করিনা কপূর? কী জানা গেল
পরিবারে আসছে নতুন সদস্য? তৃতীয় সন্তানের মা হতে চলেছেন করিনা কপূর? কী জানা গেল
Arjun Rampal: দীর্ঘ সম্পর্ক, ২ সন্তান... অবশেষে বিয়ে করলেন অর্জুন রামপাল, পাত্রী কে?
দীর্ঘ সম্পর্ক, ২ সন্তান... অবশেষে বিয়ে করলেন অর্জুন রামপাল, পাত্রী কে?
Salman Khan: দিল্লিতে সলমন খানের নামাঙ্কিত জিমে আগুন! কী ঘটেছে?
দিল্লিতে সলমন খানের নামাঙ্কিত জিমে আগুন! কী ঘটেছে?

ভিডিও

Jadavpur University: মেরামত করে ফিরল ঐতিহ্যের এমব্লেম, ৩ সদস্যের তদন্ত কমিটি যাদবপুরে
ED News : ইঞ্জিনিয়ারদের আপত্তি, তারপরেও কীভাবে প্রকল্পের অনুমোদন? আনন্দপুরে সাড়ে ৩ একর জমিতে আবাসন প্রকল্প, তদন্তে ED
Saokat Molla News | সওকত মোল্লার বিরুদ্ধে এবার UAPA-র ধারা? আরও বিপাকে সওকত?
Jadavpur University Chaos : যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গেরুয়া বাহিনীর সন্ত্রাস, অভিযোগ দায়েরে ৩৭ ঘণ্টা!
Kolkata Fire News | ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডে মৃত্যুমিছিল, ১৬টি হোটেল-রেস্তোরাঁ বন্ধের নির্দেশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bank of Baroda: কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
Embed widget